ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) জাপানিজ স্টাডিজ বিভাগে ভার্চুয়াল কাসরুম প্রতিষ্ঠা এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনার লক্ষ্যে মিতসুবিশি করপোরেশন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিরোশি উয়েগাকি ৩৪ লাখ টাকার একটি চেক ২০ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে হস্তান্তর করেন।
ভিসির দফতরে আয়োজিত এই চেক হস্তান্তর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহাঙ্গীর আলম ও সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুনসহ বিভাগীয় শিক্ষকবৃন্দ এবং মিতসুবিশি কর্পোরেশনের ব্যবস্থাপক সৈয়দা শাহতাজ সায়রা ও এডমিন ব্যবস্থাপক নুশরাত জাহান উপস্থিত ছিলেন।
অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অনুদানের জন্য মিতসুবিশি কর্পোরেশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। গবেষণা কার্যক্রম পরিচালনা ও অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের জন্য প্রতিষ্ঠানটির কাছ থেকে তিনি আরো সহযোগিতা কামনা করেন। ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক জোরদারের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ প্রদানের জন্য তিনি মিতসুবিশি করপোরেশন কর্তৃপক্ষকে অনুরোধ করেন। খবর বিজ্ঞপ্তির ●
অকা/শিক্ষাখা/সখবি/ফর/রাত/২০ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে
