আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও এইচ অ্যান্ড এস গ্লাসওয়্যার লিমিটেড এর মধ্যে সম্প্রতি পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অবরিটেইল ব্যাংকিং মোহাম্মদ রফিকুল ইসলাম এবং এইচ অ্যান্ড এস গ্লাসওয়্যার লিমিটেড এর চেয়ারম্যান মো. হাফিজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ চুক্তির আওতায় এইচ অ্যান্ড এস গ্লাসওয়্যার লিমিটেডেট এর কর্মকর্তারা ব্যাংকের পে-রোল প্রিভিলেজ সার্ভিসের বিশেষ সুবিধা পাবেন।

অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস ও কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক সালাউদ্দিন আহমেদ, সাইফ ইমাম বোখারী ও এইচ অ্যান্ড এস গ্লাসওয়্যার লিমিটেডেট এর ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান, এজিএম (প্রশাসন) রেজাউল মাহবুব জোয়ার্দারসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তির 

অকা/ব্যাংখা/সখবি/ফর/রাত/২১ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 8 months আগে

Leave A Reply

Exit mobile version