অর্থকাগজ প্রতিবেদন 
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কীটনাশকে সম্পূর্ণ, আলুতে ১৩ শতাংশ ও পেঁয়াজে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করেছে। ৪ সেপ্টেম্বর এ সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।

এনবিআর সূত্র জানিয়েছে, আলুতে কাস্টমস ডিউটি (সিডি) ২৫ শতাংশ থেকে ১৫ শতাংশ কমানো হয়েছে। এছাড়া আগে এ পণ্যটির ওপর প্রযোজ্য থাকা ৩ শতাংশ রেগুলেটরি ডিউটি (আরডি) সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে পণ্যটিতে মোট শুল্ক কমানো হলো ১৩ শতাংশ।

প্রসঙ্গত, আমদানি পর্যায়ে পেঁয়াজে ৫ শতাংশ কাস্টমস ডিউটি (সিডি) ও ৫ শতাংশ রেগুলেটরি ডিউটি বা নিয়ন্ত্রণমূলক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের দাবি ছিল বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের।

এছাড়া ডিম ও আলুতে সিডি ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ ও ৩ শতাংশ আরডি প্রত্যাহার চেয়েছিল তারা। এ বিষয়ে অনুরোধ জানিয়ে গত ২৯ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দিয়েছে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। ●

অকা/শিবা/ফর/রাত/৪ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 2 years আগে

Leave A Reply

Exit mobile version