Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    রবিবার, ১৬ ফাল্গুন, ১৪৩২ | ১ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    গতিহীন লেনদেন, বিনিয়োগকারীরা শঙ্কিত

    ডিসেম্বর ২৭, ২০২৪ ১:২১ অপরাহ্ণ12
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    টানা তিন দিন পতনের পর বৃত্ত থেকে বেরিয়ে এলো পুঁজি বাজার। সূচক ডিএসইতে বাড়লেও চট্টগ্রামে পতনে সেঞ্চুরি। সামান্য পরিমাণে লেনদেন বাড়লেও ডিএসইর লেনদেন এখনো তিন শ’ কোটি টাকার নিচেই পড়ে আছে। গতিহীন এই লেনদেনে শঙ্কিত বিনিয়োগকারীরা। প্রথম তিন কর্মদিবসে শেয়ার বাজার থেকে ৫২ পয়েন্ট হারিয়ে যায়। আর এক কর্মদিবসে মাত্র ১৫ পয়েন্ট ফিরে আসে। আর বাজার ইতিবাচক হতেই কেনার চাপ ৬৩ শতাংশ এবং বিক্রেতা মাত্র ৩৭ শতাংশ।

    ডিএসইর লেনদেনের শুরু থেকে মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়া ছিল। ডিএসইর লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় দুপুর ১২টা পর্যন্ত প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৩.৮৬ পয়েন্ট কমে ৫ হাজার ১৬৫ পয়েন্টে নেমে আসে। শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ০.০৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫৮ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ৪.৯৩ পয়েন্ট কমে ১ হাজার ৯১৮ পয়েন্টে চলে আসে। দুই ঘণ্টায় ডিএসইতে মোট ৯৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যেখানে ঊর্ধ্বমুখী বাজারে এক ঘণ্টাতেই দেড় শ’ কোটি টাকা অতিক্রম করে। বেলা ১টার পর থেকে বাজারের ইতিবাচক ধারায় ফিরে আসে।

    দিনশেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৪ ডিসেম্বরের তুলনায় ১৫.১২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৮৪.৪৪ পয়েন্টে উঠে এসেছে। ডিএসই শরিয়াহ সূচক ২৪ ডিসেম্বরের তুলনায় ৭.৯৫ পয়েন্ট বেড়ে এক হাজার ১৬৬.৬৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.২৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৯২৭.২৭ পয়েন্টে উন্নীত হয়েছে। মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কিছুটা বেড়েছে। তবে লেনদেনের পরিমাণ তিন শ’ কোটি টাকার ঘর স্পর্শ করতে পারেনি। ৯ কোটি ৪৫ লাখ ১৯ হাজার ৩৮৬টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে ২৮২ কোটি ১৯ লাখ ৩৩ হাজার ৫৪৪ টাকায়। ২৪ ডিসেম্বর লেনদেন হয় ২৭৫ কোটি ৭৬ লাখ টাকা। সে হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ছয় কোটি ৪৩ লাখ টাকা। আর এসএমই বাজার সূচক (ডিএসএমইএক্স) ১৮.৬৮ পয়েন্ট বেড়ে ১০৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৭.৮ কোটি টাকা; যা গত দিনের তুলনায় ২৪ শতাংশ কম।

    দর পতনে শীর্ষ ১০- ডিএসইতে ২৬ ডিসেম্বর সবচেয়ে বেশি দর কমেছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার। দর পতনের শীর্ষ তালিকায় থাকা যমুনা অয়েলের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ১৬ টাকা ১০ পয়সা বা ৮.৬৩ শতাংশ। আর ৯০ পয়সা বা ৮.৪৯ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকায় জায়গা নিয়েছে এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড। এ ছাড়া পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে বাংলাদেশ ইন্ডাস্ট্রায়াল ফাইন্যান্সের ৮.১৩ শতাংশ, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের ৪.৭৬ শতাংশ, আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ৪.২০ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ৪.১০ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪.১০ শতাংশ, বাংলাদেশ ওয়েলডিং ইলেকট্রোডস লিমিটেডের ৩.৯২ শতাংশ এবং ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর ৩.৬৩ শতাংশ কমেছে।

    দর বৃদ্ধিতে শীর্ষ ১০- আর সবচেয়ে বেশি দর বেড়েছে এইচ আর টেক্সটাইল লিমিটেডের। কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ২ টাকা ৫০ পয়সা বা ৯.৩২ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার। দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা বিকন ফার্মার শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ৭ টাকা ৭০ পয়সা বা ৫.৭৭ শতাংশ। আর ২ টাকা ৪০ পয়সা বা ৪.৭৪ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকায় জায়গা নিয়েছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে পাওয়ার গ্রিডের ৪.৩১ শতাংশ, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪.২৫ শতাংশ, গোল্ডেন সনের ৪.১০ শতাংশ, ডেসকোর ৩.৬৬ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ৩.৬৫ শতাংশ, আইসিবির ৩.৬৫ শতাংশ এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩.৩২ শতাংশ শেয়ার দর বেড়েছে।

    লেনদেনের শীর্ষ ১০- আর লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির ১৮ কোটি দুই লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। শীর্ষ তালিকায় উঠে এসেছে ওয়াইম্যাক্স ইলেকট্রোড লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ১৪ লাখ ১৪ হাজার টাকার। আট কোটি ৭০ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং করপোরেশন। তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে খান ব্রাদার্স, পূবালী ব্যাংক, ডমিনেজ স্টিল, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, আইসিবি এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

