অর্থকাগজ প্রতিবেদন
দেশের খোলাবাজারে ডলারের দাম আবারও বেড়েছে। খোলাবাজার বা কার্ব মার্কেটে ডলারের দাম ১২০ টাকা অতিক্রম করেছে। সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ বিক্রি হওয়া ডলারের এ দাম। তবে ব্যাংকগুলোর মধ্যে লেনদেন হচ্ছে বাংলাদেশ ব্যাংক নির্ধারিত দরের সীমার মধ্যে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, রোববার (৫ নভেম্বর) ব্যাংকগুলোর মধ্যে লেনদেনে ডলারের বিনিময় হার ছিল ১১০ টাকা ৮০ পয়সা থেকে ১১১ টাকা। আর কার্ব মার্কেট বা খোলাবাজারে ডলার বিক্রি হচ্ছে ১২০ টাকা ৫০ পয়সায়।

চাহিদার তুলনায় ডলারের সরবারহ না থাকার কারণে ডলারের দাম বেড়েই চলেছে। বৈদেশিক উচ্চ মূল্যস্ফীতির কারণে একই পণ্য বাড়তি দামে আমদানি করা, ফলে আমদানি ব্যয় বেড়ে যাওয়া; প্রবাসী আয়ের ডলা্রে হৃন্ডির থাবা ও রফতানি আয় পুরোপুরি দেশে না আসার কারণে ডলারের চাহিদা বেড়ে গেছে। এর ফরে খোলা বাজারে ডলারের দাম বেড়ে গেছে।

মতিঝিল ও আশেপাশের মানি চেঞ্জারে প্রতি ডলার কিনতে খরচ হচ্ছে ১২০ টাকা ৫০ পয়সায়। দেশের বাজারে এত দামে আগে কখনো ডলার বিক্রি হয়নি।

ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠালেই আড়াই শতাংশ প্রণোদনা দিচ্ছে সরকার। এর বাইরে বর্তমানে দেশের ব্যাংকগুলো বাড়তি আড়াই শতাংশ প্রণোদনা দিয়ে প্রবাসীদের পাঠানো ডলার কিনতে পারছে। বাড়তি এই প্রণোদনা ঘোষণার পর ডলারের খোলাবাজারে প্রভাব পড়তে শুরু করেছে। অক্টোবর মাসে ঘুরে দাড়ানো শুরু করেছে প্রবাসী আয়ের প্রবাহ। এ ধারা অব্যাহক থাকার আশা করছে বাংলাদেশ ব্যাংক। আস্তে আস্তে ডলারের অস্থির বাজার স্থীতিশীল হয়ে আসবে বলে মনে করছেন ব্যাংক সংশ্লিষ্টরা।

অকা/ব্যাংখা/ সকাল/০৬ নভেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 2 years আগে

Leave A Reply

Exit mobile version