আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাথে মোবাইল আর্থিক সেবা দানকারী প্রতিষ্ঠান নগদের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির মাধ্যমে উভয় পই ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং সেবার মাধ্যমে নগদে অর্থ স্থানান্তর এবং নগদের মাধ্যমে ব্যাংকের বিভিন্ন পেমেন্ট করতে পারবে।

৩ সেপ্টেম্বর ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রাফাত উল্লা খান এবং নগদ লিমিটেডের অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এস এম আবু জাফর এবং নগদের প্রধান বাণিজ্য কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোহাম্মদ শাহিন সারোয়ার ভূঁইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিটিও (চলতি দায়িত্ব) মো. সোয়েব আহমেদ, ডিজিটাল ব্যাংকিং ডিভিশনের প্রধান মোহাম্মদ শাহাদাত হোসেন, নগদের হেড অব বিজনেস সেলস মো. সাইদুর রহমান দিপু, হেড অফ ব্যাংক, এফআই, এমএফআই এবং এনবিএফআই ইসতিয়াক আহমেদ শাওনসহ উভয় প্রতিষ্ঠানের অন্য ঊর্ধŸতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তির 

অকা/ব্যাংখা/সখবি/ফর/সন্ধ্যা/৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 6 months আগে

Leave A Reply

Exit mobile version