অর্থকাগজ প্রতিবেদন ●

কাল ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে আসছে পুঁজি বাজারে একমি পেস্টি সাইডস লিমিটেড এর প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) চাঁদা সংগ্রহ। এই আবেদন চলবে ১৮ অক্টোবর পর্যন্ত। কোম্পানিটি আইপিওয়ের মাধ্যমে পুঁজি বাজার থেকে ৩০ কোটি টাকা সংগ্রহ করবে।
সম্প্রতি পুঁজি বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৭৮৫তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন করে।
কোম্পানিটি অভিহিত মূল্য তথা ১০ টাকা দামে ৩ কোটি সাধারণ শেয়ার ইস্যু করবে। পুঁজি বাজার থেকে সংগৃহীত টাকা ফ্যাক্টরি বিল্ডিং ও অন্যান্য নির্মাণ, বৈদ্যুতিক যন্ত্রপাতি স্থাপন, নতুন যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, আইপিওর ব্যয় ইত্যাদিতে কাজে লাগাবে বলে জানা গেছে।

#

সর্বশেষ হালনাগাদ 5 years আগে

Leave A Reply

Exit mobile version