দেশের জীবন বীমা কোম্পানি জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর ২১ ডিসেম্বর মাগুরা জেলা শাখার সার্ভিস সেন্টারে বর্ষ সমাপনী প্রস্তুতি ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কাউন্সিলর আবদুল হাকিম, ডিএমডি (উঃ) মো. সাফিকুর রহমান, মো. আনিসুর রহমান, জিএম (উঃ) মো. ইজাজুল হক, মোছা. কামরুন নাহার নেভী।

সভার সভাপতিত্ব করেন কোম্পানির সিনিয়র ডিএমডি (উঃ) মো. জাহাঙ্গীর আলম। সভায় প্রধান অতিথি সফল উন্নয়ন কর্মকর্তাগণের মাঝে পুরষ্কার বিতরণ করেন। ৬০ জন বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তা সভায় উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তির ●

অকা/জীবীকো/সখবি/ফর/সন্ধ্যা/২৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 2 years আগে

Leave A Reply

Exit mobile version