Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বুধবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    এশিয়ায় খেলাপি ঋণে শীর্ষে বাংলাদেশ

    সেপ্টেম্বর ৭, ২০২৫ ১০:৩৫ পূর্বাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    বাংলাদেশ এখন এশিয়ার সবচেয়ে বেশি খেলাপি ঋণের (Non-Performing Loans–NPL) দেশ হিসেবে চিহ্নিত হয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) সদ্য প্রকাশিত “ননপারফর্মিং লোনস ওয়াচ ইন এশিয়া ২০২৫” শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে দেশের মোট বিতরণ করা ঋণের ২০ দশমিক ২ শতাংশই খেলাপি হয়ে পড়েছে।

    প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২০ দশমিক ২৭ বিলিয়ন ডলার। আগের বছরের তুলনায় এটি প্রায় ২৮ শতাংশ বেশি। শুধু এক বছরে খেলাপি ঋণের হার বেড়েছে ১১ দশমিক ২ শতাংশ পয়েন্ট, যা বিশেষজ্ঞদের মতে অত্যন্ত অস্বাভাবিক ও উদ্বেগজনক। অন্যদিকে, প্রতিবেশী দেশগুলোর চিত্র ভিন্ন। ভারত বড় ধরনের ব্যাংক সংস্কারের ফলে খেলাপি ঋণ ৩ দশমিক ৪ শতাংশ থেকে কমে ২ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছে। পাকিস্তান ও শ্রীলঙ্কাও কিছুটা উন্নতি করেছে। নেপালে খেলাপি ঋণ সামান্য বেড়েছে, তবে হার মাত্র ০.৯ শতাংশ।

    ২০২০ সালে বাংলাদেশের খেলাপি ঋণের হার ছিল ৭ দশমিক ৭ শতাংশ। এরপর ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে ২০২৩ সালে তা দাঁড়ায় ৯ শতাংশে, আর ২০২৪ সালে লাফিয়ে উঠে ২০ দশমিক ২ শতাংশে। অর্থাৎ মাত্র চার বছরে খেলাপি ঋণের হার প্রায় তিন গুণ বেড়েছে। এডিবির হিসাবে, ২০২৩ সালে দক্ষিণ এশিয়ার পাঁচ দেশের মোট খেলাপি ঋণ ছিল ৮৬ দশমিক ৭৪ বিলিয়ন ডলার, যা পুরো এশিয়ার খেলাপি ঋণের ১২ দশমিক ৪ শতাংশ। তবে আশ্চর্যের বিষয় হলো, এ অঞ্চলের অন্যান্য দেশে খেলাপি ঋণ কমলেও বাংলাদেশের পরিমাণ বেড়েছে।

    অর্থনীতিবিদদের মতে, বাংলাদেশের বর্তমান সংকটের পেছনে রয়েছে দীর্ঘদিনের শিথিল নীতি, রাজনৈতিক প্রভাব এবং বাংলাদেশ ব্যাংকের দুর্বল ভূমিকা। রাজনৈতিক চাপের কারণে বড় ব্যবসায়ীদের ঋণ বারবার পুনর্গঠন করা হয়েছে, ফলে প্রকৃত খেলাপি ঋণের চিত্র আড়ালেই থেকে গেছে। ঋণ বিতরণে শৃঙ্খলার অভাব, ঋণ আদায়ে আইনগত দুর্বলতা ও বিচারব্যবস্থার অদক্ষতা এ সংকটকে আরও জটিল করে তুলেছে।

    এডিবির প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, বাণিজ্য যুদ্ধ এবং ভূরাজনৈতিক অনিশ্চয়তা পরিস্থিতিকে আরও খারাপ করতে পারে। বিশেষ করে বাংলাদেশসহ যেসব দেশ বৈদেশিক ঋণ ও বাণিজ্যের ওপর বেশি নির্ভরশীল, তাদের ঝুঁকি তুলনামূলক বেশি।

    এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এডিবি বেশ কিছু সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে—কঠোর আইন প্রণয়ন ও প্রয়োগ, ব্যাংকিং খাতে স্বচ্ছতা বৃদ্ধি, ঋণ আদায়ে বিচারব্যবস্থাকে আরও কার্যকর করা, বাজারভিত্তিক সংস্কার এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা।

    বাংলাদেশের ব্যাংকিং খাত বর্তমানে একটি গুরুতর সংকটময় সময় অতিক্রম করছে। খেলাপি ঋণের এই অস্বাভাবিক বৃদ্ধিকে নিয়ন্ত্রণে আনা না গেলে আর্থিক খাতের ওপর আস্থা ভেঙে পড়তে পারে, যা সামগ্রিক অর্থনীতিকে অস্থিতিশীল করবে। তাই এখনই কার্যকর পদক্ষেপ না নিলে বাংলাদেশ দীর্ঘমেয়াদে আর্থিক ঝুঁকির গভীর খাদে পড়ে যেতে পারে। ●
    অকা/ব্যাংখা/ই/সকাল/৭ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 6 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ঈদের আগেই ছয় প্রতিষ্ঠানের অবসায়ন শুরু
    এনবিএফআই খাতে অবসায়নের পথে কেন্দ্রীয় ব্যাংক

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.