Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    রবিবার, ১৬ ফাল্গুন, ১৪৩২ | ১ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ঘুরে দাঁড়াতেই ক্রেতার চাপে পুঁজি বাজার

    ডিসেম্বর ১৮, ২০২৪ ১২:৪৩ অপরাহ্ণ30
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    দেশের পুঁজি বাজর ঘুরে দাঁড়ানোর পথে ফিরলে বিনিয়োগকারী ও ক্রেতারা আশার আলো দেখে। টানা পতনের পর যখনই বাজার ঊর্ধ্বমুখী হয়েছে তখনই শেয়ার কিনতে আগ্রহী হয়েছে সাধারণ বিনিয়োগকারীরা। দিনের শুরু থেকেই বাজারে ইতিবাচক অবস্থা বিরাজ করেছে। ১৭ ডিসেম্বরও ৮৮ শতাংশ চাপ ছিল শেয়ার কেনার। কিন্তু বিক্রেতার খরা; যে কারণেই মূল্য সূচক বৃদ্ধির পাশাপাশি ৫৩ শতাংশ কোম্পানির শেয়ারদর বেড়েছে। তবে প্রায় ২৮ শতাংশ কোম্পানি দর পতনের শিকার ছিল ডিএসইতে। ঊর্ধ্বমুখিতায় ডিএসইর বাজার মূলধন ০.৫৬ শতাংশ বা তিন হাজার ৬৪৩ কোটি টাকা বেড়েছে। ১৯টি সেক্টরের মধ্যে ১৮টি সেক্টরের শেয়ার মূল্য বৃদ্ধি পেয়েছে এবং মাত্র ১ সেক্টরের শেয়ার মূল্য কমেছে।

    লেনদেনের তথ্য থেকে বাজার পর্যালোচনায় দখো যায়, ডিএসইর লেনদেন শুরু থেকেই বাজার ঊর্ধ্বমুখী ছিল। প্রথম দেড় ঘণ্টায় অর্থাৎ বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইএক্সে ৫৫.৬৮ পয়েন্ট যুক্ত হয়। ফলে সূচকটি ৫ হাজার ২৩৪ পয়েন্টে উন্নীত হয়। আর শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১৯.১৮ পয়েন্ট বেড়ে এক হাজার ১৭১ পয়েন্টে আর ‘ডিএসই-৩০’ সূচক ২২.১৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৯৩০ পয়েন্টে উঠে আসে। প্রথম দেড় ঘন্টায় ডিএসইতে মোট ২০৩ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ওই সময়ে দাম বেড়েছে ২৯৬টির, কমেছে ৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ারদর।

    আর দিনশেষে ১৭ ডিসেম্বর ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১৫ ডিসেম্বরের চেয়ে আরো ৪৫.৭১ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ২২৪.৫৮ পয়েন্টে, ডিএসই-৩০ সূচক ২১.১৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৯২৯.৫০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৪.২৯ পয়েন্ট বেড়ে এক হাজার ১৬৬.৭৪ পয়েন্টে উন্নীত হয়েছে। লেনদেনকৃত ৩৯৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২১০টির বা ৫৩.০৩ শতাংশের, দর পতনে শিকার ১১০ টি বা ২৭.৭৭ শতাংশ এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৬টি কোম্পানির শেয়ার। ১৭ ডিসেম্বর ৩৯৬টি কো¤পানির ১৪ কোটি ৭১ লাখ ৯১ হাজার ৫১৫টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। যার বাজারমূল্য ছিল ৪৫০ কোটি ১৬ লাখ ৩৯ হাজার ৫০৭ টাকা। এটি ১৫ ডিসেম্বরের চেয়ে ১৪৫ কোটি টাকা বেড়েছে। ১৫ ডিসেম্বর লেনদেন হয় মোট ৩০৪ কোটি ১০ লাখ টাকার।

