গোল্ডেন লাইফ ইনসিওরেন্স লিমিটেড সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার প্রাক্তন চেয়ারম্যান এম. তৌহিদুল আলমের উপদেষ্টা হিসেবে প্রতিষ্ঠানটিতে যোগদানের এক বছর পূর্ণ হয়েছে ৯ সেপ্টেম্বর। এ উপলক্ষ্যে প্রতিষ্ঠানটিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোল্ডেন লাইফের কর্মকর্তা ও কর্মচারিগণ রাজধানীর ৯৯ মহাখালীস্থ এমবন কমপেক্সের চতুর্থ তলায় অবস্থিত প্রধান কার্যালয়ে উপদেষ্টাকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন।
তাঁর সুস্বাস্থ্য কামনা এবং আরও বলিষ্ঠ নেতৃত্ব প্রত্যাশা করে দিনটি উদযাপন করা হয়। এ সময় প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আমজাদ হোসেন খান চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সুমল কান্তি দাশ, উপ ব্যবস্থাপনা পরিচালক মোয়াজ্জেম হোসেন, আবদুর রহমান, কবীর হোসেন, জসীম উদ্দীন, সহকারী ব্যবস্থাপনা পরিচালক (অর্থ, হিসাব ও মানব সম্পদ) মোহাম্মদ মনিরুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্মকর্তারা তাদের বক্তব্যে বলেন, গোল্ডেন লাইফ ইনসিওরেন্স লিমিটেড এ গত বছরের ১০ সেপ্টেম্বর উপদেষ্টা মহোদয় যোগদান করেন। এরপর থেকে উপদেষ্টার যোগ্য নেতৃত্বে গোল্ডেন লাইফ ইনসিওরেন্স লিমিটেড এর সকল কাজে গতি ফিরে আসে। প্রতিষ্ঠানে আস্থা বেড়েছে এ সময়। গ্রাহকদের ৪৫ কোটি টাকার বিভিন্ন দাবির চেক পরিশোধ করা সম্ভব হয়েছে।
সারাদেশে ৬০টি সার্ভিস পয়েন্ট উদ্বোধন হয়েছে। মাঠ পর্যায়ে কাজে সহায়তার জন্য গাড়ীর সংখ্যা ৬০ টিতে উন্নীত হয়েছে। কোম্পানি অটোমেশনের আওতায় এসেছে। বীমার লেনদেন বিকাশ-নগদসহ সকল অনলাইন পদ্ধতিতে চালু হয়েছে। উপদেষ্টা নতুন পুরাতন হাজার হাজার নিবেদিত মাঠ কর্মী তৈরি করতে সক্ষম হয়েছেন। আগের সাতটি প্রকল্পকে নতুন উদ্যমে শুরু করিয়েছেন তিনি। গোষ্ঠী বীমার নতুন বিভাগ চালু করেছেন। খবর বিজ্ঞপ্তির ●
সর্বশেষ হালনাগাদ 5 years আগে
