কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে দেশের বেসরকারি জীবন বীমা কোম্পানি জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর এজেন্সী অফিসের শুভ উদ্বোধন ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে ২৮ ফেব্রুয়ারি।

সভায় প্রধান অতিথি ছিলেন, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ) এর জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) এর নির্বাহী কমিটির সদস্য এস এম নুরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র ডিএমডি ও হেড অব মেট্রো মোহাম্মদ ইমরান। সভার সভাপতিত্ব করেন ডেপুটি প্রজেক্ট হেড সাকিল আহাম্মেদ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার ও অফিস ইনচার্জ শিরীন বকুল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির ঊর্ধ্বতন উন্নয়ন কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। খবর বিজ্ঞপ্তির ●

অকা/বীমা/সখবি/ফর/দুপুর/১ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 1 year আগে

Leave A Reply

Exit mobile version