অর্থকাগজ প্রতিবেদন ●
দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেষ সপ্তাহে (১৩ থেকে ১৮ ফেব্রুয়ারি) পিই অনুপাত কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গত সপ্তাহের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের পিই অনুপাত ছিল ১৬.৮৯ পয়েন্টে। আর সপ্তাহ শেষে ডিএসই’র পিই অনুপাত অবস্থান করছে ১৬.৭০ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে পিই অনুপাত ০.১৯ পয়েন্ট বা ১.১২ শতাংশ কমেছে।
এর আগের সপ্তাহের (৬ থেকে ১০ ফেব্রুয়ারি) শুরুতে ডিএসইর পিই অনুপাত ছিল ১৬.৭৪ পয়েন্টে। আর সপ্তাহ শেষে ডিএসই’র পিই অনুপাত অবস্থান করছে ১৬.৮৯ পয়েন্টে। ফলে পিই অনুপাত ০.১৫ পয়েন্ট বা ০.৯০ শতাংশ বেড়েছে।
#
অ/পঁবা/ দুপুর, ১৯ ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 4 years আগে

