Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বুধবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    গুগলের ডিজিটাল দেনদেন জনপ্রিয় হয়ে উঠছে

    জুলাই ৭, ২০২৫ ১:০২ অপরাহ্ণ14
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    এখন বাংলাদেশের গ্রাহকেরাও গুগল পের মাধ্যমে সহজে ডিজিটাল লেনদেন করতে পারছেন। এ জন্য গ্রাহকদের আলাদাভাবে ব্যাংকের প্লাস্টিক কার্ড (ডেবিট ও ক্রেডিট) ব্যবহার করতে হচ্ছে না। হাতে থাকা স্মার্টফোনই হয়ে উঠছে ডিজিটাল ওয়ালেট। সহজে করা যাচ্ছে কেনাকাটা। ফলে দেশেও দ্রুত জনপ্রিয় হচ্ছে সেবাটি। বাংলাদেশসহ বিশ্বের ১০০টি দেশে গুগল পে সেবা চালু আছে।

    বাংলাদেশেও জনপ্রিয় হয়ে উঠছে গুগলের ডিজিটাল লেনদেন সেবা গুগল ওয়ালেট। এই সেবা সাধারণভাবে ‘গুগল পে’ নামে পরিচিত। ১০ দিনে প্রায় ২৫ হাজার গ্রাহক এই সেবার জন্য নিবন্ধিত হয়েছেন। দেশে ২৪ জুন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে এই সেবাটি চালু হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক তিন বহুজাতিক প্রতিষ্ঠান গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় দেশের বেসরকারি খাতের সিটি ব্যাংক এই ডিজিটাল লেনদেন সেবাটি চালু করেছে। ফলে শুধু সিটি ব্যাংকের গ্রাহকেরাই এখন এ সেবাটি পাচ্ছেন।

    গুগল পে যেহেতু সিটি ব্যাংক চালু করেছে, তাই আপাতত সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা গুগল পে নিবন্ধিত হয়ে সেবাটি ব্যবহার করতে পারছেন। সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) অরূপ হায়দার বলেন, ‘সিটি ব্যাংকের গ্রাহকেরা প্রতিনিয়ত গুগল পেতে নিবন্ধন করছেন। ফলে কার্ড ছাড়াই মুঠোফোন দিয়ে সব লেনদেন করা যাচ্ছে, যা কার্ড বহনের ঝামেলা থেকে গ্রাহকদের মুক্তি দিচ্ছে। লেনদেনে আরও স্বাচ্ছন্দ্য নিয়ে এসেছে। আশা করছি, দ্রুত এই সেবা আরও ছড়িয়ে পড়বে।’

    সিটি ব্যাংক জানিয়েছে, তাদের গ্রাহকদের যেকোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগল পে অ্যাপ ডাউনলোড করতে হবে। সেই ফোনে এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) প্রযুক্তি থাকতে হবে। সাধারণত বেশির ভাগ স্মার্টফোনে এই প্রযুক্তি থাকে।

    অ্যাপ ডাউনলোডের পর তাতে ‘অ্যাড পেমেন্ট মেথড’ অপশনে গিয়ে ভিসা বা মাস্টারকার্ড যুক্ত করতে হবে। মুঠোফোন দিয়ে ছবি তুলে বা কার্ডের তথ্য লিখে অ্যাপে কার্ড সংযুক্ত করা যায়। সিটি ব্যাংক জানিয়েছে, দোকান বা সেবা বিক্রির প্রতিষ্ঠানে কার্ডে লেনদেনের জন্য যন্ত্র থাকে, যা ‘পয়েন্ট অব সেলস (পিওএস)’ যন্ত্র নামে পরিচিত। এনএফসি প্রযুক্তি-সংবলিত পিওএস যন্ত্রে গুগল পে ব্যবহার করে সহজেই লেনদেন করা যাবে। স্বল্প পরিমাণ বা ৫ হাজার টাকার মধ্যে লেনদেনের ক্ষেত্রে গ্রাহককে গোপন নম্বর (পাসওয়ার্ড) দিতে হবে না। তবে বড় অঙ্কের লেনদেনে পাসওয়ার্ড দিতে হবে। এ লেনদেন ব্যবস্থায় মুঠোফোন বের করে ‘স্ক্রিন লক’ খুলে পিওএস যন্ত্রের কাছে নিলে স্বয়ংক্রিয়ভাবে লেনদেন হয়ে যাবে।

    ২৪ জুন আনুষ্ঠানকিভাবে চালু হওয়ায় পর ৩ জুলাই পর্যন্ত এই সেবায় নিবন্ধন করেছে সিটি ব্যাংকের ২৪ হাজার ৫১৩ গ্রাহক। চালুর পর থেকে লেনদেন হয়েছে ৬ হাজার ৩০০টি। এর মধ্যে শুধু বৃহস্পতিবার লেনদেন হয়েছে ১ হাজার ৪২১টি। ৩ জুলাই পর্যন্ত লেনদেন হয়েছে ৭২ লাখ টাকার।

    সিটি ব্যাংক সূত্রে জানা গেছে, সিটি ব্যাংকের ভিসা, মাস্টারকার্ড ও অ্যামেক্স (আমেরিকান এক্সপ্রেস)-এই তিন ব্র্যান্ডের কার্ড রয়েছে। ব্যাংকটিতে ডেবিট কার্ড রয়েছে ১২ লাখ ও ক্রেডিট কার্ড রয়েছে সাড়ে ৪ লাখ। এর মধ্যে ৪০ শতাংশ ভিসা ও মাস্টারকার্ডের। এসব কার্ডধারীরা গুগল পে-তে লেনদেন করতে পারবেন।

    সারা দেশে সিটি ব্যাংকের ৩৫ হাজার পিওএস রয়েছে। এর মধ্যে ৩২ হাজার পিওএস যন্ত্রে এনএফসির মাধ্যমে লেনদেন করা যায়। এ ছাড়া অন্য ব্যাংকের দেওয়া পিওএস যন্ত্রেও গুগল পের মাধ্যমে লেনদেন করা যাবে। গুগল পে ব্যবহার করে লেনদেন করতে গ্রাহকের বাড়তি কোনো খরচ হবে না। যেসব গ্রাহকের কার্ডে অনুমতি রয়েছে, তারা গুগল পের মাধ্যমে বিদেশে ডলারেও মূল্য পরিশোধ করতে পারবেন। সিটি ব্যাংক জানিয়েছে, গুগল পেতে ব্যবহার করা হয়েছে উন্নত ‘এনক্রিপশন’ প্রযুক্তি, যা গ্রাহকের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করবে। ●

    অকা/ব্যাংখা/ফর/দুপুর/৭ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 8 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ঈদের আগেই ছয় প্রতিষ্ঠানের অবসায়ন শুরু
    এনবিএফআই খাতে অবসায়নের পথে কেন্দ্রীয় ব্যাংক

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.