Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    সোমবার, ১৭ ফাল্গুন, ১৪৩২ | ২ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ইউরোপীয় বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে দাপট

    আগস্ট ২৯, ২০২২ ৪:৩২ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কায় বড় ধরনের সংকটের মুখে পড়েছে ইউরোপের দেশগুলো। মূল্যস্ফীতি লাফিয়ে লাফিয়ে বাড়ায় মানুষ পোশাক কেনা কমিয়ে দিচ্ছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর হচ্ছে। কিন্তু এর মধ্যেও ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে পোশাক রপ্তানিতে দাপট দেখিয়ে চলেছে বাংলাদেশ। চলতি বছরের প্রথম পাঁচ মাসে (জানুয়ারি-মে) ইউরোপের বাজারে ৯৫৮ কোটি (৯.৫৮ বিলিয়ন) ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। এই অঙ্ক গত বছরের একই সময়ের চেয়ে ৪৫ শতাংশ বেশি। আর এর মধ্য দিয়ে ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে চীনকে প্রায় ধরে ফেলেছে বাংলাদেশ। ইউরোপীয় পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের সর্বশেষ পোশাক আমদানি পরিসংখ্যানে উঠে এসেছে এই তথ্য। রোববার এটি প্রকাশ করা হয়।

    ইউরোস্ট্যাট বলছে, ২০২২ সালের জানুয়ারি-মে সময়ে বাংলাদেশ ইউরোপের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে যে প্রবৃদ্ধি অর্জন করেছে, অন্য কোনো দেশ তার ধারেকাছেও নেই। তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের বড় প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম। এই পাঁচ মাসে ইউরোপে ভিয়েতনাম ১৫৯ কোটি ৩৯ লাখ (১.৫৯ বিলিয়ন) ডলারের পোশাক রপ্তানি করেছে। এ হিসাবে দেখা যাচ্ছে, বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা এই পাঁচ মাসে ইউরোপে ভিয়েতনামের চেয়ে ছয় গুণ বেশি পোশাক রপ্তানি করেছেন।

    বৈশ্বিক পোশাক রপ্তানিতে অন্য প্রতিযোগী দেশের ধরাছোঁয়ার বাইরে চীন। ইউরোপের বাজারেও সেই শীর্ষস্থান ধরে রেখেছে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি। কিন্তু সেই চীনকে প্রায় ধরে ফেলেছে বাংলাদেশ। চলতি বছরের জুলাই-মে সময়ে ইউরোপের দেশগুলো চীন থেকে ১০ দশমিক ১৯ বিলিয়ন ডলারের পোশাক আমদানি করেছে। আর বাংলাদেশ থেকে কিনেছে ৯ দশমিক ৫৮ বিলিয়ন ডলারের পোশাক। ২০২১ সালের এই পাঁচ মাসে ইইউভুক্ত দেশগুলো চীন থেকে ৮ দশমিক ৪৫ বিলিয়ন ডলারের পোশাক কিনেছিল। বাংলাদেশ থেকে আমদানি করেছিল ৬ দশমিক ৬১ বিলিয়ন ডলারের পোশাক।

    ২০২০ সালের জানুয়ারি-মে সময়ে বাংলাদেশ ইউরোপের বাজারে ৬ দশমিক শূন্য ৫ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছিল। চীনের রপ্তানির অঙ্ক ছিল ৭ দশমিক ৫৬ বিলিয়ন ডলার।

    ২০১৯ সালের এই পাঁচ মাসে ইইউতে চীন ও বাংলাদেশের পোশাক রপ্তানির পরিমাণ ছিল যথাক্রমে ৮ দশমিক ৮৫ বিলিয়ন ও ৭ দশমিক ৫২ বিলিয়ন ডলার।

    ইউরোস্ট্যাটের তথ্য বিশ্লেষণে দেখা যায়, জানুয়ারি-মে সময়ে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ৩ হাজার ৯৭৯ কোটি ৬১ লাখ (৩৯.৭০ বিলিয়ন) ডলারের পোশাক আমদানি করেছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ২৪ দশমিক ৩৭ শতাংশ বেশি।

