অর্থকাগজ প্রতিবেদন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে টপটেন লুজার বা সর্বোচ্চ দরপতনের তালিকায় ছিল শুধুই বিমা খাতের কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ২১ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে সবচেয়ে বেশি শেয়ারদর পতন হয়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের। কোম্পানিটির শেয়ারদর আজ ৩ টাকা ৫০ পয়সা বা ৬ দশমিক ০৮ শতাংশ কমেছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা কর্ণফুলী ইন্স্যুরেন্সের শেয়ারদর এদিন ৫ দশমিক ৮৬ শতাংশ কমেছে। আর ৫ দশমিক ৪২ শতাংশ শেয়ারপ্রতি দর কমায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে নর্দার্ণ ইন্স্যুরেন্স।

শীর্ষ দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

অকা/পুঁবা/অপ্র/বিকেল, ২১ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 2 years আগে

Leave A Reply

Exit mobile version