Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বুধবার, ২১ মাঘ, ১৪৩২ | ৪ ফেব্রুয়ারি, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    জ্বালানি তেল কিনতে অনলাইনে অর্ডার দিতে পারবেন

    জানুয়ারি ৯, ২০২৪ ৫:২১ পূর্বাহ্ণ45
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    জ্বালানি তেল কিনতে দীর্ঘ লাইনে অপেক্ষার ঝামেলা এড়িয়ে খুব শিগগিরই অনলাইনে অর্ডার দিতে পারবেন বাংলাদেশের প্রধান শহরগুলোর বাসিন্দারা। অর্ডার দিলেই তাঁদের ঠিকানায় পৌঁছে যাবে জ্বালানি তেল। অনলাইনে ডিজেল, পেট্রোল, অকটেন ও লুব অয়েল বিক্রি এবং হোম ডেলিভারির জন্য সরকার একটি নতুন নীতিমালা অনুমোদন করেছে।

    আবাসিক ভবন থেকে শুরু করে শিল্প কারখানা, বাণিজ্যিক ভবন, সরকারি স্থাপনা, বিপনী বিতানের জেনারেটর, ভারী নির্মাণ যন্ত্রপাতি — নতুন নীতিমালায় বিভিন্ন খাতে জ্বালানি তেল সরবরাহকে অন্তর্ভুক্ত করা হয়েছে।   

    "ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভ্রাম্যমাণ পদ্ধতিতে জ্বালানি পণ্য বিক্রয়/ সরবরাহের লক্ষ্যে ডিলার/ সরবরাহকারী নিয়োগ সংক্রান্ত নীতিমালা,২০২৪" – গত ৩ জানুয়ারি এক গ্যাজেট জারির মাধ্যমে প্রকাশ করে জ্বালানি বিভাগ। 

    নীতিমালায় বলা হয়েছে, শুধুমাত্র ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, রংপুর, কুমিল্লা, নারায়ণ ও গাজীপুর মেট্রোপলিটন এলাকা বা সিটি কর্পোরেশনের এলাকায় অনলাইনে জ্বালানি তেল সরবরাহ সীমাবদ্ধ থাকবে। এর বাইরে কোনো শহর, উপশহর, জেলা, উপজেলা ও মহাসড়কে এ পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি করা যাবে না। 

    এসব এলাকায় সরকার নির্ধারিত দরেই জ্বালানি তেল বিক্রি হবে। তবে নির্ধারিত মূল্যের বাইরে ডেলিভারির দূরত্ব অনুযায়ী সার্ভিস চার্জ দিতে হবে।

    ট্যাংকলরি বা জেরিক্যানে করে এসব তেল সরবরাহ করবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) অনুমোদিত প্রতিষ্ঠানসমূহ। ট্যাংকলরিতে সরবরাহ করা হলে সর্বোচ্চ লিটার প্রতি এক টাকা, আর জেরিক্যানে সরবরাহ করা হলে লিটার প্রতি সর্বোচ্চ দুই টাকা সার্ভিস চার্জ দিতে হবে।  

    জ্বালানি বিভাগের কর্মকর্তারা বলছেন, জ্বালানি চাহিদার পরিবর্তন এবং ব্যস্ত সময়সূচীতে মানুষের দৈনন্দিন কর্মব্যস্ততা বেড়ে যাওয়ার ঘটনা অনলাইনে জ্বালানি সরবরাহের চাহিদা তৈরি করেছে। শিল্প প্রতিষ্ঠান ও আবাসিক ভবনে জ্বালানি তেলের ব্যবহার বাড়ছে। পাশাপাশি প্রাইভেট কারও বাড়ছে। যানবাহনের মালিকরা সময়ের অভাবে অনেকসময় সরাসরি নিজেরা কিনতে পারে না। আবার যাদের দিয়ে তেল সংগ্রহ করে– তাদের প্রতি বিশ্বাস করতে পারে না। তেল কম বা চুরি হয়, এ অভিযোগ বাংলাদেশে আছেই। এই সেবা মাঝখান থেকে এসব অবিশ্বস্ত সরবরাহকারীদের দূর করে সুবিধাজনক সমাধান দেবে। 

