Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    জাতীয় পতাকার বেআইনি ব্যবহার বন্ধে লিগ্যাল নোটিস

    আগস্ট ১৮, ২০২৬ ১২:৩৭ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন>

    জাতীয় পতাকার অনিয়মতান্ত্রিক ও বেআইনি ব্যবহার বন্ধে মন্ত্রিপরিষদ সচিবসহ সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিস পাঠানো হয়েছে। ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী মো. শরীফ সরকারের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী আজ সোমবার এই নোটিস পাঠিয়েছেন।

    নোটিসে ‘বাংলাদেশ জাতীয় সংগীত, পতাকা ও প্রতীক আদেশ, ১৯৭২’ ও ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২’-এর লঙ্ঘন করে সরকারি ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের কার্যালয়ে জাতীয় পতাকার অনিয়মতান্ত্রিক ও বেআইনি উত্তোলন, প্রদর্শন ও ব্যবহার বন্ধ ও প্রতিরোধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

    একই সঙ্গে সরকারি ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের কার্যালয়ে ডেস্ক ও দেয়ালে সাজসজ্জা হিসেবে এবং সরকারি কর্মচারীদের ব্যবহৃত চেয়ার ও সোফার পেছনে জাতীয় পতাকা রাখা বন্ধে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয় এতে। আর তা নোটিস পাবার তিন দিনের মধ্যেই। মন্ত্রিপরিষদ সচিব, মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব ও অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন), জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং পুলিশের মহাপরিদর্শককে এতে বিবাদী করা হয়েছে।

    ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী বলেন, বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসকক্ষে ভাঁজ করা জাতীয় পতাকা কর্মকর্তাদের চেয়ার বা সোফার পেছনে নিচু স্ট্যান্ডে রাখা হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন অফিসের টেবিলেও জাতীয় পতাকা সাজসজ্জার উপকরণ হিসেবে রাখা হচ্ছে। এ ধরনের ব্যবহার জাতীয় পতাকার মর্যাদা ও সম্মান ক্ষুণ্ন করে।

    এই আইনজীবী আরো জানান, পতাকা বিধিমালার ৬ নম্বর বিধিতে গুরুত্বপূর্ণ সরকারি ভবন ও অফিসে জাতীয় পতাকা ব্যবহারের বিধান আছে। অফিসকক্ষের ভেতরেও পতাকা ব্যবহার করার ক্ষেত্রে নির্ধারিত নিয়ম ও পতাকার আকার, অনুপাত ও রঙের বিধানও মানতে হবে।

    জাতীয় পতাকা

    এই বিষয়ে আরও সংবাদ

    শেখ হাসিনাকে ঘিরে বিরোধ, ঝুঁকিতে ঢাকা-দিল্লি সম্পর্ক

    দুই কার্গো এলএনজি কিনবে সরকার

    কৃষিঋণের লক্ষ্যমাত্রা ৬০ হাজার কোটি টাকা

    বিচারপতি একেএম আসাদুজ্জামানকে দুদক চেয়ারম্যান নিয়োগ

    অর্থবছরের সময়কাল বদলাচ্ছে সরকার

    সোলার পণ্য আমদানির বিষয়ে যা বলছে এনবিআর

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    শেখ হাসিনাকে ঘিরে বিরোধ, ঝুঁকিতে ঢাকা-দিল্লি সম্পর্ক

    দুই কার্গো এলএনজি কিনবে সরকার

    কৃষিঋণের লক্ষ্যমাত্রা ৬০ হাজার কোটি টাকা

    জাতীয় পতাকার বেআইনি ব্যবহার বন্ধে লিগ্যাল নোটিস

    বিচারপতি একেএম আসাদুজ্জামানকে দুদক চেয়ারম্যান নিয়োগ

    অর্থবছরের সময়কাল বদলাচ্ছে সরকার

    সোলার পণ্য আমদানির বিষয়ে যা বলছে এনবিআর

    কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর কমানোর প্রস্তাব

    কলকাতায় পদযাত্রায় জয়ার আহসানের অংশগ্রহণ শ্রীলেখার কটাক্ষ

    সংবিধান লঙ্ঘন, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে ইউনূস

    নগর উন্নয়নে এবিজিকে গুরুত্বপূর্ণ অংশীদার বললেন ডিএনসিসি প্রশাসক

    চীনের উদ্ভাবন, সংস্কৃতি ও সবুজ উন্নয়ন অন্বেষণে বিদেশি গণমাধ্যম

    বেসরকারি জ্বালানি আমদানি: প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত শ্রমিক ফেডারেশনের

    জ্বালানি বাজারে একচেটিয়া ভাঙার উদ্যোগ, সামনে নতুন সমীকরণ

    ছয় মাসে বাংলাদেশের রফতানি কমলো ১৬.৪৩ শতাংশ

    দেশের শীর্ষ পরিবেশকদের সম্মাননা দিল আকিজ বশির কেবলস

    পূর্ণ হলো সরকারের দায়িত্ব পালনের ছয় মাস

    সৌরবিদ্যুৎ খাতে আসছে ম্যাক্স গ্রুপ

    ভারতের সমৃদ্ধি ও গণতন্ত্র: বাংলাদেশের জন্য যেসব শিক্ষা ও সুযোগ

    বিদ্যুৎ-গ্যাস সংকট বর্তমান সরকারের তৈরি নয়: বাণিজ্যমন্ত্রী

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.