টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণফোনের নতুন চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার (সিসিএও) হিসেবে নিয়োগ পেলেন তানভীর মোহাম্মদ, ১ নভেম্বর থেকে তিনি দায়িত্ব পালন করবেন।

তানভীর মোহাম্মদ টেলিযোগাযোগ খাতে ২৫ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন একজন দক্ষ পেশাজীবী। তিনি গ্রামীণফোন ও টেলিনর গ্রুপের বিভিন্ন নেতৃস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন। ব্যবসায়িক পরিবেশের নানা আঙ্গিক, প্রযুক্তিগত সমন্বয়, নিয়ন্ত্রক কর্মকাঠামো, জলবায়ু ও টেকসই উদ্যোগ, একীভূতকরণ ও অধিগ্রহণ, ব্যবসায়িক উন্নয়ন ও অবকাঠামোগত বিষয়ে তানভীরের রয়েছে বিস্তৃত অভিজ্ঞতা।

এই পদে যোগদানের আগে তানভীর টেলিনর গ্রুপের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) এবং হেড অব এশিয়া ইন্টিগ্রেশন হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে টেলিনর ইন্ডিয়ার চিফ অপারেটিং অফিসার (সিওও) এবং গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসারসহ (সিটিও) টেলিনরের অন্যান্য ব্যবসায়িক ইউনিটের নেতৃস্থনীয় পদে দায়িত্ব পালন করেছেন তিনি।

তানভীর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর এবং ফ্রান্স ও সিঙ্গাপুরের ইনসিয়াড থেকে লিডারশিপ, এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট ও বিজনেসের ওপর বেশ কয়েকটি সম্মানজনক কোর্স সম্পন্ন করেছেন তিনি।

নতুন চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসারকে (সিসিএও) অভিনন্দন জানিয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, ‘তানভীরকে পুনরায় গ্রামীণফোনে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত।’

অন্যদিকে গ্রামীণফোনে পুনরায় যোগ দিতে পেরে নিজেও সন্তুষ্টি প্রকাশ করেন তানভীর মোহাম্মদ। তিনি বলেন, ‘গ্রামীণফোনে ফিরে আসতে পেরে আমি অত্যন্ত খুশি ও গর্বিত। বিগত ১০ বছর ধরে বিদেশে কাজ করলেও আমি সবসময় গ্রামীণফোনের সাফল্যের দিকে নজর রেখেছি এবং এর প্রতিটি অর্জনে গর্ববোধ করেছি। খবর বিজ্ঞপ্তির ●

অকা/তপ্র/সখবি/ফর/রাত/৩০ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 1 year আগে

Leave A Reply

Exit mobile version