অর্থকাগজ প্রতিবেদন ●
ব্যক্তি পর্যায়ে ও কোম্পানি করদাতাদের রিটার্ন দেওয়ার সময় আরও একমাস বাড়ল। নতুন ঘোষণা অনুযায়ী ৩১ জানুয়ারি আয়কর রিটার্ন ও কোম্পানি করদাতাদের জন্য ১৫ ফেব্রুয়ারি পুননির্ধারণ করা হয়েছে।
২৪ ডিসেম্বর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পৃথক দুটি আদেশে এ তথ্য জানিয়েছে।
৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যক্তি পর্যায়ে আয়কর রিটার্ন দেওয়ার সময় ছিল। এটা বাড়িয়ে ৩১ জানুয়ারি করা হয়েছে। আয়কর রিটার্ন দেওয়ার জন্য দ্বিতীয়বারের মতো সময় বাড়ানো হলো। এর আগে ৩০ নভেম্বর থেকে এক মাস বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছিল। এরপর ২৪ ডিসেম্বর আরও এক মাস বাড়িয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে।
এনবিআরের আদেশে বলা হয়েছে, জনস্বার্থে সরকারের পূর্বানুমোদনক্রমে কোম্পানি ব্যতীত সকল করদাতা ২০২৪-২৫ করবর্ষের জন্য নির্ধারিত কর দিবস ৩১ ডিসেম্বর তারিখের পরিবর্তে ৩১ জানুয়ারি নির্ধারণ করা হলো।
এনবিআরের অপর এক আদেশ কোম্পানি করদাতাদের রিটার্ন দেওয়ার সময়ও এক মাস বৃদ্ধি করা হয়। কোম্পানি করদাতাদের রিটার্ন দেওয়ার শেষ তারিখ রয়েছে ১৫ জানুয়ারি পর্যন্ত। এক মাস বাড়িয়ে কোম্পানি করদাতাদের রিটার্ন দেওয়ার শেষ তারিখ করা হয়েছে ১৫ ফেব্রুয়ারি। ●
অকা/আখা/ফর/সকাল/২৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 2 years আগে
