Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    আয়কর পরিশোধের খরচ কমেছে

    নভেম্বর ১৪, ২০২৪ ৪:১২ পূর্বাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    ব্যাংকের যেকোনো ধরনের কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, এবং মোবাইল ব্যাংকিং সার্ভিসেস (এমএফএস) ব্যবহার করে আয়কর পরিশোধের খরচ কমিয়েছে বাংলাদেশ ব্যাংক।
    এখন থেকে কার্ড ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আয়কর পরিশোধ করলে ২৫ হাজার টাকা পর্যন্ত লেনদেনে গ্রাহকদের কাছ থেকে প্রতি লেনদেনে ২০ টাকা ফি নেওয়া যাবে। ২৫ হাজার টাকার বেশি হলে প্রতি লেনদেনে সর্বোচ্চ ৫০ টাকা আদায় করা যাবে।
    এমএফএস বা পিএসপি (লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান) ওয়ালেট ব্যবহারের ক্ষেত্রে প্রতি লেনদেনে ১ শতাংশ বা সর্বোচ্চ ৩০ টাকা ফি নেওয়া হবে। এ ফি-এর মধ্যে মূল্য সংযোজন কর (ভ্যাট) অন্তর্ভুক্ত রয়েছে। বুধবার (১৩ নভেম্বর) এ নির্দেশনা সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
    গত ২৭ অক্টোবর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের কাছে একটি চিঠি পাঠিয়ে জানায় যে, কার্ড, ইন্টারনেট ব্যাংকিং এবং এমএফএস/পিএসপির মাধ্যমে আয়কর পরিশোধের ক্ষেত্রে উচ্চ হারে মাশুল (ফি) কেটে রাখা হচ্ছে।
    এনবিআর চিঠিতে মাশুল কমানোর অনুরোধ জানায়। কেন্দ্রীয় ব্যাংক সে অনুরোধের ভিত্তিতে নতুন নির্দেশনা জারি করেছে।
    ২০২১ সালের ১৮ অক্টোবর জারি করা বাংলাদেশ ব্যাংকের একটি প্রজ্ঞাপন অনুযায়ী, ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে আয়কর পরিশোধে এতদিন ১ দশমিক ৬ শতাংশ ফি নেওয়া হচ্ছিল। 
    এনবিআর চিঠিতে উল্লেখ করেছে, উচ্চ মাশুলের কারণে ইলেকট্রনিক পদ্ধতিতে (ই-রিটার্ন) আয়কর পরিশোধে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এনবিআর সর্বোচ্চ ২০ টাকার মধ্যে ফি রাখার প্রস্তাব করে।
    বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হোসনে আরা শিখা বলেন, 'এনবিআরের অনুরোধের পরিপ্রেক্ষিতে আজ নতুন নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে গ্রাহকদের খরচ কিছুটা কমে।'
    চলতি ২০২৪–২৫ কর বছরে রিটার্ন দাখিল এবং কর পরিপালন সহজ করতে এনবিআর গত ৯ সেপ্টেম্বর থেকে অনলাইনে রিটার্ন দাখিল পদ্ধতি উন্মুক্ত করেছে।
    গতকাল এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান একটি গণমাধ্যমকে জানান, 'অনলাইনে আয়কর পরিশোধের ফি বেশি ছিল। আমরা এটি কমিয়ে ২০ টাকার মধ্যে রাখার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অনুরোধ জানিয়েছি।' ●
    অকা/রা/ই/ সকাল, ১৪ নভেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ৩৬.৫২ বিলিয়ন ডলার

    জেট ফুয়েলের দাম আবার কমালো বিইআরসি

    ‘আমরা নারী’ ও ‘অরোরা’-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

    মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ, স্বস্তির ইঙ্গিত অর্থনীতিতে

    অর্থনীতি ও গণতন্ত্রের জন্য কেন ঐক্য জরুরি

    শিক্ষাবিদদের সতর্কবার্তা: ঝরে পড়া রোধে সমন্বিত উদ্যোগ জরুরি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    বিশ্বকাপে মেসির অনন্য রেকর্ড, স্মরণীয় ১৫ মিনিট

    অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

    গুগলের ৫টি গোপন সার্চ কৌশল

    স্যামসাংয়ের নতুন ৫জি স্মার্টফোন

    ছেলের আত্মহত্যা: ওপেনএআইর বিরুদ্ধে মায়ের মামলা

    বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান চালু করতে ২০ হাজার কোটি টাকার তহবিল

    প্রযুক্তি নিয়ে প্রচলিত ২৪টি ভুল ধারণা, যেগুলো সত্য নয়

    ইউসিবির ৭৭৫ কোটি টাকার রাইট শেয়ার অনুমোদন

    আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ৩৬.৫২ বিলিয়ন ডলার

    শাহজালালে ১৮ কেজি স্বর্ণ জব্দ; নজরদারিতে বিমানের ৪ কর্মকর্তা

    বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক হলেন লোটন একরাম

    জেট ফুয়েলের দাম আবার কমালো বিইআরসি

    ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল
    উত্তরবঙ্গে হচ্ছে কৃষিভিত্তিক অর্থনৈতিক অঞ্চল

    কাজল মাখা চোঁখের ভাঁজে তিল কণ্যা সঙ্গীতশিল্পী রোক্সার রহমানের জন্মদিন

    ‘আমরা নারী’ ও ‘অরোরা’-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

    প্রথমবারের মতো নারীর নেতৃত্বে মার্কিন শেয়ারবাজার

    মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ, স্বস্তির ইঙ্গিত অর্থনীতিতে

    দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭.৮৫ বিলিয়ন ডলার

    বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান

    গ্রাহক মহাসমাবেশের ঘোষণা
    ইসলামী ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.