ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর পলিসি গ্রাহকদের জন্য ‘হেলথ কার্ড’ সুবিধা নিয়ে এসেছে। ২৬ আগস্ট পল্টনের ডিআর টাওয়ারের ডেলটা ট্রেনিং সেন্টারে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

কার্যক্রমটি উদ্বোধন করেন কোম্পানির পরিচালনা পর্ষদ সদস্য ও নির্বাহী কমিটির চেয়ারপারসন আদিবা রহমান (এসিআইআই-ইউকে)। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) উত্তম কুমার সাধু, এফসিএমএ এবং সিএফও মিলটন বেপারী, এফসিএ।

হেল্থ কার্ডের কার্যক্রম ও গ্রাহক সুবিধা প্রাপ্তির বিষয়ে আলোকপাত করেন ইভিপি (উন্নয়ন) মো. ফরহাদ জলিল ও ইভিপি (গ্রুপ অ্যান্ড হেল্থ) রাজীব কান্তি সাহা। এ ছাড়াও এসইভিপি আফরিন হক (অ্যঅকচ্যুয়ারি), ইভিপি (মানবসম্পদ) মো. আসাদুজ্জামান মল্লিক, ইভিপি (লিগ্যাল) মো. আব্দুল আউয়াল, ইভিপি (হিসাব) পল্লব ভৌমিক এবং ইভিপি (আইটি) শামীম রেজাসহ অন্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তির 

অকা/জীবীকো/সখবি/ফর/বিকাল/১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 8 months আগে

Leave A Reply

Exit mobile version