    ব্লক মার্কেটে ৩৫টির মধ্যে বিকন ফার্মা শীর্ষে- এ দিকে ডিএসইর ব্লক মার্কেটে ২৬ ডিসেম্বর ৩৫টি কোম্পানির ৫৭ লাখ ৮৪ হাজার ৭৬২টি মেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে মোট ৩২ কোটি ৭১ লাখ ৯৫ হাজার টাকা বাজার মূল্যে। এর মধ্যে পাঁচ কোম্পানির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বলে ডিএসইর তথ্য থেকে জানা গেছে। প্রতিষ্ঠানগুলো হলো বিকন ফার্মা, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, সোস্যাল ইসলামী ব্যাংক, বেক্সিমকো ফার্মা ও দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস পিএলসি। এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ২৮ কোটি ৩৩ লাখ টাকারও বেশি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিকন ফার্মা। কোম্পানিটির ১৪ লাখ ৮১ হাজার ৮০০ শেয়ার হাতবদল হয়েছে মোট ১৯ কোটি ৫০ লাখ ৩৭ হাজার টাকায়। এক্সপ্রেস ইন্স্যুরেন্সের পাঁচ কোটি ১০ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর এক কোটি ৮৮ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে সোস্যাল ইসলামী ব্যাংক। অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেক্সিমকো ফার্মার এক কোটি ৩০ লাখ ১৩ হাজার টাকার এবং দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস পিএলসির ৫৩ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

    ২৮.৩২ কোটি টাকা বিনিয়োগ বাড়াবে বিএটিবিসি- এ দিকে সমতা বাড়াতে শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি বাংলাদেশের (বিএটিবিসি) পরিচালনা পর্ষদ বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তথ্য প্রকাশ করেছে। কোম্পানিতে নতুন করে ২৮ কোটি ৩৮ লাখ টাকা বিনিয়োগ করা হবে। এই বিনিয়োগ নিজস্ব ফান্ড ও ব্যাংক থেকে ঋণ নিয়ে করবে বিএটিবিসি।

    সিএসইতে সূচকের পতনের সেঞ্চুরি- চট্টগ্রাম স্টকে বা সিএসইতে ২৬ ডিসেম্বর সূচকের পতনে সেঞ্চুরি হয়েছে। সিএসই-৩০ সূচক ১০৩.৪১ পয়েন্ট, সিএসসিএক্স ৩১.৫০ পয়েন্ট এবং সিএএসপিআই ৫৩.৭৮ পয়েন্ট হারিয়েছে। দর পতনের শিকার অধিকাংশ কোম্পানি। এ দিন সিএসইতে লেনদেন হওয়া ১৮০ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৬টির, কমেছে ৭৫টির এবং দর পরিবর্তন হয়নি ৩৯টির। আর ১৭ লাখ তিন হাজার ৫২৫টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে মোট ৯ কোটি ৩০ লাখ তিন হাজার ৪০৫ টাকায়; যা ২৪ ডিসেম্বরের লেনদেনের তুলনায় ১৩০ কোটি টাকা কম। ওই দিন লেনদেন হয় ১৩৯ কোটি ২০ লাখ টাকার।

    প্রাতিষ্ঠানিক বিশ্লেষক রয়্যাল ক্যাপিটাল বলছে, সূচক বাড়লেও লেনদেনে গতি না আসায় আশঙ্কা রয়ে গেছে। বাজার লেনদেন সাত কোটি টাকা বেড়ে ২৮২ কোটি টাকা হয়েছে। ঢাকার শেয়ার বাজারের প্রধান সূচক (ডিএসইএক্স) ঊর্ধ্বমুখী ছিল। মূলধন গতদিনের তুলনায় ০.১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যেখানে ভলিউম ১৩ শতাংশ কমেছে এবং টার্নওভার ৯ শতাংশ বেড়েছে। ১৯টি সেক্টরের মধ্যে ১৩টি সেক্টরের শেয়ার মূল্য বৃদ্ধি পেয়েছে এবং ৬ সেক্টরের শেয়ার মূল্য হ্রাস পেয়েছে। ●

    অকা/পুঁবা/ফর/সন্ধ্যা/২৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    আস্থা সংকটে পুঁজি বাজার – সংস্কার ছাড়া স্থিতিশীলতা অনিশ্চিত

    ভোটের উত্তাপ ও শেয়ার বাজারের নতুন সমীকরণ

    স্থবির শেয়ার বাজারে তলানিতে সরকারি রাজস্ব

    ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের পথে অগ্রগতি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ঈদের আগেই ছয় প্রতিষ্ঠানের অবসায়ন শুরু
    এনবিএফআই খাতে অবসায়নের পথে কেন্দ্রীয় ব্যাংক

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    অতিমূল্যায়িত অবকাঠামো ও ঋণঝুঁকির সতর্কবার্তা

    ইউরোপে মূল্যচাপে বাংলাদেশের পোশাক খাত

    এডিপিতে নজিরবিহীন ধীরগতি

    এক দিনের মধ্যেই জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক পরিশোধ

    এলপি গ্যাসে ভ্যাট কমলো – দামে স্বস্তির ইঙ্গিত

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.