বিনোদন প্রতিবেদক
হাজার বছরের শিল্প-সংস্কৃতি চর্চার ধারক-বাহক আমাদের এই শ্যামল বাংলাদেশ। এখানে জন্মেছেন সূফী সাধক, কবি, গীতিকার,সাহিত্যিক, সুরকারসহ বিভিন্ন ঘরানার গানের বহু গুণী শিল্পী। অন্যদিকে, গুটি গুটি পায়ে পথ চলতে চলতে বাংলা রক মিউজিকও নতুন প্রজন্মের মনে জায়গা করে নিয়েছে। অসংখ্য কালজয়ী গান তরুণ প্রজন্মের মুখে মুখে।
বাংলা গানের এমনই দুই ঘরানার দুটি ব্যান্ডের নাম- বিলাওয়াল আর ঘুণপোকা। এবার তারা বাংলা ক্লাসিক রকের সাথে সুফী ও গজল ঘরানার গান নিয়ে কয়েকটি গানের অনুষ্ঠানের আয়োজন করেছেন। যেখানে তারা নিজেদের গানগুলোর সাথে বিশ্বখ্যাত গজল শিল্পীদের এবং বাংলা রক ঘরানার গানগুলো পরিবেশন করবেন। এরই ধারাবাহিকতায় আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর বনানী ১১ নম্বর সড়কের বী-ইন ফুডস রেস্তোরাঁয় ব্যতিক্রমী গানের আয়োজন করা হয়েছে। এদিন বিলাওয়াল ব্যান্ড উপমহাদেশের প্রখ্যাত শিল্পী গুলাম আলী,মেহেদী হাসান জগজিৎ সিং,পঙ্কজ উদাস, মোহম্মদ রফীসহ আরও অনেকের কালজয়ী গানগুলো পরিবেশন করবেন। অন্যদিকে ঘুণপোকার লিড ভোকাল ও গিটারিস্ট রাজিব আহমেদ সাকিব অর্থকাগজকে জানান, ঘুণপোকা নিজেদের গানগুলোর পাশাপাশি উপমহাদেশের কিংবদন্তীতুল্য ব্যান্ড "মহিনের ঘোড়াগুলি" এর অনবদ্য সৃষ্টিগুলো পরিবেশন করবেন৷ তিনি আরো মনে করেন, তাদের এই উদ্যোগে পর্যায়ক্রমে উপমহাদেশের বিভিন্ন সময়ের কিংবদন্তীদের গানগুলে দর্শকশ্রোতাদের সামনে নতুনরূপে পর্যায়ক্রমে উঠে আসবে। ।
ব্যান্ড লাইনআপ:
ঘুণপোকা:
গিটার ও ভয়েজ: সাকিব
গিটার: মাইকেল
বেস গিটার: সম্রাট
ড্রামস: অনীক
বিলাওয়াল:
ভোকাল: সৈকত
গিটার: এমিল
গিটার:রাসেল
বেস গিটার: নবীন
কিবোর্ড: জিয়া
ড্রামস : সোহেল
সর্বশেষ হালনাগাদ 3 hours আগে

