Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বুধবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    এটিএমের পরিবর্তে বাড়ছে সিআরএমের গুরুত্ব

    ফেব্রুয়ারি ১, ২০২৫ ১১:১০ পূর্বাহ্ণ25
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    এটিএম বুথের লেনদেন ও বুথের সংখ্যা কমে যাওয়ার বিষয়টি ইতিবাচক। কারণ আগামীর ব্যাংকিং হবে ডিজিটাল প্রযুক্তিনির্ভর। সবাই অনলাইনে লেনদেন করবে। দিন দিন অনলাইনের লেনদেন বাড়ছে। সে কারণেই হয় তো এটিএম বুথের সংখ্যা ও লেনদেন কমে থাকতে পারে।

    একসময় বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল এটিএম লেনদেন। "কিন্তু বর্তমানে কমতে শুরু করেছে এটিএম বুথের সংখ্যা। গত বছরের জুনে মোট এটিএম বুথের সংখ্যা ছিল ১৩ হাজার ৪৩৮টি। কিন্তু পাঁচ মাসের মাথায় অর্থাৎ নভেম্বর শেষে বুথের সংখ্যা কমে ১৩ হাজার তিনটিতে নেমেছে। পাঁচ মাসে ৪০৫টি এটিএম বুথ কমে গেছে। ব্যাংকের শাখায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে না দাঁড়িয়েই টাকা তোলা যায় এটিএম বুথ থেকে।

    তার পরও এটিএম বুথের সংখ্যা কেন কমছে এমন প্রশ্নের উত্তরে সংশ্লিষ্টরা বলেন, এখন অনলাইন লেনদেনের জনপ্রিয়তা এটিএমের চেয়ে দ্রুতগতিতে বাড়ছে। তা ছাড়া ব্যাংকগুলো শুধু এটিএম-নির্ভরতা কমিয়ে সিআরএম মেশিনের দিকে গুরুত্ব বড়াচ্ছে। এতে ব্যাংকের অনেক সাশ্রয় হয়। বাংলাদেশ ব্যাংকের তথ্যেও তার প্রমাণ পাওয়া গেছে। নিয়ন্ত্রক সংস্থাটির হালনাগাদ তথ্য বলছে, নভেম্বর শেষে ব্যাংকের সিআরএম মেশিনের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৮৫১টি।

    কিন্তু পাঁচ মাস আগে এর সংখ্যা ছিল ৫ হাজার ৬২৬টি। অর্থাৎ পাঁচ মাসে সিআরএম মেশিন বেড়েছে ১ হাজার ২২৫টি। সুতরাং এটিএম মেশিনের সংখ্যা কমলেও সিআরএম মেশিনের সংখ্যা বেড়েছে তার চেয়ে দ্বিগুণ।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, নভেম্বর শেষে কার্ডের (ক্রেডিট, ডেবিট, প্রিপেইড) সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৭৮ লাখ ৯ হাজার ৯৩টি। আর এসব কার্ডের মাধ্যমে লেনদেন হয় চার হাজার ৯৩ কোটি টাকা। তথ্য বলছে, গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক হারে কমে গিয়েছিল সক্রিয় কার্ডের সংখ্যা ও লেনদেন। সেই সংকট কাটিয়ে ফের বাড়তে শুরু করেছে লেনদেনের পরিমাণ।

    সংশ্লিষ্টরা জানান, দেশের পরিস্থিতি বিবেচনায় সবাই এখন খরচ কমানোর চিন্তায় আছে। এখন ব্যাংকের অ্যাপ ব্যবহার করেই সব কাজ করা যায়। যেমন মোবাইল রিচার্জ, গ্যাসের বিল প্রদান, বিদ্যুৎ বিলসহ বাস ও ট্রেনের টিকিটও কাটা যায়। তা ছাড়া অনেকেই ব্যাংক থেকে মোবাইল ব্যাংকিংয়ে টাকা স্থানান্তর করে ব্যবহার করেন। তাই ক্যাশ টাকা সব সময় প্রয়োজন হচ্ছে না। এসবের ব্যবহার যত বাড়বে এটিএমের প্রয়োজনীয়তা কমবে। অন্যদিকে এটিএম বুথ একটি ব্যয়বহুল প্রজেক্ট। এখানে মেশিন বসাতে হয়, জায়গার ভাড়া, এসি, ২৪ ঘণ্টা প্রহরী ইত্যাদি। কিন্তু অনলাইন ব্যাংকিং বা কিউআর কোড ব্যবহার করে যখন কেউ সব ধরনের বিল পরিশোধ করতে পারবে সে খুব স্বভাবিকভাবেই ক্যাশ লেনদেন করবে না। ●

    অকা/আখা/ফর/বিকাল/১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.