Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    শনিবার, ১৯ বৈশাখ, ১৪৩৩ | ২ মে, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    চলতি অর্থবছরে ব্যাংক খাতে লেনদেন কমেছে

    এপ্রিল ৩০, ২০২৫ ১০:০৯ পূর্বাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) দেশের ব্যাংক খাতে অর্থ লেনদেন কমে গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যনুযায়ী, চলতি অর্থবছরে ব্যাংক খাতে লেনদেন কমেছে প্রায় ৫ শতাংশ। লেনদেনের হিসাবায়নের ক্ষেত্রে চেক, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি), ডেবিট ও ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং ও এজেন্ট ব্যাংকিংকে হিসাবে নেওয়া হয়েছে।
    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম আট মাসে দেশের ব্যাংক খাতে মোট লেনদেন হয়েছিল ৩৬ লাখ ১৬ হাজার ৩৩৪ কোটি টাকা। চলতি ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে এ লেনদেন ৩৪ লাখ ৪০ হাজার ৫৭ কোটি টাকায় নেমে এসেছে। সে হিসাবে গত অর্থবছরের তুলনায় ব্যাংক খাতে ১ লাখ ৭৬ হাজার ২৭৭ কোটি টাকার লেনদেন কম হয়েছে। এক্ষেত্রে লেনদেন কমার হার ৪ দশমিক ৮৭ শতাংশ।
    এ সময়ে চেকের মাধ্যমে অর্থ লেনদেন ১৯৯ শতাংশের বেশি কমেছে। আর ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন কমেছে ৩ দশমিক ৯৬ শতাংশ। এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমেও ৪ দশমিক ৬৩ শতাংশ লেনদেন কমেছে। তবে চলতি অর্থবছরের প্রথম আট মাসে ইএফটি ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন বেড়েছে।
    ব্যাংকাররা বলছেন, চলতি অর্থবছরে দেশের বৈদেশিক বাণিজ্যের প্রধান তিন খাত যেমন-আমদানি, রফতানি ও রেমিট্যান্স প্রবৃদ্ধির ধারায় আছে। সে হিসাবে মানুষের অর্থের প্রয়োজনীয়তা ও লেনদেন আরো বাড়ার কথা। কিন্তু লেনদেনের পরিসংখ্যানে সেটি দেখা যাচ্ছে না। ব্যাংকে লেনদেন কমে যাওয়ার অর্থ হলো অর্থনৈতিক কর্মকাণ্ডের স্থবিরতা এখনো কাটেনি। বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধিও গত ২১ বছরের সর্বনিম্নে নেমে এসেছে।
    বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায়, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম আট মাসে চেকের মাধ্যমে ১৫ লাখ ৯৬ হাজার ৮১৬ কোটি টাকার লেনদেন হয়। কিন্তু চলতি অর্থবছরের একই সময়ে এ লেনদেন ১২ লাখ ৯৩ হাজার ২২৮ কোটি টাকায় নেমে আসে। সে হিসাবে গত আট মাসে চেকের মাধ্যমে ৩ লাখ ৩ হাজার ৫৮৮ কোটি টাকার লেনদেন কম হয়েছে। এক্ষেত্রে চেকের মাধ্যমে লেনদেন কমেছে ১৯ শতাংশেরও বেশি। তবে চেকের মাধ্যমে লেনদেন কমলেও ইএফটি ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন বেড়েছে। এক্ষেত্রে চলতি অর্থবছরের প্রথম আট মাসে ইএফটিতে ৩০ হাজার ১১০ কোটি টাকার লেনদেন বেশি হয়েছে। আর ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন বেশি হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৮৬ কোটি টাকা। এ দুটি ক্ষেত্রে লেনদেন বৃদ্ধির হার যথাক্রমে ৫ দশমিক ৪৭ ও ২৩ দশমিক ৪৪ শতাংশ।
    চলতি অর্থবছরে ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন কমেছে ৩ দশমিক ৯৬ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম আট মাসে দেশে কার্ডভিত্তিক লেনদেন ছিল ৩ লাখ ৪১ হাজার ৭৫৯ কোটি টাকার। চলতি অর্থবছরের একই সময়ে এ লেনদেন ৩ লাখ ২৮ হাজার ২১২ কোটি টাকায় নেমে আসে। ২০২৩-২৪ অর্থবছরের আট মাসে এজেন্টদের মাধ্যমে ৫ লাখ ৪৬ হাজার ৮৫২ কোটি টাকা লেনদেন হলেও চলতি অর্থবছরের একই সময়ে তা ৫ লাখ ২১ হাজার ৫১৪ কোটি টাকায় নেমে এসেছে।
    জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে লেনদেন কমেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের (এমএফএস) মাধ্যমেও। জানুয়ারিতে এমএফএসের মাধ্যমে লেনদেন ছিল ১ লাখ ৭১ হাজার ৬৬৪ কোটি টাকা। ফেব্রুয়ারিতে এসে এ লেনদেন ১ লাখ ৫৯ হাজার ৮০ কোটি টাকায় নেমেছে। এমএফএসের ক্ষেত্রেও লেনদেন কমেছে ৭ দশমিক ৩৩ শতাংশ। ●
    অকা/ব্যাংখা/ই/সকাল, ৩০ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    সম্মিলিত ইসলামী ব্যাংক – আস্থাহীনতার ঘূর্ণিতে একীভূত উদ্যোগ

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সম্মিলিত ইসলামী ব্যাংক – আস্থাহীনতার ঘূর্ণিতে একীভূত উদ্যোগ

    মহান মে দিবস আজ
    শ্রমজীবী মানুষের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন

    মহান মে দিবসের বিশেষ পর্যবেক্ষণ
    নারী শ্রমে মানবতা ও বাস্তবতা

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    সাপ্লিমেন্ট আমদানিতে নতুন কড়াকড়ি

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    বাজেটে কালো টাকার সুযোগ এবং ভঙ্গুর অর্থনীতি

    বিএসইসির বিশেষ সতর্কবার্তা জারি
    অনলাইনে বিনিয়োগে সাবধান

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    বসছে বাংলাদেশ-ইইউ সংলাপ; বাড়বে ব্যবসা-বাণিজ্য

    জুলাইয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    পুঁজি বাজারে স্বচ্ছতা ফেরাতে কঠোর ডিএসই: কোম্পানি পরিদর্শনে তাৎক্ষণিক ক্ষমতা

    মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ: ১০০ টাকায় ৩৮ টাকা কাটাকে ‘অযৌক্তিক’ ঘোষণা

    বাজারে অস্থিরতা—দাম বাড়ার চাপ ও সিন্ডিকেটের প্রভাব

    ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি

    টাকা ছাপিয়ে ঋণ নয়, বেসরকারি খাতকে সুরক্ষা দেবে সরকার

    বিমানের চেয়ারম্যান হলেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.