Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    কেন্দ্রীয় ব্যাংক ওভারডিউ পরিশোধের জন্য বেসরকারি ব্যাংকের সহায়তা চায়

    আগস্ট ২৬, ২০২৪ ৭:৫৫ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কাছে সরকারের বিভিন্ন আমদানি ব্যয়ের প্রায় ২ বিলিয়ন ডলার বকেয়া (ওভারডিউ) পরিশোধের জন্য দেশের বেশ কয়েকটি বেসরকারি ব্যাংকের সহায়তা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

    রোববার (২৫ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের ফরেক্স রিজার্ভ ও ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ১৫টি বেসরকারি ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে এক সভায় এ সহায়তা চাওয়া হয়।

    সভায় উপস্থিত কয়েকটি ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারি আমদানির প্রায় ২ বিলিয়ন ডলার পেমেন্ট ওভারডিউ রয়ে গেছে। এসব পেমেন্ট পরিশোধের জন্য তাদেরকে প্রতিদিন ৫০ মিলিয়ন ডলার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কাছে বিক্রি করার অনুরোধ করা হয়েছে। তবে চাহিদা মোতাবেক এসব ডলার দেওয়া হবে কি না, এ বিষয়ে ব্যাংকগুলো এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি।

    কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, 'রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর এসব ওভারডিউ ক্লিয়ার হলে সামগ্রিক ব্যাংক খাতই উপকৃত হবে। কারণ, এসব ওভারডিউ থাকার কারণে বিদেশি করেসপন্ডেন্ট ব্যাংকগুলো আমাদের বেসরকারি ব্যাংকগুলোর লোন লিমিট কমিয়ে দিয়েছে। এছাড়া ঋণপত্র (এলসি) নিশ্চিত করার ক্ষেত্রে বিদেশি ব্যাংকগুলো ইতস্তত করে। ওভারডিউ ক্লিয়ার হলে বিদেশি ব্যাংকগুলোর সঙ্গে আমাদের দেশীয় ব্যাংকগুলোর সম্পর্ক ভালো হবে এবং তাদের খরচ কমে আসবে।'

    ওই কর্মকর্তা আরও বলেন, রিজার্ভ বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে আরও ৩ বিলিয়ন ডলার ঋণের জন্য আলোচনা শুরু হয়েছে।

    'রিজার্ভ থেকে আপাতত আমরা কোনো ডলার বিক্রি করব না বলে সিদ্ধান্ত নিয়েছি,' বলেন তিনি।

    সভায় উপস্থিত একটি বেসরকারি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক বলেন, ১৯৭৪ সালে বন্যা হওয়ার পর খাদ্য আমদানি করার প্রয়োজন ছিল। কিন্তু রিজার্ভে ডলার না থাকায় তা আমদানি করা যায়নি। একইভাবে সম্প্রতি যে বন্যা হয়েছে, এর ফলে খাদ্য আমদানি বাড়াতে হতে পারে। ফলে রিজার্ভ থেকে আলাদা করে ডলার সহায়তা দিতে হতে পারে। এসব কারণে কেন্দ্রীয় ব্যাংক এখন রিজার্ভ থেকে ডলার বিক্রি করতে চাইছে না।

    সভায় কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকারদের কাছে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক চ্যানেল মিলিয়ে মোট রেমিট্যান্স কত হতে পারে, এ নিয়ে ধারণা জানতে চাওয়া হয়। ব্যাংকাররা তখন জানান, দেশে প্রতি বছর রেমিট্যান্স আসে ৩০-৪০ বিলিয়ন ডলার। এর মধ্যে বৈধ চ্যানেলে ২০-২৪ বিলিয়ন ডলার আসে, বাকিটা আসে হুন্ডিতে।

    কেন্দ্রীয় ব্যাংক হুন্ডি চ্যানেলের অন্তত ৮-১০ বিলিয়ন ডলার রেমিট্যান্স বৈধ চ্যানেলে নিয়ে আসতে পদক্ষেপ নিচ্ছে।

    এ সময় ব্যাংকাররা ডলারের রেট পুরোপুরি বাজারের ওপর ছেড়ে দেওয়ার জন্য আহ্বান জানান বাংলাদেশ ব্যাংকের কাছে। এছাড়াও তারা ডলারের রেট নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কাছে সঠিক তথ্য রিপোর্টিং করার সুযোগও চান।

    কেন্দ্রীয় ব্যাংকের এক নীতিনির্ধারণী কর্মকর্তা জানান, ডলারের রেট ১১০ টাকা থেকে বাড়িয়ে ১১৭ টাকা করার পরদিনই চাল ও তেলের পাইকারি দর বেড়ে গিয়েছিল। এতে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার জনগণকে ভোগান্তি পোহাতে হয়েছে। তাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে যা করার প্রয়োজন, কেন্দ্রীয় ব্যাংক সেটাকেই প্রাধান্য দেবে বলে জানান তিনি।

    সভায় কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে অথরাইজড ডিলার ফোরামের মতো করে ট্রেজারি ফোরাম চালু করতে ব্যাংকারদের নির্দেশনা দেওয়া হয়। এ সময় ব্যাংকাররা ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) পক্ষ থেকে দেওয়া এমনই এক প্রস্তাবনার কথা স্মরণ করিয়ে দেন। ●

    অকা/ব্যাংখা/ই/দুপুর, ২৬ আগস্ট, ২০২৪ খ্রিষ্টাব্দ

     

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.