Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বুধবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ডলার-সংকট কাটলেও আমদানিতে কড়াকড়ি

    জুলাই ২২, ২০২৫ ১০:২২ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    দেশে ডলার-সংকট শুরু হয়েছিল ২০২২ সালের শুরুতে। বৈশ্বিক বাজারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে ভোগ্যপণ্য ও জ্বালানি তেলের দাম হঠাৎ বেড়ে গেলে আমদানি ব্যয় ব্যাপকভাবে বৃদ্ধি পায়। এর আগে ২০২০-২১ অর্থবছরে যেখানে পণ্য আমদানিতে খরচ হয়েছিল ৬৫ দশমিক ৫৯ বিলিয়ন ডলার, সেখানে ২০২১-২২ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় রেকর্ড ৮৯ দশমিক ১৬ বিলিয়ন ডলারে।

    অতিরিক্ত আমদানি ব্যয়ের চাপ সামাল দিতে বাংলাদেশ ব্যাংক ২০২২ সালের শুরু থেকেই আমদানি নিরুৎসাহিত করার জন্য নানা পদক্ষেপ নেয়। এর মধ্যে ছিল আমদানিতে শতভাগ নগদ মার্জিন বাধ্যতামূলক করা, কিছু পণ্যে বাড়তি শুল্ক আরোপ এবং ব্যাংকঋণ বন্ধ করা। এর ফলে ব্যবসায়ীদের এলসি খোলার জন্য পুরো অর্থ নিজের উৎস থেকে জমা দিতে হয়। এতে আমদানি খরচ উল্লেখযোগ্যভাবে কমে যায়।

    ফলে ২০২২-২৩ অর্থবছরে আমদানি ব্যয় কমে দাঁড়ায় ৭৫ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলার। এর পরের ২০২৩-২৪ অর্থবছরে তা আরও কমে হয় ৬৬ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১১ মাসে আমদানিতে খরচ হয়েছে ৬৩ দশমিক ৯৬ বিলিয়ন ডলার।

    গত বছরের আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে ডলার সংকট কাটাতে তাৎক্ষণিক কিছু পদক্ষেপ নেয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ডলারের দাম বাজারভিত্তিক করা। এ ছাড়া ব্যাংকগুলোর জন্য আন্তর্জাতিক মানদণ্ডে লেনদেনের সুযোগ তৈরি করা হয়।

    এই উদ্যোগের ফলে মুদ্রাবাজারে ডলারের প্রবাহ বাড়তে শুরু করে। একদিকে রফতানি আয় বেড়েছে, অন্যদিকে প্রবাসী আয়েও এসেছে বড় ধরনের উল্লম্ফন। বিদায়ী অর্থবছরে রেমিট্যান্স বেড়ে দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় ৬ দশমিক ৪ বিলিয়ন ডলার বেশি (প্রবৃদ্ধি ২৭ শতাংশ)। অন্যদিকে পণ্য রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে ৮.৫ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরে রফতানি আয় দাঁড়িয়েছে ৪৮ দশমিক ২৮ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরে ছিল ৪৪ দশমিক ৪৭ বিলিয়ন ডলার।

    এই দুই উৎস থেকে বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়ায় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বা বৈদেশিক মুদ্রার মজুতও বাড়তে শুরু করেছে। ফলে মুদ্রাবাজারে দীর্ঘস্থায়ী অস্থিরতা দূর হয়ে ডলারের দাম কমে এসেছে। বর্তমানে ব্যাংকিং চ্যানেলে ডলার ১২২ টাকার মধ্যে কেনাবেচা হচ্ছে।

    বিদায়ী অর্থবছরে চলতি হিসাবের ঘাটতি কমেছে। বৈদেশিক বাণিজ্যে ভারসাম্য ফিরতে শুরু করেছে, যার ইতিবাচক প্রভাব পড়েছে বাজারে। বিশেষজ্ঞদের মতে, ডলারের বাজার স্থিতিশীল হওয়ায় আমদানিজনিত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এসেছে।

    বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ডলারের বাজারভিত্তিক বিনিময় হার চালুর পর ব্যাংকগুলো নিজেদের মধ্যে ডলার লেনদেনে আন্তর্জাতিক চর্চা অনুসরণ করছে। প্রবাসী আয়ের ডলার কেনায় ব্যাংকগুলো এখন সতর্ক, ফলে ব্যবসায়ীরাও আগের চেয়ে কম দামে ডলার পাচ্ছেন। উদ্বৃত্ত ডলার নিলামের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক কিনে নিচ্ছে, যা মুদ্রাবাজারকে স্থিতিশীল রাখছে।

    তবে ডলার-সংকট কেটে গেলেও এখনো অনেক পণ্যের আমদানিতে কঠোর বিধিনিষেধ বহাল রয়েছে। বিলাসপণ্যসহ কয়েক ডজন পণ্য আমদানিতে এখনো শতভাগ নগদ মার্জিন দিতে হয়। এর মধ্যে রয়েছে—মোটরকার, ইলেকট্রনিকস হোম অ্যাপ্লায়েন্স, স্বর্ণ ও স্বর্ণালংকার, মূল্যবান ধাতু, আসবাবপত্র, প্রসাধনী, ফল, ফুল, প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য, পানীয়, চকলেট, জুস, সফট ড্রিংকস, তামাকজাত পণ্য ইত্যাদি। এসব পণ্যের জন্য ব্যাংকঋণও বন্ধ আছে।

    কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই বিধিনিষেধ মূলত বিলাসপণ্য আমদানি কমিয়ে বৈদেশিক মুদ্রার চাপ সামাল দিতে জারি করা হয়েছিল। তবে ব্যাংক খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এখন সংকট কেটে যাওয়ায় এসব বিধিনিষেধ তুলে নেওয়া জরুরি।

    অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক চেয়ারম্যান ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘ডলার সংকট আপাতত কেটে গেছে। ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দেওয়া সঠিক সিদ্ধান্ত ছিল। এখন আমদানিতে আরোপিত সব বিধিনিষেধ তুলে দেওয়া দরকার। এতে ব্যবসায়ীরা নতুন করে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে উদ্যোগী হবেন। দেশের অর্থনীতির ওপর আস্থা বাড়বে।’

    অর্থনীতিবিদরা মনে করেন, দীর্ঘমেয়াদে স্থিতিশীল বৈদেশিক মুদ্রা বাজারের জন্য রফতানি বৈচিত্র্য, প্রবাসী আয়ের প্রবাহ বাড়ানো এবং বৈদেশিক ঋণের ঝুঁকি নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। পাশাপাশি ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও বাজারভিত্তিক বিনিময় হার বজায় রাখাই হবে মূল চ্যালেঞ্জ। ●
    অকা/ব্যাংখা/ই/সকাল/২২ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 8 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ঈদের আগেই ছয় প্রতিষ্ঠানের অবসায়ন শুরু
    এনবিএফআই খাতে অবসায়নের পথে কেন্দ্রীয় ব্যাংক

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.