আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি’র চট্টগ্রাম জোনের শাখাগুলোর ব্যবসা পর্যালোচনা সম্মেলন ৩ নভেম্বর চট্টগ্রামের একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খাজা শাহরিয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্যাংকের পরিচালক মো: শাহীন উল ইসলাম, মো: আব্দুল ওয়াদুদ, অধ্যাপক ড. এম আবু ইউসুফ এবং মোহাম্মদ আশরাফুল হাছান এফসিএ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম জোনের মেন্টর মো: ফজলুর রহমান চৌধুরী। সভায় সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম জোনাল হেড মোহাম্মদ আজম, ৪২টি শাখার ব্যবস্থাপকরা, ১৪টি উপশাখার ইনচার্জ এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্য ব্যাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ার উন্নত ও আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে ব্যাংকের আমানত, অগ্রীম ও আমদানি-রফতানি ব্যবসা সম্প্রসারণের জন্য আহ্বান জানান। তিনি প্রতিযোগিতামূলক ব্যাংকিংয়ের েেত্র ব্যাংকের নির্ধারিত ল্যমাত্রা অর্জনের জন্য তিনি সকলকে সততা, নিষ্ঠা ও দতার সাথে কাজ করার পরামর্শ দেন। তিনি ভালো বিনিয়োগ গ্রহীতা নির্বাচন করে নতুন বিনিয়োগ প্রদান এবং শ্রেণীকৃত বিনিয়োগ আদায়ের ওপর গুরুত্ব প্রদান করেন।

অনুষ্ঠানের সভাপতি ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী শাখা ব্যবস্থাপকগণকে ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে টার্গেট অর্জনের প্রতি আরও মনোযোগী হওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, আমানত ও মান সম্পন্ন বিনিয়োগ বৃদ্ধির কোনো বিকল্প নেই। তিনি গ্রাহক সেবায় শাখাসমূহকে আরও আন্তরিক হওয়ার মাধ্যমে উন্নত ও দ্রুত সেবা প্রদানের বিষয়ে গুরুত্বারোপ করেন। খবর বিজ্ঞপ্তির 

অকা/ব্যাংখা/সখবি/ফর/রাত/৪ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 1 year আগে

Leave A Reply

Exit mobile version