Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    শনিবার, ১৯ বৈশাখ, ১৪৩৩ | ২ মে, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    আরও কড়াকড়ি হচ্ছে ব্যাংক ঋণের প্রভিশনিং

    জানুয়ারি ২৬, ২০২৫ ৫:১৪ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    আন্তর্জাতিক বেস্ট প্র্যাকটিস অনুযায়ী নতুন প্রভিশনিং ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ব্যাংক খাতের ঋণের প্রভিশনিং করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। নতুন পদ্ধতি অনুযায়ী ঋণের প্রভিশনিং ও শক-অ্যাবজর্বিং সক্ষমতা বাড়বে।

    বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করে বলেছে, ২০২৭ সালের মধ্যে ব্যাংকগুলো ঋণ প্রভিশনিংয়ের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ফিন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড ৯ (আইএফআরএস-৯) পদ্ধতি অনুসরণ করবে। বর্তমানে, ব্যাংকগুলো নিয়ম-ভিত্তিক ঋণ শ্রেণিকরণ ও প্রভিশনিং ব্যবস্থা অনুসরণ করছে।

    ব্যাংকাররা বলছেন, নতুন মানদণ্ড ঋণ-ক্ষতি প্রভিশনিং, স্বচ্ছতা এবং ব্যাংকগুলোর আর্থিক প্রতিবেদনের ওপর আস্থা বাড়াবে। এটি বিশ্বব্যাপী আর্থিক প্রতিবেদনের নিয়মের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ হবে বলে উল্লেখ করেন তারা।

    বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকি বলেন, 'বর্তমানে আমরা কোনো ঋণ খেলাপি হয়ে গেলে রুল-বেজড প্রভিশনিং করে থাকি। সে অনুযায়ী একটি ঋণ নিয়মিত থাকলে তার বিপরীতে ১ শতাংশ প্রভিশনিং করতে হয়, যখন ক্লাসিফাইড হয় তখন স্তরভেদে ২৫ শতাংশ থেকে ১০০ শতাংশ প্রভিশনিং করতে হয়।'

    তিনি আরও বলেন, 'আমরা ২০২৭ সালের মধ্যে ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিসে যাচ্ছি। সে অনুযায়ী কোনো একটা ঋণের খেলাপি হওয়ার সম্ভাবনা আগে থেকেই মেজারমেন্ট করা হবে। এটা ডাইনামিক প্রসেস। এর ফলে ব্যাংকের শক্তি বাড়বে, ব্যাংকের শক-অ্যাবজর্বিং ক্যাপাসিটি বাড়বে। তখন আর প্রভিশনিং করতে গিয়ে ব্যাংকের মূলধনের ওপর বাড়তি চাপ পড়বে না।'

    শাহরিয়ার সিদ্দিকী বলেন, বর্তমানে যে পদ্ধতি অনুসরণ করা হয়, তাতে হঠাৎ একটি ঋণ ক্লাসিফাইড হয়ে গেলে প্রভিশনিংয়ের প্রয়োজনীয়তা অনেকটা বেড়ে যায়। 'এতে ব্যাংককে ব্যর্থ হয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রভিশন ডেফারেল নিতে হয়।'

    'কেন্দ্রীয় ব্যাংক ইন্টারন্যাশন প্র্যাকটিস অনুযায়ী ঋণ প্রভিশনিং করবে, এটা ভালো দিক। তবে এর ফলে ব্যাংকের প্রভিশনিং ও ক্লাসিফাইড ঋণের পরিমাণ বেড়ে যাবে।'

    তিনি আরও বলেন, 'বর্তমানে ব্যাংকগুলো তারল্য সংকটে রয়েছে। তখন ইন্টারন্যাশনাল প্র্যাকটিস ফলো করতে গিয়ে ক্লাসিফাইড ঋণ বেড়ে গেলে বিদেশি ব্যাংকের সঙ্গে লেনদেন করতে সমস্যা হবে।'

    ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশ আংশিকভাবে আইএফআরএস-৯ বাস্তবায়ন করেছে। অন্যদিকে অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপীয় ইউনিয়ভুক্ত দেশগুলো, জাপান, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো এটি সম্পূর্ণরূপে বাস্তবায়ন করেছে।

    কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, 'আমরা আইএফআরএস-৯ নিয়ে এখন যে রোডম্যাপ দিয়েছি, তা ব্যাংকগুলো আগামী মার্চের মধ্যে তাদের বোর্ডকে জানাবে। নিজেরা প্রস্তুতি নেবে। সক্ষমতা গড়ে তুলবে। কেন্দ্রীয় ব্যাংকও সক্ষমতা গড়ে তুলবে। তারপর আমরা গাইডলাইন্স দেব, ট্রায়াল রানে যাব, প্যারালাল রান করবো। তারপর রিপ্লেস করে ফেলব বর্তমান ব্যবস্থাকে।'

    বাংলাদেশ ব্যাংকের এখন ঋণ শ্রেণিকরণ ও প্রভিশন-সংক্রান্ত মাস্টার সার্কুলার অনুসারে, যদি সব ধরণের ঋণ স্ট্যান্ডার্ড হয়, তাহলে ব্যাংক বকেয়া ঋণের ওপর ১ শতাংশ প্রভিশনিং রাখবে। ঋণ যদি এসএমএ হিসাবে শ্রেণিকৃত হয়, তাহলে বকেয়া ঋণের ওপর ৫ শতাংশ প্রভিশনিং রাখা হবে।

    এছাড়া ঋণ যদি সাব-স্ট্যান্ডার্ড হয়, তাহলে ২০ শতাংশ প্রভিশনিং রাখতে হবে। আর সন্দেহজনক হিসেবে শ্রেণিকৃত হলে ৫০ শতাংশ প্রভিশনিং রাখতে হবে। মন্দ/লোকসানি ঋণ হিসেবে শ্রেণিকরণ হলে ১০০ শতাংশ প্রভিশনিং রাখতে হবে।

    ২০২৫ সালের এপ্রিল থেকে সব ধরনের ঋণ তিন মাস বকেয়া থাকার পর খেলাপি হিসবে ক্লাসিফাইড হবে। আগে এ সময় ছিল ছয় মাস। ●
    অকা/ব্যাংখা/ই/ সকাল, ২৬ জানুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    সম্মিলিত ইসলামী ব্যাংক – আস্থাহীনতার ঘূর্ণিতে একীভূত উদ্যোগ

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    হরমুজ প্রণালি বন্ধ
    বিশ্বজুড়ে সার সরবরাহ ব্যবস্থা স্থবির

    সম্মিলিত ইসলামী ব্যাংক – আস্থাহীনতার ঘূর্ণিতে একীভূত উদ্যোগ

    মহান মে দিবস আজ
    শ্রমজীবী মানুষের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন

    মহান মে দিবসের বিশেষ পর্যবেক্ষণ
    নারী শ্রমে মানবতা ও বাস্তবতা

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    সাপ্লিমেন্ট আমদানিতে নতুন কড়াকড়ি

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    বাজেটে কালো টাকার সুযোগ এবং ভঙ্গুর অর্থনীতি

    বিএসইসির বিশেষ সতর্কবার্তা জারি
    অনলাইনে বিনিয়োগে সাবধান

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    বসছে বাংলাদেশ-ইইউ সংলাপ; বাড়বে ব্যবসা-বাণিজ্য

    জুলাইয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    পুঁজি বাজারে স্বচ্ছতা ফেরাতে কঠোর ডিএসই: কোম্পানি পরিদর্শনে তাৎক্ষণিক ক্ষমতা

    মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ: ১০০ টাকায় ৩৮ টাকা কাটাকে ‘অযৌক্তিক’ ঘোষণা

    বাজারে অস্থিরতা—দাম বাড়ার চাপ ও সিন্ডিকেটের প্রভাব

    ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি

    টাকা ছাপিয়ে ঋণ নয়, বেসরকারি খাতকে সুরক্ষা দেবে সরকার

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.