তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের গ্রাহক সুরক্ষা ও অভিযোগ প্রতিকার কমিটির তৃতীয় সভা ৮ অক্টোবর রাজধানীর ধানমন্ডিতে অনুষ্ঠিত হয়। গ্রাহক সুরক্ষা ও অভিযোগ প্রতিকার কমিটির চেয়ারম্যান খোরশেদ আলম খান সভায় সভাপতিত্ব করেন।

কমিটির সদস্য তাহমিনা আফরোজ, আবুল হাশেম, মো: রিয়াজুল হায়দার এবং এ বি এম কায়কোবাদ ও মুখ্য নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সেলিম, সিএফও মোহাম্মদ মামুনুল ইসলাম ও কোম্পানি সেক্রেটারি মো: শাহীন মিয়া সভায় উপস্থিত ছিলেন। সভায় কোম্পানির অভিযোগ সংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। খবর বিজ্ঞপ্তির ●

অকা/বীমা/সখবি/ফর/রাত/২৩ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 1 year আগে

Leave A Reply

Exit mobile version