Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    কলমানির সর্বোচ্চ ও সর্বনিম্ন হারের ব্যবধান কমায় গড় সুদের হার বাড়ছে

    অক্টোবর ১৮, ২০২৩ ৪:১৬ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    ব্যাংকগুলোতে নগদ অর্থের চাহিদা বাড়ার কারণে এক দিনের জন্য ধার বা কলমানির সুদের হার সর্বোচ্চ সাড়ে ৮ শতাংশে ওঠেছে। একই সঙ্গে সর্বনিম্ন হার ওঠেছে পৌনে ৭ শতাংশে। গড় হার ৭ দশমিক ৬২ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশনার কারণে সর্বোচ্চ হার বাড়ছে না। তবে সর্বনিম্ন হার বেড়ে যাচ্ছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন হারের মধ্যে ব্যবধান কমার কারণে গড় সুদের হার বেড়ে যাচ্ছে। আগে কলমানির সর্বনিম্ন হার ৬ শতাংশের মধ্যে থাকত। ফলে গড় হার থাকত ৭ শতাংশের নিচে। এখন সর্বনিম্ন হার বাড়ায় গড় হারও বেড়ে যাচ্ছে।

    এদিকে ব্যাংকগুলোর ধারের স্বল্পমেয়াদি উপকরণের সুদের হার সর্বোচ্চ ১০ শতাংশ রয়েছে। এসব উপকরণে সর্বোচ্চ ও সর্বনিম্ন সুদ হার একই। গত মঙ্গলবার ব্যাংকগুলোতে কলমানি ও স্বল্প মেয়াদি ধার মিলিয়ে লেনদেন হয়েছে ৪ হাজার ৩৭ কোটি টাকা। এর মধ্যে কলমানিতে লেনদেন হয়েছে ৩ হাজার ২৫১ কোটি টাকা। স্বল্পমেয়াদি নোটিশে সুদ ১০ শতাংশ সুদের ধার করা হয়েছে ৫২ কোটি টাকা। এর বাইরে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে বিশেষ তারল্য সহায়তার আওতায় আরও বেশি পরিমাণ অর্থ ধার নিচ্ছে। প্রতিদিনই ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে তারল্য সহায়তা নিচ্ছে।

    ব্যাংকগুলোতে ডলারের দামও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশনের (বাফেদা) বেঁধে দেওয়া সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে। সব ব্যাংকই আমদানিতে ১১০ টাকা ৫০ পয়সা করে বিক্রি করছে। গত মাসের শেষ দিকে ডলারের নতুন দাম কার্যকর হওয়ার ২/৩ দিনের মধ্যেই সর্বোচ্চ পর্যায়ে গেছে দাম। এদিকে রেমিট্যান্সের ডলার ব্যাংকগুলো বাফেদার বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি দামে কিনছে। রেমিট্যান্সের দর বেঁধে দেওয়া হয়েছে সর্বোচ্চ ১১০ টাকা। কিন্তু অনেক ব্যাংক সর্বোচ্চ ১১৬ টাকা দামেও রেমিট্যান্স কিনছে। বেশির ভাগ ব্যাংকই ১১৩ থেকে ১১৪ টাকা করে রেমিট্যান্স কিনছে।

    এদিকে নগদ ডলারের দাম বেড়ে সর্বোচ্চ ১১৪ টাকায় ওঠেছে। একটি বেসরকারি ব্যাংক ওই দামে নগদ ডলার বিক্রি করছে। অন্য ব্যাংকগুলোর বেশিরভাগই ১১২ থেকে ১১৩ টাকা করে নগদ ডলার বিক্রি করছে। তবে ব্যাংকে চাহিদা অনুযায়ী নগদ ডলার মিলছে না। খোলা বাজারে ডলারের দাম অপরিবর্তিত রয়েছে। সোমবারের মতো মঙ্গলবারও প্রতি ডলার গড়ে ১১৮ টাকা ৫০ পয়সা থেকে ১১৯ টাকা ৫০ পয়সা দরে বিক্রি হচ্ছে। কোথাও কোথাও ১২০ টাকা বা এর চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।

    অকা/ব্যাংখা/ সকাল, ১৮ অক্টোবর, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    কলমানির সর্বোচ্চ ও সর্বনিম্ন হারের ব্যবধান কমায় গড় সুদের হার বাড়ছে

    এই বিষয়ে আরও সংবাদ

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.