Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    মঙ্গলবার, ১৭ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পাচ্ছে ২৯ প্রতিষ্ঠান

    এপ্রিল ২৮, ২০২৪ ৫:০৯ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    ‘পেশাগত স্বাস্থ্য ও সেইফটি’ দিবসে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২৩’ পাচ্ছে দেশের ১২টি খাতের ২৯টি কারখানা/প্রতিষ্ঠান।

    ২৭ এপ্রিল, ২০২৪ শনিবার বিজয়নগরস্থ শ্রম ভবনের সম্মেলন কক্ষে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস এবং গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড প্রদান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।


    কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি পালনে সকলকে উদ্বুদ্ধ করা এবং এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে ২৮ এপ্রিল, ২০২৪ রোববার উদযাপিত হবে দিবসটি। এবারের প্রতিপাদ্য ‘সুস্থ শ্রমিক, শোভন কর্মপরিবেশ; গড়ে তুলবে স্মার্ট বাংলাদেশ। ’

    ১২টি খাত হলো-তৈরি পোশাক (ওভেন), তৈরি পোশাক (নিট), টেক্সটাইল, চা, সিমেন্ট, প্লাস্টিক, চামড়া (ফিনিশড গুডস), চামড়া (ট্যানারি), ফার্মাসিউটিক্যালস, টাইলস অ্যান্ড সিরামিক, ইলেক্ট্রিক অ্যান্ড ইলেক্ট্রনিক্স পণ্য প্রস্তুতকারক ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ। বিজয়ী কারখানা ও প্রতিষ্ঠানস পুরস্কার হিসেবে এক লাখ টাকা, একটি ক্রেস্ট, একটি মেডেল এবং সার্টিফিকেট পাবে।

    গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড নীতিমালা-২০২০ এর আওতায় নিম্নোক্ত ১২টি সেক্টরের ২৯টি কারখানা/প্রতিষ্ঠানকে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২৩ দানের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।

    তৈরি পোশাক (ওভেন) খাতে সাভার আশুলিয়ার এআর জিনস প্রডিউসার লিমিটেড, ঢাকাস্থ ধামরাই-এর মাহমুদা অ্যাটার্স লিমিটেড, গাজীপুর ভাবানীপুরের ইভিটেক্স ড্রেস শার্ট লিমিটেড সাভার আশুলিয়ার ডিজাইনার ফ্যাশন লিমিটেড ও আশুলিয়ার জিরাবোর সাউদার্ন গার্মেন্টস লিমিটেড রয়েছে।

    তৈরি পোশাক (নিট) খাতে রয়েছে সাভারের পাকিজা নিট কম্পোজিট লিমিটেড, নারায়ণগঞ্জ মদনপুরের ইপিলিয়ন নিটওয়্যারস লিমিটেড, গাজীপুর শিকদার বাড়ির লায়লা স্টাইল লিমিটেড, কালিয়াকৈরের জিএমএস টেক্সটাইল লিমিটেড, গাজীপুর কড্ডা নান্দুনের জেনেসিস ফ্যাশন্স লিমিটেড ও গাজীপুর কাশিমপুরের অকো টেক্স লিমিটেড।

    টেক্সটাইল খাতে জায়গা করে নিয়েছে চট্টগ্রাম পটিয়ার ফোর এইচ ডায়িং অ্যান্ড প্রিন্টিং লিমিটেড, ময়মনসিংহ ভালুকার এনভয় টেক্সটাইলস লিমিটেড ও উত্তর পাহাড়তলীর পাহাড়তলী টেক্সটাইল অ্যান্ড হোসিয়ারি মিলস।

    চা খাতে মৌলভীবাজার শ্রীমঙ্গলের মির্জাপুর চা বাগান, কুলাউড়া শমশেরনগরের চাতলাপুর চা কারখানা, শ্রীমঙ্গলের জেরিন চা বাগান ও কুলাউড়ার গাজীপুর চা বাগান পাচেছ এবারের পুরস্কার।

    চামড়া (ফিনিশড গুডস) খাতে ধামরাই ইসলামপুরের বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, কালিয়াকৈরের এপেক্স ফুটওয়্যার লিমিটেড, এফ বি ফুটওয়্যার লিমিটেড রয়েছে তালিকায়।

    চামড়া (ট্যানারি) খাতে রয়েছে যশোর অভয়নগরের এস এ এফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

    সিমেন্ট খাতে সুনামগঞ্জ ছাতকের লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড ও নারায়ণগঞ্জ রূপগঞ্জের হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড রয়েছে।

    প্লাস্টিক খাতে আছে হবিগঞ্জ শায়েস্তাগঞ্জের বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেড।

    ফার্মাসিউটিক্যালস খাতে গাজীপুর টঙ্গীপাড়ার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

    টাইলস অ্যান্ড সিরামিক খাতে গাজীপুর কাশিমপুরের শাইনপুকুর সিরামিকস লিমিটেড।

    ইলেক্ট্রিক অ্যান্ড ইলেক্ট্রনিক্স পণ্য প্রস্তুতকারক খাতে গাজীপুর কালিয়াকৈরের চন্দ্রার ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ।

    খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে রয়েছে ধামরাই বারবাড়ীয়ার আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।

    সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী, শ্রম সচিব মো. মাহবুব হোসাইন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক আব্দুর রহিম খানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    অকা/গ্রিণ ফ্যাক্টরী/ সকাল, ২৮ এপ্রিল, ২০২৪

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    অ্যাওয়ার্ড ফ্যাক্টরী ভিসা

    এই বিষয়ে আরও সংবাদ

    টেক্সটাইল খাতে মন্দার চাপ

    সিন্ডিকেট বন্ধ হলে ভোক্তার স্বার্থ রা পাবে এবং বিনিয়োগ বাড়বে

    বিকল্প কী ধরনের সুবিধা দেয়া যায়, সে বিষয়ে আমরা ভাবছি-বাণিজ্য সচিব

    শিল্পায়নের নতুন সুযোগ গ্রিন শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি-শিল্প উপদেষ্টা

    প্রস্তুত হচ্ছে বাংলাদেশ
    অর্ডার বাড়াতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা

    সম্ভাবনা সত্ত্বেও পিছিয়ে চামড়াশিল্প

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ঈদের আগেই ছয় প্রতিষ্ঠানের অবসায়ন শুরু
    এনবিএফআই খাতে অবসায়নের পথে কেন্দ্রীয় ব্যাংক

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    অতিমূল্যায়িত অবকাঠামো ও ঋণঝুঁকির সতর্কবার্তা

    ইউরোপে মূল্যচাপে বাংলাদেশের পোশাক খাত

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.