হাসান মাহমুদ, ইতালি প্রতিনিধি>

কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি যাত্রীবাহী ফ্লাইট ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। অন্তত ৮ ঘণ্টা ধরে উড়োজাহাজটি বিমানবন্দরে আটকে আছে বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের জনসংযোগ শাখার কর্মকর্তা আনন্দ স্যানাল বিষয়টি আগামীর সময়কে নিশ্চিত করেন।

তিনি জানিয়েছেন, এরই মধ্যে যাত্রীদের একটি হোটেলে স্থানান্তর করা হয়েছে। যান্ত্রিক ত্রুটি মেরামত শেষ হলে ঐ ফ্লাইটেই তারা বাংলাদেশের উদ্দেশে রওনা দেবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজি ৩০৬ ফ্লাইটটি টরন্টো, রোম হয়ে ঢাকায় আসার পথে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে উড়োজাহাজটিতে একটি অনাকাঙ্ক্ষিত কারিগরি ত্রুটি দেখা দেয়। যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও ত্রুটি নিরসনের কাজ চলছে। ত্রুটি সম্পূর্ণভাবে নিরসন এবং প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা শেষে বিজি ৩০৬ রোম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে।

ফ্লাইটটিতে অন্তত ২৫০ যাত্রী ছিলেন। রোমে অবস্থানরত যাত্রীদের জন্য হোটেলে আবাসন, খাবারসহ প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়েছে।

এদিকে একই উড়োজাহাজে পরিচালিত হওয়ার কারণে ঢাকা থেকে রোম হয়ে টরন্টোগামী বিজি ৩০৫ ফ্লাইটের যাত্রাও বিলম্বিত হবে। নতুন সময়সূচি অনুযায়ী, ৮ আগস্ট দুপুর ১টায় বিজি ৩০৫ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। 

সর্বশেষ হালনাগাদ 2 hours আগে

Leave A Reply

Exit mobile version