Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    আয় দিয়ে ব্যয় সামলাতে পারছে না মানুষ

    জানুয়ারি ১৫, ২০২৫ ৭:২৭ পূর্বাহ্ণ9
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়ানোর ফলে আরেক দফা নিত্যপণ্যের দাম বাড়ছে। এতে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’র অবস্থা তৈরি হয়েছে।

    বছরের বেশি সময় ধরে উচ্চ মূল্যস্ফীতিতে মানুষের ভোগান্তি চরমে উঠেছে। আয় দিয়ে মানুষ ব্যয় সামলাতে পারছে না, জনজীবনে নাভিশ্বাস উঠেছে।

    পোশাক, মিষ্টি, টিস্যু, এলপি গ্যাস, সস, বিস্কুট, চশমার ফ্রেম ও গ্লাস, মোবাইল ফোনের কল রেট, ফল ও বিদেশ ভ্রমণের ওপর ভ্যাট ও সম্পূরক কর বৃদ্ধি ইতোমধ্যে কার্যকর হয়েছে। এতে মানুষের জীবন নির্বাহে প্রভাব পড়তে শুরু করেছে। প্রভাব পড়ছে উৎপাদনেও। এর ফলে নিত্যদিনের খরচ আরও বেড়ে যাবে, দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে।

    অর্থনীতিবিদ, ভোক্তা অধিকার সংগঠনের নেতা ও ভোক্তারা বলছেন, নতুন করে ভ্যাট ও সম্পূরক কর উচ্চ মূল্যস্ফীতিকে আরও উসকে দেবে। মানুষের ভোগান্তি আরও বাড়বে।

    আওয়ামী লীগ সরকারের আমলে দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধিতে মানুষ উদ্ভূত পরিস্থিতি থেকে নিস্তারের পথ খুঁজছিল। ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর জনগণ আশা করেছিল, অন্তর্বর্তী সরকার কঠোর হাতে বাজার নিয়ন্ত্রণ করবে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করবে, মানুষের জীবন নির্বাহের ভোগান্তি কমাবে। কিন্তু কমানোর পরিবর্তে নতুন করে আরও বাড়ানো হলো।

    নতুন করে শতাধিক পণ্যে ভ্যাট ও সম্পূরক কর বসানোর ফলে সরাসরি পণ্যগুলোর দাম বৃদ্ধির পাশাপাশি বাজারের অন্যান্য পণ্য ও সেবার দাম বাড়ানোর অজুহাত তৈরি হয়েছে। এতে মানুষের জীবন কঠিন হবে। এটা সরকারের একটি অদূরদর্শী ও দায়িত্বহীন কাজ বলে মন্তব্য করেছেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।

    তিনি বলেন, উচ্চ দ্রব্যমূল্যের কারণে এমনিতেই জীবনযাপন কঠিন ছিল। আগেও জিনিসপত্রের দাম বেশি ছিল। এখন এটা আরও বাড়বে। আগে যেসব জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে, সেসব পণ্যের দামও আবার বাড়বে। অজুহাত তৈরি হলেই জিনিসপত্রের দাম বাড়ে, কমে না। যেসব জিনিসপত্রের দাম বাড়ানোর কোনো যুক্তি নেই, সেসব জিনিসপত্রেরও দাম বাড়ে।

    আনু মুহাম্মদ আরও বলেন, আগের সরকারের সময়ে সামাজিক বৈষম্য প্রকট আকার ধারণ করেছিল। দেশের বেশির ভাগ মানুষ, যাদের আয় কম তাদের আয়ের পুরো নিয়ে গেছে উচ্চ মূল্যস্ফীতি। অন্যদিকে যাদের আয়-রোজগার বেশি তাদের কাছ থেকে সেই হারে রাজস্ব নিতে পারেনি। এর ফলে বৈষম্য প্রকট আকার ধারণ করেছে।

