আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্থায়ী-অস্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী।
অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাদিম, মো. ফজলুর রহমান চৌধুরী, মো. আসাদুজ্জামান ভূঞা, মো. আমিনুল ইসলাম ভূঞা, কাজী মাহমুদ করিম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার হাবীব উল্লাহ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. জহুরুল হক উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের এককালীন ৫০ হাজার টাকা শিক্ষাবৃত্তি দেয়া হয়েছে। খবর বিজ্ঞপ্তির ●
অকা/ব্যাংখা/সখবি/ফর/রাত/২৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে
