অর্থকাগজ প্রতিবেদন
চলতি বছরের জুলাই মাসে রেমিট্যান্স বা প্রবাসী আয় আসা কমেছে ১০.২৭ শতাংশ। 

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, এ বছরের জুলাইয়ে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠিয়েছেন ১.৯৭ বিলিয়ন ডলার। আগের মাস জুনে দেশে রেমিট্যান্স এসেছিল ২.১৯ বিলিয়ন ডলার।

ঈদুল আজহার পরের মাস হওয়ায় রেমিট্যান্স প্রবাহ কমেছে বলে জানিয়েছেন ব্যাংকাররা।

গত জুনে প্রায় ৩৫ মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স আসে দেশে। এর আগে ২০২০ সালের জুলাইয়ে ২৫৯ কোটি ৮২ লাখ ডলারের সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ মোট রেমিট্যান্স পেয়েছে ২১.৬১ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের চেয়ে যা ২.৭৫ শতাংশ বেশি। ২০২১-২২ অর্থবছরে দেশে আনুষ্ঠানিক চ্যানেলে রেমিট্যান্স আসে মোট ২১.০৩ বিলিয়ন ডলার।

অকা/ব্যাংখা/সকাল, ০২ আগস্ট, ২০২৩ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 3 years আগে

Leave A Reply

Exit mobile version