Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    সোমবার, ১৬ ফাল্গুন, ১৪৩২ | ২ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    উত্থানের আভাস দিয়েই সপ্তাহ শেষ

    ফেব্রুয়ারি ২০, ২০২৫ ৪:২৬ অপরাহ্ণUpdated:ফেব্রুয়ারি ২০, ২০২৫ ৪:২৬ অপরাহ্ণ34
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন  ●
    দেশের শেয়ার বাজারে দু’দিন অব্যাহত পতন প্রবণতায় থাকলেও শেষ কর্মদিবসে উত্থানের আভাস দিয়ে লেনদেন শেষ হয়েছে। ২০ ফেব্রুয়ারি প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সঙ্গে আগের দিনের চেয়ে লেনদেন কমেছে। এ দিকে শেয়ার বাজারে যে পরিমাণ প্রতিষ্ঠানের দাম কমেছে, তার চেয়ে বেশি পরিমাণে প্রতিষ্ঠানের দাম বেড়েছে।

    বাজার পর্যালোচনায় দেখা যায়, ২০ ফেব্রুয়ারি সিএসইতেও সূচক ও লেনদেন বেড়েছে। পাশাপাশি সিএসইতে ২০ ফেব্রুয়ারি যে পরিমাণ প্রতিষ্ঠানের দাম কমেছে, তার চেয়ে বেশি পরিমাণে প্রতিষ্ঠানের দাম বেড়েছে। ২০ ফেব্রুয়ারি ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২০০ পয়েন্টে। আগের দিন সূচক কমেছিল ১০ দশমিক ৭৫ পয়েন্ট।

    ২০ ফেব্রুয়ারি ডিএসইতে ৪৬৫ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪২৭ কোটি ১৩ লাখ টাকার। ২০ ফেব্রুয়ারি লেনদেন বেড়েছে ২৯ কোটি ৫৬ লাখ টাকার। ডিএসইতে ২০ ফেব্রুয়ারি লেনদেন হওয়া ৪০১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৬৭টির, কমেছে ১৬০টির এবং দর পরিবর্তন হয়নি ৭৪টির।

    চট্টগ্রাম স্টক্স এক্সচেঞ্জে হঠাৎ বড় লেনদেন- সপ্তাহের শেষ কর্মদিবস ২০ ফেব্রুয়ারি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) হঠাৎ লেনদেন বেড়েছে। এ দিন সিএসইতে আগের দিনের তুলনায় দ্বিগুণের বেশি লেনদেন হয়েছে। ২০ ফেব্রুয়ারি সিএসইতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৯৮ টাকা। এর আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৬ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট। এক দিনের ব্যবধানে লেনদেন বেড়েছে ৭ কোটি ৯৫ লাখ টাকার, যা দ্বিগুণেরও বেশি।

    ২০ ফেব্রুয়ারি সিএসইতে চার কোম্পানির লেনদেন আগের দিনের চেয়ে অনেক বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে মেঘনা পেট্রোলিয়াম, খান ব্রাদার্স, স্কয়ার ফার্মা ও লাভেলো আইসক্রিম। ২০ ফেব্রুয়ারি মেঘনা পেট্রোলিয়ামের লেনদেন হয়েছে ৬ কোটি ২২ লাখ টাকার, খান ব্রাদার্সের ২ কোটি ৫ লাখ টাকার, স্কয়ার ফার্মার ৬৭ লাখ ৬৭ হাজার টাকার এবং লাভেলো আইসক্রিমের ৫০ লাখ ২১ হাজার টাকার। তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি সপ্তাহের প্রথম তিন কর্মদিবসে সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি টাকার নিচে। ১৯ ফেব্রুয়ারি লেনদেন ৬ কোটি ছাড়িয়েছিল। আর ২০ ফেব্রুয়ারি লেনদেন প্রায় ১৪ কোটি টাকায় পৌঁছেছে।

