Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    কার্ডে লেনদেন বেড়েছে

    ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ৪:২১ পূর্বাহ্ণ0
    BBPKF6 Credit cards close up
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    ২০২৩ সালের ডিসেম্বরে কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রার লেনদেন সর্বকালের সর্বোচ্চে পৌঁছেছে। ব্যাঙ্কাররা বলছেন, নগদ ডলার সংকটে ভ্রমণকারীরা এখন কার্ডভিত্তিক ডলার বেছে নেওয়ার কারণে কার্ডে লেনদেন বেড়েছে। 

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ডিসেম্বরে কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রার লেনদেন হয়েছে ৯২৯ কোটি টাকা—যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪৫.২৯ শতাংশ বেশি। 

    বাংলাদেশ ব্যাংকের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, 'এখন আমাদের দেশে ডলারের সংকট চলছে। তাই কেউ ক্যাশ ডলার নিয়ে ভ্রমণে যেতে পারছে না। বাধ্য হয়ে কার্ডে ডলার নিয়ে বিদেশ ভ্রমণে যাচ্ছে।' 

    তিনি বলেন, 'এতে আমাদের নস্ট্রো অ্যাকাউন্ট থেকে ডলার চলে যাচ্ছে। এর ফলে ডলার লিকুইডিটি আরও কমে যাচ্ছে। বিদেশ থেকে ডলার আসার চেয়ে যাওয়ার হার বেশি হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।'

    কেন্দ্রীয় ব্যাংকের ওই কর্মকর্তা আরও বলেন, 'ডিসেম্বর মাস হলো ভ্রমণের মৌসুম। এই মাসে মানুষ অন্যান্য মাসের তুলনায় বেশি ভ্রমণ করে। তাই ডিসেম্বরে কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রার লেনদেন বাড়ে।'

    একটি বেসরকারি ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধান বলেন, 'এই মুহূর্তে কার্ডের মাধ্যমে ডলার লেনদেন বৃদ্ধি পাওয়াটা খুশির সংবাদ নয়। কারণ আমাদের ডলার ইনফ্লোর চেয়ে আউটফ্লো বেশি।' 

    এছাড়া ভ্রমণকারীরা কার্ডে ডলার নিয়ে গেলে মুদ্রাটি সহজে ও কম দামে পান জানিয়ে তিনি বলেন, 'ভ্রমণকারীরা কার্ডে ডলার এনডোর্স করে ভ্রমণ বা চিকিৎসা করাতে যাচ্ছে। এতে আমাদের ডলারের সঞ্চয় কমছে।'

    তিনি আরও বলেন, 'একদিকে আমরা এলসি খোলার জন্য প্রয়োজনীয় ডলার পাচ্ছি না। অন্যদিকে ভ্রমণকারীদের চাপ মোটেও সুখকর না। যদি প্রপার চ্যানেলে বিদেশ থেকে ডলার আসত, তাহলে সংকট সামাল দেওয়া যেত। কিন্তু বিদেশ থেকে আমাদের দেশে ডলার নিয়ে আসা ও খরচ করার উদাহারণ খুবই নগণ্য। এছাড়া আমাদের দেশের ডলার ইনকামিং প্যসেঞ্জার ও বিজনেস ভিজিট একেবারেই কমে গেছে।'

    বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, বাজারভিত্তিক মুদ্রা ব্যবস্থাপনা চালু না হলে ডলার সংকট কাটিয়ে ওঠা সম্ভব নয়। তবে তিনি বলেন, কার্ডভিত্তিক লেনদেন বৃদ্ধি একটি দেশের আধুনিকায়নের লক্ষণ। 'আমরা দিন দিন প্রযক্তি-সচেতন ও আধুনিক হচ্ছি। এতে করে সময় সাশ্রয়ের পাশাপাশি টাকা বহনের ঝুঁকি কমছে।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, বৈদেশিক মুদ্রার পাশাপাশি দেশি মুদ্রাতেও কার্ডভিত্তিক লেনদেন বেড়েছে। এটিএম, পিওএস, সিআরএম এবং কার্ডের মাধ্যমে ই-কমার্স লেনদেন ডিসেম্বর মাসে ১৬.৪৫ বেড়েছে। সব মিলিয়ে ডিসেম্বরে দেশি ও বৈদেশিক মুদ্রার লেনদেন হয়েছে ৪৫ হাজার ৩৫২ কোটি টাকা, যা আগের মাসের তুলনায় ৬.৩৬ শতাংশ বেশি।

    অকা/ব্যাংখা/সকাল/১৫ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    কার্ডে লেনদেন বেড়েছে

    এই বিষয়ে আরও সংবাদ

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.