    টাকায় লেনদেন, দর বৃদ্ধি ও পতনে শীর্ষ ১০- ডিএসইতে ১৭ ডিসেম্বর টাকায় লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০টি কো¤পানি হলো : ওরিয়ন ইনফিউশন, বিএসসি, স্কয়ার ফার্মা, একমি ল্যাব, জিপিএইচ ইস্পাত, সায়হাম কটন, বেক্সিমকো ফার্মা, রবি এক্সিয়াটা, এওএল ও এনআরবি ব্যাংক।

    আর সবচেয়ে বেশি দর বেড়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের। কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৮ টাকা ৫০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার। তালিকায় থাকা জিপিএইচি ইম্পাতের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ২ টাকা ১০ পয়সা বা ৯.৯৫ শতাংশ। আর ১৫ টাকা ৬০ পয়সা টাকা বা ৯.৯৪ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকায় জায়গা নিয়েছে জেমিনি সি ফুড পিএলসি। তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে ওরিয়ন ইনফিউশনের ৮.৭৩ শতাংশ, এ্যাসোসিয়েটেড অক্সিজেনের ৭.৮৩ শতাংশ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ৫.২৬ শতাংশ, রূপালী ব্যাংকের ৪.২৪ শতাংশ, পাইনিওর ইন্সুরেন্সের ৪.২১ শতাংশ, কনফিডেন্স সিমেন্টের ৪.১০ শতাংশ এবং বিকন ফার্মার ৪.০৬ শতাংশ শেয়ার দর বেড়েছে।

    দর পতনের শীর্ষে থাকা ১০টি কো¤পানি- মেঘনা পেট্রলিয়াম, জাহিন স্পিনিং, মিরাকেল ইন্ডাঃ, নিউ লাইন, টুংহাই নিটিং, আইসিবি এএমসিএল ২য় মি. ফা., স্ট্যান্ডার্ড সিরামিকস, পিএইচপি মি. ফা-১, প্রিমিয়ার লিজিং ও আরডি ফুড।

    ব্লক মার্কেটে ২৩.৪৫ কোটি টাকার ট্রেড- ডিএসইর দেয়ার তথ্য বলছে, ১৭ ডিসেম্বর ডিএসইর ব্লক মার্কেটে ২৩টি কোম্পানির ৫৭ লাখ ৮১ হাজার ১২৫টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে মোট ২৩ কোটি ৪৫ লাখ ৯৯ হাজার টাকায়। এরমধ্যে সাত প্রতিষ্ঠানের শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ২০ কোটি ৩৪ লাখ টাকারও বেশি। প্রতিষ্ঠানগুলো হলোÑ এক্সপ্রেস ইন্স্যুরেন্স, মিডল্যান্ড ব্যাংক, আল- আরাফাহ ইসলামী ব্যাংক, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ফাইন ফুডস, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং রিলায়ান্স দ্য ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এক্সপ্রেস ইন্সুরেন্সের। কোম্পানিটির ৯ কোটি ৯২ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। মিডল্যান্ড ব্যাংকের ২ কোটি ৮৩ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২ কোটি ১১ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক।

    অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১ কোটি ৬৪ লাখ ১৬ হাজার টাকার, ফাইন ফুডসের ১ কোটি ৪৬ লাখ ৭৮ হাজার টাকার, আলিফ ইন্ডাস্ট্রিজের ১ কোটি ২৬ লাখ ৮০ হাজার টাকার এবং রিলায়ান্স দ্য ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের ১ কোটি ৯ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ●

    অকা/পুঁবা/ফর/সন্ধ্যা/১৮ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ঈদের আগেই ছয় প্রতিষ্ঠানের অবসায়ন শুরু
    এনবিএফআই খাতে অবসায়নের পথে কেন্দ্রীয় ব্যাংক

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    অতিমূল্যায়িত অবকাঠামো ও ঋণঝুঁকির সতর্কবার্তা

    ইউরোপে মূল্যচাপে বাংলাদেশের পোশাক খাত

    এডিপিতে নজিরবিহীন ধীরগতি

    এক দিনের মধ্যেই জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক পরিশোধ

    এলপি গ্যাসে ভ্যাট কমলো – দামে স্বস্তির ইঙ্গিত

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.