অর্থকাগজ প্রতিবেদন ●
দেশের শেয়ার বাজারে লুটতরাজ চলছে এমন অভিযোগের প্রতিবাদে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন (বিসিএমআইএ)। শেয়ার বাজারে সকল সিন্ডিকেট ভেঙে দেয়ার প্রতিশ্রুতি নিয়ে মতিঝিলে শেয়ার বাজারের বিনিয়োগকারীদের পুঁজি রার এই মহাসমাবেশ করা হবে বলে জানিয়েছে সংগঠনটি। বিনিয়োগকারীদের আন্দোলনের ঘোষণা দেয়ার পর ঘুরে দাঁড়িয়েছে দেশের শেয়ার বাজার।
২ ফেব্রুয়ারি বাজার পর্যালোচনায় দেখা যায় এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের তুলনায় টাকার পরিমাণে লেনদেন কমেছে। তবে উভয় শেয়ার বাজারে লেনদেনে অংশ নেয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে। ২ ফেব্রুয়ারি দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৩ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১২৬ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩৫ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৪ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯০৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
২ ফেব্রুয়ারি দিনশেষে ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৮৭টি কোম্পানির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত আছে ৫২টির। গতকাল ডিএসইতে মোট ৩৫৬ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে হাতবদল হয়েছিল ৩৮৯ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
এদিকে ২ ফেব্রুয়ারি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ২৩ দশমিক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৭২৪ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৫০ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩৪৪ পয়েন্টে, শরিয়াহ সূচক ২ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে ৯২৫ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪৩ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৯১১ পয়েন্টে অবস্থান করছে।
২ ফেব্রুয়ারি সিএসইতে মোট ২০৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৯৭টি কোম্পানির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত আছে ৩৪টির। দিনশেষে সিএসইতে ৪ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে হাতবদল হয়েছিল ১২ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
দরপতনের শীর্ষে উঠে এসেছে জিলবাংলা সুগার মিলস- সপ্তাহের প্রথম কার্যদিবসে ২ ফেব্রুয়ারি দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে জিলবাংলা সুগার মিলস লিমিটেড। ২ ফেব্রুয়ারি জিলবাংলা সুগারের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৫ টাকা ৪০ পয়সা বা ৫ দশমিক ৯৬ শতাংশ কমেছে। এমন পরিস্থিতিতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বসুন্ধরা পেপারের শেয়ারদর আগের দিনের তুলনায় ৭ দশমিক ৭৯ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৫ দশমিক ৫১ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে পেপার প্রসেসিং। ২ ফেব্রুয়ারি দরপতনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইউনিয়ন ব্যাংক, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, গ্লোবাল ইসলামী ব্যাংক, জেমিনি সি ফুড, কনফিডেন্স সিমেন্ট, ফ্যামিলিটেক্স এবং এটলাস বাংলাদেশ লিমিটেড।
দরবৃদ্ধির শীর্ষে গোল্ডেন সন- ২ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে গোল্ডেন সন লিমিটেড। গোল্ডেন সনের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা হাক্কানি পাল্পের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৮২ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৯ দশমিক ৬৬ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ইফাদ অটোস পিএলসি। এদিকে দরবৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এনার্জিপ্যাক পাওয়ার, এমএল ডায়িং, এসএস স্টিল, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, বিডি থাই ফুড, জাহিন স্পিনিং এবং সাইফ পাওয়ারটেক লিমিটেড।
লেনদেনের শীর্ষে বিচ হ্যাচারি- ২ ফেব্রুয়ারি দেশের প্রধান পুঁজি বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিচ হ্যাচারি লিমিটেড। ২ ফেব্রুয়ারি দিন শেষে বিচ হ্যাচারির ১৫ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সিটি ব্যাংকের ২ ফেব্রুয়ারি ১০ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১০ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে গ্রামীণফোন। ২ ফেব্রুয়ারি লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সেন্ট্রাল ফার্মা, ব্র্যাক ব্যাংক, আইটিসি, অগ্নি সিস্টেমস, এনআরবি ব্যাংক, খুলনা প্রিন্টিং এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ●
অকা/পুঁবা/ফর/রাত/২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে
