Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    গড়ে অল্পই বেড়েছে রেমিট্যান্স প্রবাহ

    ডিসেম্বর ২৩, ২০২৩ ৬:৩৫ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    গড়ে অল্পই বেড়েছে রেমিট্যান্স প্রবাহ। তবে প্রবাসীদের এই রেমিট্যান্স আহরণের শীর্ষ ১০টি দেশের মধ্যে প্রধান পাঁচটি দেশ থেকেই ব্যাংকিং চ্যানেলে এর প্রবাহ কমে গেছে। তবে বাকি পাঁচটি দেশ থেকে বেড়েছে। 

    বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বিশ্লেষণ করে পাওয়া গেছে এসব তথ্য। সেখানে দেখা গেছে, চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর- এই ৫ মাসে গত বছরের তুলনায় সৌদি আরব, যুক্তরাষ্ট্র, কুয়েত, কাতার ও বাহরাইন থেকে গড়ে রেমিট্যান্স কমেছে ২০ দশমিক ৫৯ শতাংশ। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, ইতালি, মালয়েশিয়া এবং ওমান থেকে রেমিট্যান্স বেড়েছে গড়ে ৩০ দশমিক ৮০ শতাংশ। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় বেড়েছে দশমিক ২৪ শতাংশ। 

    সংশ্লিষ্টরা বলছেন, যেসব দেশ থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে ওইসব দেশ থেকে কমে যাওয়া উদ্বেগের কারণ। কারণ রেমিট্যান্স আসার শীর্ষ দেশগুলোতে সবচেয়ে বেশি প্রবাসী কর্মরত। ওইসব দেশ থেকে রেমিট্যান্স কমে গেলে এর নেতিবাচক প্রভাব পড়বে। শীর্ষ দেশগুলো থেকে কেন ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স কমছে এর কারণ অনুসন্ধান করে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। কেননা, বিদ্যমান ডলার সংকট মোকাবিলার একমাত্র উপায় হচ্ছে রেমিট্যান্স প্রবাহ বাড়ানো। এটি কমে গেলে সার্বিক অর্থনীতিতে চাপ আরও বাড়বে। ফলে মন্দার ধকল কাটিয়ে অর্থনীতি পুনরুদ্ধারে আরও বেশি সময় লাগবে। এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে। 

    কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, রেমিট্যান্স প্রবাহ বাড়াতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে হুন্ডি বন্ধ করে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে বিদেশে ব্যাংক কর্মকর্তারা সফরে যাবেন। তারা রেমিট্যান্স বাড়ানোর ব্যাপারে সরেজমিন দেখে এসে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। প্রবাসীদের ডলারের বিপরীতে টাকার বিনিময় হারের বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে। যে কারণে ব্যাংকগুলো বাজারদরের চেয়ে বেশি দামে রেমিট্যান্সের ডলার কিনছে। গড়ে সরকারি ও ব্যাংক মিলে ৫ শতাংশ প্রণোদনা দেওয়া হচ্ছে। রেমিট্যান্স পাঠানোর খরচ কমানো হচ্ছে। হুন্ডি নিরুৎসাহিত করতে আইনের প্রয়োগের পাশাপাশি দেশে প্রবাসী ও তাদের আত্মীয় স্বজনদের সচেতন করার পদক্ষেপ নেওয়া হয়েছে। 

    কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে দেখা গেছে, গত অর্থবছরের জুলাই-নভেম্বরে রেমিট্যান্স আহরণে শীর্ষ দেশ ছিল সৌদি আরব। এখান থেকে রেমিট্যান্স এসেছিল ১৬০ কোটি ২৮ লাখ ডলার। চলতি অর্থবছরের একই সময়ে এসেছে ১২৬ কোটি ০১ লাখ ডলার। আলোচ্য সময়ে দেশটি থেকে রেমিট্যান্স কমেছে ৩৪ কোটি ২৭ লাখ ডলার বা ২১ দশমিক ৩৮ শতাংশ। চলতি অর্থবছরে রেমিট্যান্স কমায় এবার শীর্ষ অবস্থান থেকে নেমে এসেছে দ্বিতীয় স্থানে। গত অর্থবছরের ওই সময়ে দ্বিতীয় অবস্থানে ছিল যুক্তরাষ্ট্র। ওই সময়ে দেশটি থেকে রেমিট্যান্স এসেছিল ১৫৩ কোটি ৮৪ লাখ ডলার। চলতি অর্থবছরের একই সময়ে কমে এসেছে ৯১ কোটি ৪৯ লাখ ডলার। আলোচ্য সময়ে কমেছে ৬২ কোটি ৩৫ লাখ ডলার বা ৪০ দশমিক ৫৩ শতাংশ। সবচেয়ে বেশি রেমিট্যান্স কমেছে দেশটি থেকে। ফলে যুক্তরাষ্ট্র রেমিট্যান্স আহরণের ক্ষেত্রে চতুর্থ অবস্থানে নেমে এসেছে। 
    গত অর্থবছরের একই সময়ে তৃতীয় অবস্থানে ছিল সংযুক্ত আরব আমিরাত। ওই সময়ে রেমিট্যান্স এসেছিল ১১৪ কোটি ৩৬ লাখ ডলার। 

    চলতি অর্থবছরের একই সময়ে তা বেড়ে এসেছে ১৫৩ কোটি ৫৫ লাখ ডলার। আলোচ্য সময়ে বেড়েছে ৩৯ কোটি ১৯ লাখ ডলার বা ৩৪ দশমিক ২৭ শতাংশ। ফলে দেশটি রেমিট্যান্স আহরণে শীর্ষ অবস্থানে চলে এসেছে। এর আগে দেশটি থেকে রেমিট্যান্স প্রবাহ ব্যাপকভাবে কমে যায়। এতে কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল দেশটি সফর করে রেমিট্যান্স কমার কিছু কারণ শনাক্ত করে। এসব সমস্যা সমাধানের পদক্ষেপ নিলে দেশটি থেকে রেমিট্যান্স প্রবাহ আবার বাড়তে শুরু করেছে। 

    গত অর্থবছরের জুলাই-নভেম্বরে রেমিট্যান্স আহরণের চতুর্থ অবস্থানে ছিল যুক্তরাজ্য। ওই সময়ে রেমিট্যান্স এসেছিল ৭৬ কোটি ০৩ লাখ ডলার। চলতি অর্থবছরের একই সময়ে তা বেড়ে এসেছে ১০৮ কোটি ৯৫ লাখ ডলার। ওই সময়ে দেশটি থেকে রেমিট্যান্স বেড়েছে ৩২ কোটি ৯২ লাখ ডলার বা ৪৩ দশমিক ৩০ শতাংশ। ফলে দেশটি তৃতীয় অবস্থানে ওঠে এসেছে। 

    কুয়েত থেকে গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৬৬ কোটি ২০ লাখ ডলারের রেমিট্যান্স। যা ছিল পঞ্চম অবস্থানে। চলতি অর্থবছরের একই সময়ে এসেছে ৫৯ কোটি ২৮ লাখ ডলার। আলোচ্য সময়ে কমেছে ৬ কোটি ৯২ লাখ ডলার বা ১০ দশমিক ৪৫ শতাংশ। ফলে দেশটি এক ধাপ নিচে ষষ্ঠ অবস্থানে নেমে আসে। 

    রেমিট্যান্স আহরণে ষষ্ঠ ছিল কাতার। গত অর্থবছরে দেশটি থেকে রেমিট্যান্স এসেছিল ৬১ কোটি ২০ লাখ ডলার। চলতি অর্থবছরের একই সময়ে এসেছে ৪৪ কোটি ৩২ লাখ ডলার। আলোচ্য সময়ে কাতার থেকে কমেছে ১৭ কোটি ২০ লাখ ডলার বা ২৭ দশমিক ৯৬ শতাংশ। ফলে দেশটি অষ্টম স্থানে নেমে এসেছে। 

    ইতালি থেকে গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৫১ কোটি ৫৮ লাখ ডলার। রেমিট্যান্স আসার শীর্ষ তালিকায় দেশটি ছিল সপ্তম স্থানে। চলতি অর্থবছরের একই সময়ে এসেছে ৬৪ কোটি ৪৭ লাখ ডলার। আলোচ্য সময়ে দেশটি থেকে রেমিট্যান্স বেড়েছে ১৩ কোটি ১৬ লাখ ডলার বা ২ দশমিক ৫১ শতাংশ। ফলে দেশটি পঞ্চম স্থানে ওঠে এসেছে। 

    মালয়েশিয়ার অবস্থান ছিল অষ্টম স্থানে। দেশটি থেকে গত অর্থবছরের জুলাই-নভেম্বরে রেমিট্যান্স এসেছিল ৪৬ কোটি ৪৭ লাখ ডলার। চলতি অর্থবছরের একই সময়ে এসেছে ৫৩ কোটি ০৮ লাখ ডলার। আলোচ্য সময়ে ওই দেশ থেকে রেমিট্যান্স বেড়েছে ৬ কোটি ৬১ লাখ ডলার বা ১৪ দশমিক ২২ শতাংশ। দেশটি এখন সপ্তম স্থানে ওঠে এসেছে। 
    রেমিট্যান্স আহরণে ওমানের অবস্থান গত অর্থবছরের মতো এবার নবম স্থানে রয়েছে। তবে দেশটি থেকে রেমিট্যান্স বেড়েছে ৯ কোটি ৯০ লাখ ডলার বা ৩৬ দশমিক ৭২ শতাংশ। গত অর্থবছরের ওই সময়ে এসেছিল ২৬ কোটি ৯৬ লাখ ডলার। চলতি অর্থবছরের একই সময়ে এসেছে ৩৬ কোটি ৮৬ লাখ ডলার। 

    আগের মতো বাহরাইনও দশম স্থানে রয়েছে। দেশটি থেকে রেমিট্যান্স কমেছে ৫৩ লাখ ডলার বা ২ দশমিক ৬২ শতাংশ। গত অর্থবছরের জুলাই-নভেম্বরে দেশটি থেকে রেমিট্যান্স এসেছিল ২০ কোটি ২০ লাখ ডলার। চলতি অর্থবছরের একই সময়ে এসেছে ১৯ কোটি ৬৭ লাখ ডলার। 

    এর বাইরে অন্যান্য দেশ থেকে রেমিট্যান্স কম পরিমাণে এলেও তা বাড়ছে। গত অর্থবছরের জুলাই-নভেম্বরে মোট রেমিট্যান্স এসেছিল ৮৭৯ কোটি ৩৬ লাখ ডলার। যা আগের ২০২০-২১ অর্থবছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ১৫ শতাংশ বেশি। চলতি অর্থবছরের একই সময়ে এসেছে ৮৮১ কোটি ৪৬ লাখ ডলার। যা গত অর্থবছরের তুলনায় দশমিক ২৪ শতাংশ বেশি।

    অকা/ব্যাংখা/ সকাল/২৩ ডিসেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    গড়ে অল্পই বেড়েছে রেমিট্যান্স প্রবাহ

    এই বিষয়ে আরও সংবাদ

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.