Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ডিআরইউ সদস্যদের আয়কর রিটার্ন দাখিলের জন্য বুথ উদ্বোধন

    ডিসেম্বর ২১, ২০২৫ ৭:১৮ অপরাহ্ণUpdated:ডিসেম্বর ২১, ২০২৫ ৭:১৮ অপরাহ্ণ16
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের জন্য আয়কর রিটার্ন দাখিল সাপোর্টিং বুথ উদ্বোধন করা হয়েছে। আজ ২১ ডিসেম্বর সকালে ইউনিটির উদ্যোগে দু’দিন ব্যাপী বিকেল ৫টা অবধি এ সেবার বুথের উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান ।

    ডিআরইউ’র শফিকুল কবির মিলনায়তনে ডিআরইউ’র সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনবিআরের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান বলেন, ‘অনলাইনে রিটার্ন দাখিলের সময় ব্যাংকের তথ্য দিলে ভয়ের কিছু নেই। আমরা কারো ব্যাংক লেনদেন বা ব্যক্তিগত তথ্য দেখি না। তবে তদন্তের প্রয়োজনে আমাদের গোয়েন্দা বিভাগ আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। তাই নিয়মতান্ত্রিকভাবে অনলাইনে রিটার্ন দাখিল করলে ভয়ের কোনো কারণ নেই।’

    তিনি আরও বলেন, ডিআরইউ’র পক্ষ থেকে ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিলে সহায়তার জন্য সাপোর্টিং বুথ স্থাপনের উদ্যোগ প্রশংসনীয়। সম্প্রতি কর বিষয়ে প্রধান উপদেষ্টার দিকনির্দেশনার কথাও উল্লেখ করেন এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, ‘অনলাইনে আয়কর (ট্যাক্স) দেওয়ার ক্ষেত্রে কোনো জটিলতা নেই। সঠিক ও নিয়মতান্ত্রিকভাবে তথ্য দিলে সমস্যা হওয়ার কথা নয়। তবে কেউ ভুল তথ্য দিলে বা হিসাবের গরমিল হলে দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তির ওপর বর্তাবে।’

    এনবিআরের চেয়ারম্যান জানান, বর্তমানে সবার জন্য অনলাইনে রিটার্ন দাখিলের সুযোগ রয়েছে। তবে বয়স্ক করদাতাদের জন্য ম্যানুয়ালি রিটার্ন দাখিলের ব্যবস্থাও চালু আছে। তিনি বলেন, ‘এখনও ভ্যাট কাগজে নেওয়া হচ্ছে, তবে আগামী বছর থেকে ভ্যাটও সম্পূর্ণ অনলাইনে নেওয়া হবে। অনলাইনে কর বা ভ্যাট দাখিলে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেন এবং তা পরে ধরা পড়ে, তাহলে তাকে আইনি জটিলতায় পড়তে হবে।’

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার স্পেশাল পাবলিক প্রসিকিউটর এস এম সাকিল আহমাদ ।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়কর বিষয়ে গোল্ডেন বাংলাদেশ এর নির্বাহী পরিচালক ও আয়কর উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম, ডিআরইউ’র কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ নঈমুদ্দীন এবং বিশিষ্ট আইনজীবী ও সাংবাদিক মিয়া হোসেনসহ ডিআরইউ’র সদস্যরা। খবর বিজ্ঞপ্তির ●

    অকা/রাজস্ব/সখবি/বিকেল/২১ ডিসেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 7 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ৩৬.৫২ বিলিয়ন ডলার

    জেট ফুয়েলের দাম আবার কমালো বিইআরসি

    ‘আমরা নারী’ ও ‘অরোরা’-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

    মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ, স্বস্তির ইঙ্গিত অর্থনীতিতে

    অর্থনীতি ও গণতন্ত্রের জন্য কেন ঐক্য জরুরি

    শিক্ষাবিদদের সতর্কবার্তা: ঝরে পড়া রোধে সমন্বিত উদ্যোগ জরুরি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    বিশ্বকাপে মেসির অনন্য রেকর্ড, স্মরণীয় ১৫ মিনিট

    অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

    গুগলের ৫টি গোপন সার্চ কৌশল

    স্যামসাংয়ের নতুন ৫জি স্মার্টফোন

    ছেলের আত্মহত্যা: ওপেনএআইর বিরুদ্ধে মায়ের মামলা

    বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান চালু করতে ২০ হাজার কোটি টাকার তহবিল

    প্রযুক্তি নিয়ে প্রচলিত ২৪টি ভুল ধারণা, যেগুলো সত্য নয়

    ইউসিবির ৭৭৫ কোটি টাকার রাইট শেয়ার অনুমোদন

    আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ৩৬.৫২ বিলিয়ন ডলার

    শাহজালালে ১৮ কেজি স্বর্ণ জব্দ; নজরদারিতে বিমানের ৪ কর্মকর্তা

    বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক হলেন লোটন একরাম

    জেট ফুয়েলের দাম আবার কমালো বিইআরসি

    ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল
    উত্তরবঙ্গে হচ্ছে কৃষিভিত্তিক অর্থনৈতিক অঞ্চল

    কাজল মাখা চোঁখের ভাঁজে তিল কণ্যা সঙ্গীতশিল্পী রোক্সার রহমানের জন্মদিন

    ‘আমরা নারী’ ও ‘অরোরা’-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

    প্রথমবারের মতো নারীর নেতৃত্বে মার্কিন শেয়ারবাজার

    মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ, স্বস্তির ইঙ্গিত অর্থনীতিতে

    দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭.৮৫ বিলিয়ন ডলার

    বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান

    গ্রাহক মহাসমাবেশের ঘোষণা
    ইসলামী ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.