    জ্বালানি সচিব নূরুল ইসলাম বলেন, অনলাইনে জ্বালানি বিপণন পদ্ধতি বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে। বাংলাদেশের বিপণন ব্যবস্থায় ডিজিটাল পদ্ধতি আগে থেকেই অন্তর্ভূক্ত হয়েছে। তার পরিপ্রেক্ষিতে, জ্বালানি তেলের ক্ষেত্রেও উদ্যোগটি নেওয়া হয়েছে। যাতে গ্রাহকরা সহজে পণ্যটি পেতে পারেন। জ্বালানি বিভাগ আশা করছে, এই উদ্যোগে জ্বালানি তেলের গ্রাহকরা ইতিবাচক সাড়া দেবেন। 

    নাশকতা বা অপব্যবহারের আশঙ্কা থেকে প্রায়ই পাম্প থেকে খোলা তেল বিক্রি নিষিদ্ধ করা হয়ে থাকে। বিষয়টি উল্লেখ করে জানতে চাইলে তিনি বলেন, "নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই আমরা অর্ডার পদ্ধতি ডিজাইন করেছি। এজন্য গ্রাহককে অ্যাপে বা ওয়েবলিংকে বাধ্যতামূলক নিবন্ধন করে নিতে হবে, এবং কোথায়, কার কাছে পণ্য সরবরাহ হচ্ছে– তারও বিস্তারিত তথ্য দিতে হবে। এতে স্বচ্ছ নজরদারি নিশ্চিত হবে, এবং ঝুঁকিও কমবে।"

    খোঁজ নিয়ে জানা গেছে, ভারতে এ ধরনের পদ্ধতিতে ডিজেল সরবরাহ করা হয়ে থাকে। দেশটির "ডোর টু ডোর ডেলিভারি অব ডিজেল" শীর্ষক একটি নীতিমালাও রয়েছে। বাংলাদেশের অনলাইন জ্বালানি বিক্রির পদ্ধতিতে– বিদ্যমান এসব নীতিমালার অনুসরণ আছে। 

    বিপিসির তথ্যমতে, ২০২২-২৩ অর্থবছরে মোট ডিজেল বিক্রির ৫.৬৩ শতাংশ বা ৪ লাখ ১৩ হাজার ৫৫০ টন শিল্পখাতে বিক্রি হয়েছে। আর শূন্য দশমিক ৯৭ শতাংশ বা ৭১ হাজার ২২৮ টন বিক্রি হয়েছে গৃহস্থালী বা আবাসিক গ্রাহকের কাছে।  

    শিল্প ও গৃহস্থালি খাতে বিক্রি হওয়া তেলের বেশিরভাগই খোলা পদ্ধতিতে বেচাকেনা হয়ে থাকে। এর বাইরেও 'প্যাক পয়েন্ট ডিলারশিপ' পদ্ধতিতে সারা দেশে জ্বালানি তেল বিক্রি হয়ে থাকে। 

    বিপিসির পরিচালক (বিপণন) অনুপম বড়ুয়া বলেন, প্রধানত শিল্প ও আবাসিক খাতকে মাথায় রেখে নীতিমালাটি তৈরি করা হয়েছে। "দেশের শিল্প প্রতিষ্ঠানগুলোতে প্রচুর জ্বালানি তেলের চাহিদা রয়েছে। অনেক প্রতিষ্ঠান দৈনিক ৫০ লিটার থেকে ২০০ লিটার পর্যন্ত জ্বালানি তেল ব্যবহার করে। বিদ্যুৎ না থাকলে– শহরের বেশিরভাগ বাড়িতে জেনারেটর চলে, সেখানেও জ্বালানি তেল দরকার।  এসব শিল্প প্রতিষ্ঠান ও আবাসিক ভবনের মালিকদের পাম্প থেকে তেল সংগ্রহ করতে হয়।" 
    তিনি বলেন, এক বিশ্লেষণে দেখা গেছে,  শিল্প প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে তেল সরবরাহ করার ব্যবস্থা থাকলে তারা উপকৃত হবে। পাশাপাশি অন্যান্য খাতও এ নীতিমালার মাধ্যমে উপকৃত হবে। সেজন্য নীতিমালাটি করা হয়েছে।জ্বালানি তেলের খুচরা বিক্রয় পদ্ধতি আধুনিকায়নের গুরুত্ব স্বীকার করে, বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাজ্জাদ করিম কাবুল অনলাইন জ্বালানি তেল সরবরাহে সরকারের নীতিগত সিদ্ধান্তকে স্বাগত জানান। তিনি বলেন, "গ্রাহকদের পরিবর্তিত চাহিদা অনুযায়ী নতুন বিপণন ব্যবস্থাকে গ্রহণ করার সময় এসেছে। অনলাইনে জ্বালানি তেল অর্ডারের এই পদ্ধতিটি বেশ সম্ভাবনাময়। তবে নিরাপদ মূল্য পরিশোধ পদ্ধতি, নির্ভরযোগ্য সরবরাহ অবকাঠামো, নির্ভুল পরিমাপ ও মান নিশ্চিত করার মতো চ্যালেঞ্জ রয়েছে। নীতিমালার সফল বাস্তবায়ন করতে হলে এসব সমস্যা দূর করতে হবে।"

    দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম– দারাজের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার এ এইচ এম হাসিনুল কুদ্দুস বলেন, "গ্রাহকদের প্রয়োজন মেটাতে সরকারের এই উদ্যোগকে আমরা অভিনন্দন জানাই। আমাদের বিশ্বাস, এই উদ্যোগ স্মার্ট বাংলাদেশ- এর বাস্তবায়নকে বেগবান করবে।"

    অনলাইন প্লাটফর্মে জ্বালানি তেলের বেচাকেনার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনা বিচার করেই 2021 সালে দারাজের পক্ষ থেকে সরকারের কাছে জ্বালানি তেল বিক্রির অনুমোদন চাওয়া হয়েছিলো। তখন দেওয়া হয়নি। এখন নীতিমালা হওয়ায় যেসব প্রতিষ্ঠানের আগ্রহ ও সুযোগ রয়েছে তারা এটি করতে পারবে। 

    "তবে এটি সফল করতে হলে, সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোর নীতিমালা মেনে চলার মতোন প্রস্তুতি থাকতে হবে। প্রাথমিকভাবে আমরা ডিস্ট্রিবিউটর বা পরিবেশকদের সাথে সম্পৃক্ত হয়ে পরীক্ষামূলকভাবে এ ব্যবসা চালু করতে পারি। সেক্ষেত্রে, অনলাইনে জ্বালানি বিক্রির এ ধরনের প্রচেষ্টা বা ব্যবসাকে দরকারি সহায়তা দেওয়ার পদক্ষেপ সরকারকে নিতে হবে"- যোগ করেন তিনি। 

    ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাব উদ্দিন বলেন, "এর ফলে ই-কমার্সে নতুন একটি উইন্ডো চালু হলো। এতে নতুন করে কিছু উদ্যোক্তা ই-কমার্সে অন্তর্ভূক্ত হবে। পাশাপাশি ইতিমধ্যে যারা ই-কমার্স করছেন– তারাও নতুন ধরনের ব্যবসার সুযোগ পাবেন।"

    বর্তমানে যেসব প্রতিষ্ঠান জ্বালানি তেল বিক্রি করছে তারা এবং অন্য যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান– এই ব্যবস্থায় বিক্রি ও সরবরাহ করতে পারবে। তবে এজন্য প্রতিষ্ঠানগুলোকে ডিজিটাল বিজনেস আইডেনটিটি (ডিবিআইডি) নম্বরধারী হতে হবে, এবং আইসিটি বিভাগ বা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে জ্বালানি খাতের সেবা প্রদানের জন্য নিবন্ধিত হতে হবে।

    ট্রেড লাইসেন্সে অনলাইন মার্কেটিং বা ই-কমার্স উল্লেখ থাকতে হবে, এবং গত তিন বছরে কমপক্ষে তিন কোটি টাকার বার্ষিক টার্নওভার থাকতে হবে। 

    এসকল প্রতিষ্ঠানের যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয়ের (আরজেএসসি) নিবন্ধনে পরিশোধিত মূলধন হতে হবে ১০ লাখ টাকা। পাশাপাশি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ বা ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্য হতে হবে। 