    তথ্যে দেখা যায়, জানুয়ারি-মে সময়ে ইউরোপের বাজারে গত বছরের একই সময়ের চেয়ে চীনের পোশাক রপ্তানি বেড়েছে ২০ দশমিক ৬৭ শতাংশ। তুরস্কের বেড়েছে ২০ দশমিক ৭০ শতাংশ। ভারতের বেড়েছে ২১ দশমিক ৮৩ শতাংশ।

    আলোচ্য সময়ে ইউরোপে কম্বোডিয়ার পোশাক রপ্তানি বেড়েছে ৩২ দশমিক ৬৮ শতাংশ। ভিয়েতনামের ২২ দশমিক ৩৪ শতাংশ। এ ছাড়া পাকিস্তানের ২৯ দশমিক ২৮ শতাংশ, মরোক্কোর ২০ শতাংশ, শ্রীলঙ্কার ১৩ দশমিক ৪১ শতাংশ এবং ইন্দোনেশিয়ার ২৫ দশমিক ৩৬ শতাংশ বেড়েছে।

    বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য হচ্ছে পোশাক। মোট রপ্তানি আয়ের ৮২ শতাংশই আসে তৈরি পোশাক থেকে। গত ২০২১-২২ অর্থবছরে পণ্য রপ্তানি থেকে মোট ৫২ দশমিক শূন্য ৮ বিলিয়ন ডলার আয় করেছে বাংলাদেশ। এর মধ্যে পোশাক রপ্তানি থেকে এসেছে ৪২ দশমিক ৬১ বিলিয়ন ডলার।

    পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল নিউজবাংলাকে বলেন, ‘এখন পর্যন্ত ইইউর বাজারে আমাদের পোশাক ভালো অবস্থান ধরে রেখেছে। পাঁচ মাসে ৪৫ শতাংশ প্রবৃদ্ধি সেটাই নির্দেশ করে।’

    ‘কিন্তু সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনার কারণে খুচরা বিক্রেতারা ক্রমবর্ধমান মূল্যস্ফীতি বিশ্ববাজারের সঙ্গে খাপ খাইয়ে নিতে সংগ্রাম করছে। অনেক ইউরোপীয় ব্র্যান্ডের খুচরা বিক্রয় হ্রাস পেয়েছে, যা তাদের ইনভেন্টরি স্টক বাড়িয়েছে। এসব কারণ বিবেচনা করে, আগামী মাসগুলোতে ইউরোপের বাজারে আমাদের রপ্তানি হ্রাস পেতে পারে বলে আমরা আশঙ্কা করছি।’
    #

    অকা/ তৈপোখা/ দুপুর, ২৯ আগস্ট, ২০২২ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 4 years আগে

    ইউরোপীয় বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে দাপট

    এই বিষয়ে আরও সংবাদ

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ইউরোপে মূল্যচাপে বাংলাদেশের পোশাক খাত

    সুতা আমদানি বিতর্কে মুখোমুখি টেক্সটাইল–পোশাক খাত

    সম্ভাব্য বাণিজ্য যুদ্ধের ছায়া
    দুশ্চিন্তায় বাংলাদেশের পোশাক রফতানি খাত

    ১০ শতাংশ বিশেষ সহায়তার দাবি
    অস্তিত্ব সংকটে দেশের টেক্সটাইল খাত

    ইইউ ও উদীয়মান বাজারে দুর্বলতায় চাপ বাড়ছে পোশাক রফতানিতে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ঈদের আগেই ছয় প্রতিষ্ঠানের অবসায়ন শুরু
    এনবিএফআই খাতে অবসায়নের পথে কেন্দ্রীয় ব্যাংক

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    অতিমূল্যায়িত অবকাঠামো ও ঋণঝুঁকির সতর্কবার্তা

    ইউরোপে মূল্যচাপে বাংলাদেশের পোশাক খাত

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.