‘মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে’ সমতা বৃদ্ধির লক্ষে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে ও লিড ব্যাংক হিসেবে গাজীপুর ব্র্যাক সিডিএমে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ১৩ জুলাই অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পরিচালক মো. মফিজুর রহমান খান চৌধুরী প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রাফাত উল্লা খান।

প্রধান অতিথি মো. মফিজুর রহমান খান চৌধুরী বক্তব্যে বলেন, ‘মানিলন্ডারিং প্রতিরোধে শুধু নীতিমালার প্রণয়ন যথেষ্ট নয়, এর কার্যকর বাস্তবায়ন প্রয়োজন। ব্যাংকারদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিতে এই ধরনের প্রশিক্ষণ অত্যন্ত সময়োপযোগী। সভাপতির বক্তব্যে মো. রাফাত উল্লাহ খান বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ব্যাংকিং পরিচালনার জন্য এএমএল ও সিএফটি বিষয়ে দক্ষতা অর্জন অত্যাবশ্যক। ব্যাংকের কর্মকর্তারা যেন নিজ নিজ কর্মস্থলে এ বিষয়ে নেতৃত্ব দিতে পারেন, সে লক্ষেই এই প্রশিক্ষণের আয়োজন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউয়ের অতিরিক্ত পরিচালক সাজ্জাদ হোসেন, মো. আবদুল আউয়াল চৌধুরী এবং উপপরিচালক মেহেদী হাসান। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের (এআইবিটিআই) প্রিন্সিপাল মো. আবদুর রহিম দুয়ারী, ব্যাংকের ইভিপি ও ক্যামেলকো মো. ইয়াহিয়া, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা কর্মশালায় উপস্থিত ছিলেন। গাজীপুর জেলার ৪৭টি তপসিলি ব্যাংকের ১২৮ জন শাখা ব্যবস্থাপক ও ক্যামেলকো প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। খবর বিজ্ঞপ্তির

অকা/ব্যাংখা/সখবি/ফর/রাত/১৩ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 8 months আগে

Leave A Reply

Exit mobile version