    এই সরকার জনপ্রত্যাশার সরকার। মানুষে প্রত্যাশা-বৈষম্য হয়, ভোগান্তি হয়, এমন সিদ্ধান্ত সরকার নেবে না। কিন্তু সরকার ভুল বয়ান করছে উল্লেখ করে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, তারা একই ভাবে চলছে। অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি ও কার্যক্রমে কোনো তফাৎ এই সরকার করছে বলে মনে হচ্ছে না। আর আইএমএফ এইই ধরনের (অত্যাবশ্যক পণ্যে রাজস্ব বাড়িয়ে সরকারের আয় বাড়ানো) পাইকারি সিদ্ধান্ত দেয়। আইএমএফ-এর ঋণ পেতে শর্ত মানতে হয়েছে। এই শর্ত মানতে গিয়ে বা নিজেদের অক্ষমতা ঢাকতে গিয়ে এটা করছে।

    এই অর্থনীতিবিদ আরও বলেন, যেসব সম্পদশালীর ওপর কর ধার্য করার কথা ছিল, তাদের ওপর কর ধার্য না করে; লুটপাট হওয়া অর্থ ফিরিয়ে আনার দায়িত্ব ছিল, সেগুলো না করে জনগণের ওপর পাইকারি হারে বোঝা চাপিয়ে দিচ্ছে; আগের সরকারের মতোই ভূমিকা পালন করছে।

    শতাধিক পণ্যের দাম বাড়ানোর যে প্রক্রিয়া, এতে মানুষের কষ্ট বাড়বে বলে মনে করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহ-সভাপতি এস এম নাজের হোসেন। বাংলানিউজকে তিনি বলেন, পণ্যের দাম বাড়বে, এর ফলে মূল্যস্ফীতি আরও বাড়বে। এতে মানুষের জীবন নির্বাহে নেতিবাচক প্রভাব পড়বে। এই সময়ে সরকারের এটা যথাযথ উদ্যোগ হয়নি।

    দাম বেড়ে যাওয়ার কারণে স্বাভাবিকভাবে মানুষের জীবন নির্বাহে মানুষের কষ্ট আরও বেড়ে গেছে, কষ্ট আরও বাড়বে। এজন্য সরকারের এ সম্পর্কে চিন্তা করার ক্ষেত্রেও পুনর্বিবেচনা করা দরকার।

    পণ্যের দামে কোনো প্রভাব পড়বে না। এটা সেই ধরনের কথা, যা আগের সরকারের লোকজন বলতেন। আগের সরকারের লোকজন যেভাবে কথা বলতেন, এখনকার সরকারের লোকজনও সেই কথা বলছেন। আগের মন্ত্রী যে স্টাইলে কথা বলতেন, এখন সরকারের লোকজনও তাদের শেখানো পথে তাদের মতো করেই কথা বলছেন, বলেন ক্যাবের এই সংগঠক। ●

    অকা/আখা/ফর/দুপুর/১৫ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    অনিয়মে ধসে পড়া আর্থিক খাত
    ৯টি এনবিএফআই প্রাথমিকভাবে বন্ধের সিদ্ধান্ত

    দুর্বল লিজিং কোম্পানি বন্ধে সরকারের সাহসী পদক্ষেপে আর্থিক খাতে সংস্কারের নতুন বার্তা

    পাঁচ খাতে বিনিয়োগে আগ্রহ সৌদি ব্যবসায়ীদের

    অক্টোবরের প্রথম সাতদিনে প্রবাসী আয় ৮৪৪২ কোটি টাকা

    স্বল্পসুদে ঋণে স্বস্তির শ্বাস নিয়েছেন কৃষকরা

    উচ্চ শুল্কনীতির প্রভাব
    বাংলাদেশের রফতানি আয়ের নেতিবাচক প্রভাব পড়েছে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    কাতারের এলএনজি সংকটে গ্যাস সরবরাহে অনিশ্চয়তা

    ইইউ বাজারে পোশাক রফতানিতে বাংলাদেশের শক্ত অবস্থান

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.