Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বুধবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ছাড় দিয়েও কমেনি খেলাপি ঋণ উল্টো আরো বেড়েছে

    জুন ৬, ২০২২ ৫:৩৫ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    খেলাপি ঋণ পুনর্গঠন, পুনঃতফসিল, আংশিক এককালীন পরিশোধের মত ছাড় ও সুবিধা দেওয়ার পরও চলতি বছরের প্রথম প্রান্তিকে আগের তিন মাসের চেয়ে খেলাপি ঋণ বেড়েছে ‌১০ হাজার কোটি টাকা; শতকরা হারে ৯ দশমিক ৭৪ শতাংশ।

    ঋণের হালনাগাদ পরিসংখ্যান প্রকাশের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম জানান, গত মার্চ শেষে খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ১৩ হাজার কোটি টাকার ওপরে রয়েছে। এ হিসাবে ২০২১ সালের মার্চের তুলনায় চলতি বছর মার্চে এক বছরের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ১৯ দশমিক ৩০ শতাংশ।

    বর্তমান প্রেক্ষাপটে খেলাপি ঋণের ঊর্ধ্বমুখী হওয়ার এ প্রবণতা সহজেই কমবে না বলে মনে করেন অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মির্জ্জা মো. আজিজুল ইসলাম। তিনি বলেন, ঋণ খেলাপিদের যতদিন সুবিধা দেওয়া হবে ততদিন বাড়বেই। তাদের তো সুদ মওকুফও করে দেওয়া হয়। সুদ মওকুফ ও খেলাপিদের ছাড় দিয়ে আদায় বেড়েছে বা খেলাপি কমেছে এমন নজির নেই মন্তব্য করে তিনি বলেন, খেলাপি ঋণ কমিয়ে আনতে ব্যবসায়ীদের আইনের আওতায় কী শাস্তি দেওয়া যায় তা বের করতে হবে। তাদের জামানত বিক্রি করে আদায় করতে হবে।

    খেলাপি ঋণ বাড়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল বলেন, “কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে প্রণোদনার ঋণ আদায় ও নিয়মিত ঋণের বকেয়া পরিশোধে ছাড় দেওয়া হয়। ১৫ শতাংশ ডাউন পেমেন্ট দিয়েও ঋণকে নিয়মিত করার সুযোগ দেওয়া হয়। তা অনেকেই নিতে পারেননি। আবার গত প্রান্তিকে ঋণ বিতরণ বৃদ্ধি পেয়েছে। আবার মন্দ ও সন্দেহযুক্ত ঋণের উপর কিন্তু সুদযুক্ত হয়েছে। এসব মিলিয়ে খেলাপি ঋণের পরিমাণ আগের চেয়ে কিছুটা বেড়েছে। অর্থনীতি স্বাভাবিক হলে খেলাপি ঋণ আদায় বেশি হবে বলে মন্তব্য করেন তিনি।

    ৩ মাসে নতুন ঋণ ২৮ হাজার কোটি টাকা

    দেশের ব্যাংকিং খাতে ২০২১ সালের মার্চ শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৯৫ হাজার ৮৫ কোটি টাকা। এক বছরের ব্যবধানে তা বেড়ে গত মার্চে দাঁড়িয়েছে ১ লাখ ১৩ হাজার ৪৪০ কোটি টাকা। করোনাভাইরাস মহামারীর প্রেক্ষাপটে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের নানা নীতি সুবিধা দেওয়ার পরও গত এক বছরে খেলাপি ঋণের মোট পরিমাণ বেড়েছে ১৮ হাজার ৩৫৫ কোটি টাকা (১৯ দশমিক ৩০ শতাংশ)। অপরদিকে ২০২১ সালের ডিসেম্বর শেষে মোট খেলাপি ঋণ ছিল ১ লাখ ৩ হাজার ৩৭৩ কোটি টাকা। এ হিসাবে তিন মাসের ব্যবধানে দেশের ব্যাংক ব্যবস্থায় খেলাপি ঋণে বেড়েছে ১০ হাজার ১৬৭ কোটি টাকা (৯ দশমিক ৭৪ শতাংশ)। সবশেষ হিসাব অনুযায়ী, ব্যাংক থেকে দেওয়া মোট ঋণের মধ্যে মার্চ শেষে খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৩ শতাংশ। গত ডিসেম্বর শেষে যা ছিল ৭ দশমিক ৯৩ শতাংশ।

    কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, চলতি বছরের মার্চ শেষে মোট ঋণের স্থিতি ছিল ১৩ লাখ ২৯ হাজার ৭৩৫ কোটি টাকা। ২০২১ সালের ডিসেম্বর শেষে যা ছিল ১৩ লাখ ১ হাজার ৭৯৭ কোটি টাকা। এ হিসাবে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রথম প্রান্তিকে ঋণ বিতরণ বেড়েছে ২৭ হাজার ৯৬৮ কোটি টাকা।

    সরকারি-বেসরকারি ব্যাংকে ঋণ কত?