    এসব প্রতিষ্ঠানের নিজস্ব অ্যাপ বা ওয়েবলিংক, অপারেশনাল সফটওয়্যার ও নিজস্ব লোগো থাকতে হবে। থাকতে হবে নিজস্ব পণ্য পরিবহন ও মজুদের ব্যবস্থা। 

    অনলাইনে জ্বালানি তেল কিনতে হলে, ক্রেতাকে বিপিসি অনুমোদিত কোম্পানির অ্যাপস বা ওয়েবলিংকে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের ক্ষেত্রে প্রতিষ্ঠান বা ব্যক্তির নাম, এনআইডি নম্বর, ভ্যাট রেজিষ্ট্রেশন নম্বর (প্রযোজ্য ক্ষেত্রে), মোবাইল নম্বর, ডেলিভারি লোকেশনের বিবরণ দিতে হবে। ব্যাংক, মোবাইল ব্যাংকিং ও ডিজিটাল গেটওয়ের মাধ্যমে মূল্য পরিশোধ করতে হবে।

    অকা/জ্বা/দুপুর/৯ জানুয়ারি, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    জ্বালানি তেল কিনতে অনলাইনে অর্ডার দিতে পারবেন

    এই বিষয়ে আরও সংবাদ

    এলপিজি সংকট দীর্ঘায়িত – সরবরাহ ঘাটতিতে বাজারে দামে আগুন

    এলপি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে ভ্যাট হ্রাসের উদ্যোগ

    ডিসেম্বরে জ্বালানি তেলের লিটারে ২ টাকা দাম বৃদ্ধি

    একশ’ মে.ও. সৌরবিদ্যুৎ কেন্দ্র নেটওয়ার্ক পরিচালনায় ফ্লোসোলারের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব

    সাশ্রয়ী জ্বালানিই বাংলাদেশকে উন্নয়নের পথ দেখাবে-প্রধান উপদেষ্টা

    এলএনজি আমদানি করবে সরকার

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রফতানিতে গতি ফিরলেও চ্যালেঞ্জ কাটেনি

    ভ্যাট বাড়লেও গতি ফিরছে না অর্থনীতিতে

    টেক্সটাইল খাতে মন্দার চাপ

    অনিশ্চয়তার মধ্যেও ওষুধ খাতে মুনাফার উত্থান

    ইইউ–ভারত চুক্তিতে বাড়ছে পোশাক প্রতিযোগিতা

    স্থবির শেয়ার বাজারে তলানিতে সরকারি রাজস্ব

    রেকর্ড দামে স্বর্ণ – অনিশ্চয়তায় ঝুঁকছে বিশ্ব বাজার

    চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ছয় মাস
    ঋণ প্রতিশ্রুতি কম – পরিশোধ বেশি

    ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের পথে অগ্রগতি

    কমোডিটি মার্কেট চালুর দ্বারপ্রান্তে সিএসই

    বন্ড অটোমেশনে ধীরগতি – রফতানিতে নতুন জটিলতা

    প্রায় সকল বিষয়ে জেনিথ ইসলামী লাইফের উল্লেখযোগ্য সাফল্য

    বিনিয়োগ স্থবিরতায় বেসরকারি খাতে ব্যাংক ঋণের প্রবৃদ্ধি নিম্নমুখী

    খেলাপি ঋণ রুখতে বড় ঋণে কড়াকড়ি
    বন্ড মার্কেট জোরদারের পথে বাংলাদেশ ব্যাংক

    সুতা আমদানি বিতর্কে মুখোমুখি টেক্সটাইল–পোশাক খাত

    আর্থিক শৃঙ্খলায় কড়াকড়ি
    ১৮ তালিকাভুক্ত কোম্পানির বিরুদ্ধে বিএসইসির অসন্তোষ

    সতর্ক সংকেতে বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা
    রফতানি আয় কমছে

    ২০২৫ সালের প্রথম নয় মাস
    প্রিমিয়াম আদায় বাড়লেও দাবি নিষ্পত্তিতে ব্যর্থ বীমা খাত

    মুক্ত বাণিজ্য ও প্রতিরক্ষায় নতুন অধ্যায়: ভারত–ইইউ সম্পর্কের বড় মোড়

    বেতন বৃদ্ধির বড় প্রতিশ্রুতি, বাস্তবতায় রাজস্বের কঠিন পরীক্ষা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.