তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির ২৫তম বার্ষিক সাধারণ সভা গত শনিবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান তাহমিনা আফরোজ। এছাড়া সভায় ভার্চুয়ালি অংশ নেন কোম্পানির ভাইস চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরী, বিনিয়োগ কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহউদ্দিন আহমেদ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো: হুমায়ুন কবির পাটোয়ারী ও গ্রাহক সুরক্ষা ও অভিযোগ প্রতিকার কমিটির চেয়ারম্যান খোরশেদ আলম খানসহ কোম্পানির অন্যান্য পরিচালক। এ ছাড়াও কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ সেলিম, চিফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ মামুনুল ইসলামসহ ১৭১ জন শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন।
বার্ষিক সাধারণ সভা সর্বসম্মতভাবে ২০২৪ সালের জন্য ১০% ক্যাশ ডিভিডেন্ড, ২০২৪ সালের ডাইরেক্টরস রিপোর্ট, অডিটেড অ্যাকাউন্টস, অডিটরস রিপোর্ট, ২০২৫ সালের জন্য ঝঃধঃঁঃড়ৎু অডিটর হিসেবে মেসার্স আর্টিজান, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের নিয়োগ এবং করপোরেট গভর্ন্যান্স ও ইন্স্যুরেন্স করপোরেট গভর্ন্যান্স গাইডলাইনস কম্পøায়েন্স অডিটর হিসেবে মেসার্স হুদা হোসেন অ্যান্ড কোম্পানি, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের নিয়োগ অনুমোদন করে। খবর বিজ্ঞপ্তির 

অকা/জীবীকো/সখবি/ফর/রাত/১৮ আগস্ট, ২০২৫ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 8 months আগে

Leave A Reply

Exit mobile version