    বোনকে শেয়ার উপহার দেবেন আলিফ ইন্ডাস্ট্রিজের পরিচালক- শেয়ার বাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একজন পরিচালক তার বোনকে শেয়ার উপহার দেয়ার ঘোষণা দিয়েছেন। কোম্পানিটির পরিচালক মো. আজিমুল ইসলাম তার বোন লুবনা ইসলামকে ৫ লাখ শেয়ার উপহার হিসেবে দেয়ার আগ্রহ প্রকাশ করেছেন। ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেডিং সিস্টেমের বাইরে উল্লিখিত পরিমাণ শেয়ার হস্তান্তর সম্পন্ন হবে।

    কারণ ছাড়াই বাড়ছে তসরিফা ইন্ডাস্ট্রিজের শেয়ার দর- কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই শেয়ার বাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিক হারে বাড়ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপ। শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে ১৯ ফেব্রুয়ারি ডিএসই কোম্পানিকে চিঠি পাঠায়। ওই চিঠির জবাবে কোম্পানির প থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানির শেয়ার দর বাড়ছে।

    তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ার দর ছিল ১৭ দশমিক ৮০ টাকা। আর ১৯ ফেব্রুয়ারি বাজার শেষে কোম্পানির শেয়ারটির দর বেড়ে ২৫ দশমিক ৮০ টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ মাত্র কয়েক কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৮ টাকা।

    দরপতনের শীর্ষে মিডল্যান্ড ব্যাংক- দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। ২০ ফেব্রুয়ারি মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা ১০ পয়সা বা ৮ দশমিক ৩৬ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

    দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আইসিবি এমপ্লয়েজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান: স্কিম ওয়ান। প্রতিষ্ঠানটির দর আগের দিনের তুলনায় ৬ শতাংশ কমেছে। আর শেয়ার দর ৫ দশমিক ৫৫ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ফারইস্ট ফাইন্যান্স। ২০ ফেব্রুয়ারি ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এনার্জিপ্যাক পাওয়ার, ভিএফএস থ্রেড ডাইং, আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, তুংহাই নিটিং, আনলিমা ইয়ার্ন, এস্কয়ার নিট এবং প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

    দর বৃদ্ধির শীর্ষে দুই কোম্পানি- ২০ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে দুই কোম্পানি- ফু-ওয়াং ফুড এবং এস আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড। ২০ ফেব্রুয়ারি ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা কোম্পানি দুটিরই ১ টাকা ৪ পয়সা বা ১০ শতাংশ হারে শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। তাতে দর বৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানি দুটি। ২০ ফেব্রুয়ারি ৯ দশমিক ৮৩ শতাংশ দর বৃদ্ধি পেয়ে দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে গোল্ডেন হারভেস্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং বিডি থাই ফুডের শেয়ার দর ৯ দশমিক ৭৯ শতাংশ বৃদ্ধি পাওয়ার ফলে তালিকার তৃতীয় স্থানে রয়েছে কোম্পানিটি। দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলোর মধ্যে রয়েছে শাইনপুকুর সিরামিক, জাহিন স্পিনিং, ফু-ওয়াং সিরামিক, দেশবন্ধু পলিমার, সিলকো ফার্মা এবং ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমটেড।  ●

    অকা/পুঁবা/ফর/রাত/২০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ঈদের আগেই ছয় প্রতিষ্ঠানের অবসায়ন শুরু
    এনবিএফআই খাতে অবসায়নের পথে কেন্দ্রীয় ব্যাংক

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    অতিমূল্যায়িত অবকাঠামো ও ঋণঝুঁকির সতর্কবার্তা

    ইউরোপে মূল্যচাপে বাংলাদেশের পোশাক খাত

    এডিপিতে নজিরবিহীন ধীরগতি

    এক দিনের মধ্যেই জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক পরিশোধ

    এলপি গ্যাসে ভ্যাট কমলো – দামে স্বস্তির ইঙ্গিত

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.