    মোট খেলাপি ঋণের মধ্যে সবচেয়ে বেশি হয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে ২০ শতাংশ। বিশেষায়িত ব্যাংকে এ হার ১২ শতাংশ, বেসরকারি ব্যাংকগুলোতে ৫ দশমিক ৮৪ শতাংশ এবং বিদেশি ব্যাংকগুলোতে ৪ দশমিক ৫৩ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত মার্চ শেষে রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের স্থিতি ২ লাখ ৪৩ হাজার ৫৭৮ কোটি টাকা। এর মধ্যে খেলাপি হয়েছে ৪৮ হাজার ৭৩৭ কোটি টাকা। এসময়ে বেসরকারি ব্যাংকগুলোর ঋণ স্থিতি দাঁড়িয়েছে ৯ লাখ ৮৮ হাজার ৯৯৫ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ৫৭ হাজার ৮০৩ কোটি টাকা। আর বিদেশি ব্যাংকগুলোর ঋণ স্থিতি ৬৩ হাজার ৭২৩ কোটি টাকা, যার মধ্যে খেলাপি ২ হাজার ৮৮৪ কোটি টাকা। বিশেষায়িত ব্যাংকগুলো বিতরণ করেছে ৩৩ হাজার ৪৩৯ কোটি টাকা, যার মধ্যে খেলাপি ৪ হাজার ১৫ কোটি টাকা।

    কোভিডের কারণে ব্যবসায়ীদের ছাড়

    করোনাভাইরাসে অর্থনীতি বিপর্যস্ত হলে ২০২০ সালে কোনো ঋণকে খেলাপি দেখানো হয়নি বাংলাদেশ ব্যাংকের নির্দেশে। এসময় ঋণের কিস্তি আদায়ও বন্ধ ছিল কিছু সময়। ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে ২০২১ সালের জুন পর্যন্ত সুবিধা বাড়িয়ে ঋণকে খেলাপি না দেখানোর সুযোগ দেওয়া হয়। এরপর ২০২১ সাল শেষে বাংলাদেশ ব্যাংক বকেয়া ঋণের ১৫ শতাংশ জমা দিলে সেই ঋণকে আর খেলাপি দেখানো যাবে না বলেও ব্যবসায়ীদের ছাড় দেওয়া হয়। মহামারী পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলে ব্যবসা বাণিজ্যে গতি আসলে খেলাপি ঋণ বিষয়ক আগের দেওয়া বেশ কিছু সুবিধা ধীরে ধীরে তুলে নিতে থাকে বাংলাদেশ ব্যাংক। এতে করেই এখন বাড়তে শুরু করেছে খেলাপি ঋণের অঙ্ক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যাংকাররা বলছেন, প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ আরও বেশি। সব সুবিধা তুলে দিলে আগামী জুন শেষে কিছুটা স্পষ্ট ধারণা পাওয়া যাবে খেলাপি ঋণের পরিমাণ নিয়ে।

    এদিকে গত ৩১ মে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনের নেতৃত্বে একদল ব্যবসায়ী বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে দেখা করে আগামী ডিসেম্বর পর্যন্ত নতুন করে খেলাপি ঋণ শ্রেণিভুক্ত না করার অনুরোধ করেছেন। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক এখনও সিদ্ধান্ত জানায়নি।

    ব্যবসায়ীদের এমন দাবি প্রসঙ্গে মির্জ্জা আজিজ বলেন, এক শ্রেণির ব্যবসায়ী তো চাইবে সুদ দিতে হবে না, ঋণও পরিশোধ করতে যেন না হয়। ঋণ খেলাপীদের সব সুবিধা বাতিল করে অর্থ আদায়ের পরামর্শ দিয়ে তিনি বলেন, তাদের সুবিধা দিয়েও তো কোনো উন্নতি হচ্ছে না।

    #

    অকা/ব্যাংখা/দুপুর, ৬ জুন, ২০২২ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 4 years আগে

    ছাড় দিয়েও কমেনি খেলাপি ঋণ উল্টো আরো বেড়েছে

    এই বিষয়ে আরও সংবাদ

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ঈদের আগেই ছয় প্রতিষ্ঠানের অবসায়ন শুরু
    এনবিএফআই খাতে অবসায়নের পথে কেন্দ্রীয় ব্যাংক

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.