Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বুধবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ইসলামি ধারার ব্যাংককে তারল্য সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক

    ডিসেম্বর ৬, ২০২২ ৪:৪০ পূর্বাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    শরীয়াহভিত্তিক ইসলামি ধারার ব্যাংকগুলো প্রয়োজনে বাংলাদেশ ব্যাংক থেকে তারল্য সহায়তা নিতে পারবে। এজন্য নতুন একটি ব্যবস্থা চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক, যেটির নাম দেওয়া হয়েছে ‘ইসলামিক ব্যাংকস লিক্যুডিটি ফ্যাসিলিটি (আইবিএলএফ)।’ এর মাধ্যমে সাধারণ ব্যাংকগুলোর রেপো বা বিশেষ রেপোর আওতায় বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ধার নেওয়ার মত সুবিধা ইসলামি ধারার ব্যাংকগুলোর জন্যও চালু করা হল।

    সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক আইবিএলএফ এর জন্য একটি নীতিমালাও ঠিক করে দিয়েছে। এর আওতায় শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো নির্দিষ্ট মেয়াদে টাকা নিতে পারবে।

    এই তারল্য সহায়তার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক বলছে, ‘‘শরীয়াহভিত্তিক ব্যাংকসমূহের সুষ্ঠু তারল্য ব্যবস্থাপনার স্বার্থে এবং ইসলামিক আর্থিক ব্য্যবস্থাকে অধিকতর শক্তিশালী করার লক্ষ্যে ১৪ দিন মেয়াদী তারল্য সুবিধা প্রবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’’

    সপ্তাহের যে কোনো কার্যদিবসে কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থ নিতে আবেদন করতে পারবে এসব ব্যাংক। এর মুনাফা হবে ব্যাংকগুলোর তিন মাসের ‘মুদারাবা মেয়াদী আমানতের’ বিপরীতে ঘোষিত মুনাফা।

    আইবিএলএফ এর মুনাফার হার হবে সাময়িক। বছর শেষে সংশ্লিষ্ট ব্যাংকের ঘোষিত চূড়ান্ত মুনাফা অনুযায়ী তারল্য সুবিধার মুনাফা সমন্বয় করা হবে। সেক্ষেত্রে চূড়ান্ত মুনাফা কম বা বেশি হলে তাও মেনে নেবে বাংলাদেশ ব্যাংক বলে নীতিমালায় বলা হয়েছে।

    এতে বলা হয়েছে, যেসব ব্যাংকের ‘বাংলাদেশ সরকারের ইসলামিক সুকুক বন্ডে (বিজিআইএস)’ বিনিয়োগ রয়েছে সেগুলোই তারল্য সুবিধাটি নিতে পারবে। আর এ সুকুক বন্ডকে জামানত হিসেবে রাখতে হবে কেন্দ্রীয় ব্যাংকের কাছে।

    কমপক্ষে এক কোটি টাকা নেওয়ার জন্য এ আবেদন করতে পারবে ব্যাংকগুলো।

    কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আইবিএলএফ এর মাধ্যমে তারল্য সুবিধা নিতে প্রতিটি লেনদেনের জন্য কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে চুক্তি করতে হবে ব্যাংকগুলোকে।

    এতদিন শুধু কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রচলিত ব্যাংকগুলো টাকা ধার নিতে পারত। রেপো, বিশেষ রেপো ও লিক্যুইডিটি সার্পোট ফ্যাসিলিটিজ সুবিধার (এলএসএফ) আওতায় ব্যাংকগুলো এ তারল্য সুবিধা পেত।

    দেশে বর্তমানে ১০টি পূর্ণাঙ্গ শরীয়াহ ধারার ব্যাংক রয়েছে। সবশেষ এ ধারায় যুক্ত হয়েছে স্টান্ডার্ড ও গ্লোবাল ইসলামী ব্যাংক। এছাড়া প্রচলিত ব্যাংকগুলোর মধ্যে ইসলামিক ব্যাংকিং শাখা পরিচালনা করছে ৯টি ও ইসলামিক উইন্ডো পরিচালনা করছে ১৪টি ব্যাংক।

    ইসলামী ধারার ব্যাংকগুলোকে তারল্য সুবিধা দেওয়ার ঘোষণা এমন সময়ে এল যখন এ ধারার কয়েকটি ব্যাংকের অনিয়ম করে বড় ধরনের ঋণ বিতরণের খবর সংবাদমাধ্যমে এসেছে। হাই কোর্টও এ বিষয়ে তদন্ত করতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশনা দিয়েছে।

    তারল্য সহায়তার এ বিশেষ ব্যবস্থা চালু করতে এবং নীতিমালা তৈরির আগে বাংলাদেশ ব্যাংক এ নিয়ে আলোচনা করেছিল ইসলামী ধারার ব্যাংক ও শরীয়াহ বিশেষজ্ঞদের সঙ্গে। ইসলামী ধারার ব্যাংকগুলো ও ইসলামিক উইন্ডো বা সেবা রয়েছে এমন ব্যাংকগুলোর শরীয়াহ সদস্যদের সংগঠন সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ (সিএসবিআইবি) এর সঙ্গেও গত মাসে বৈঠক করে কেন্দ্রীয় ব্যাংক।

    কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত জুন পর্যন্ত ইসলামিক ব্যাংকিং (ইসলামিক উইন্ডো ও শাখাসহ) এ আমানতের পরিমাণ ছিল ৪ লাখ ১২ হাজার ৩১৪ কোটি, যা দেশের ব্যাংক খাতের মোট আমানতের ২৬ দশমিক ১৯ শতাংশ।

    এর বিপরীতে ব্যাংকগুলোর বিনিয়োগ বা ঋণ দিয়েছে ৩ লাখ ৮১ হাজার ৮২৯ কোটি, যা দেশের ব্যাংকিং খাতের ঋণ স্থিতির ২৮ দশমিক ৫২ শতাংশ।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুন শেষে ইসলামিক ব্যাংকিংয়ে অতিরিক্ত তারল্য ছিল ২৬ হাজার কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৩৬ হাজার ৩৬৫ কোটি টাকা।

    অপরদিকে ব্যাংকিং চ্যানেলে আসা মোট রেমিটেন্সের মধ্যে ৩১ দশমিক ৫৭ শতাংশ আসছে ইসলামি ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে।

    #

    অকা/ব্যাংখা/ দুপুর, ৬ ডিসেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    ইসলামি ধারার ব্যাংককে তারল্য সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক

    এই বিষয়ে আরও সংবাদ

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ঈদের আগেই ছয় প্রতিষ্ঠানের অবসায়ন শুরু
    এনবিএফআই খাতে অবসায়নের পথে কেন্দ্রীয় ব্যাংক

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.