Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বুধবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    তার‌ল্য সংকটের মধ্যে ব্যবসায়ীদের ঋণ পরিশোধে ছাড়

    জুন ২১, ২০২৩ ৪:০৩ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    ব্যাংকখাতে তারল্য সংকটের মধ্যে ব্যবসায়ীদের জন্য বিদ্যমান সকল ধরনের মেয়াদি ঋণ (টার্ম লোন) পরিশোধে বিশেষ ছাড় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একইসঙ্গে স্বল্পমেয়াদী কৃষি ও ক্ষুদ্র ঋণ পরিশোধে এ সুবিধা থাকবে।

    ব্যবসায়ীদের মধ্যে গত এপ্রিল পর্যন্ত যারা অশ্রেণিকৃত গ্রাহক হবে তারা (এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত) ঋণের মাত্র ৫০ শতাংশ পরিশোধ করলে, তাদেরকে খেলাপি হিসেবে দেখানো যাবে না।

    কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার ইস্যু করে সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠিয়েছে। এতে বলা হয়, উৎপাদন ও সেবা খাতসহ সকল ব্যবসা চলমান রাখার মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডের গতিশীলতা বজায় রাখতে এ নির্দেশনা দেয়া হয়েছে।

    সার্কুলারে বলা হয়, বহির্বিশ্বে সাম্প্রতিক যুদ্ধাবস্থা দীর্ঘায়িত হওয়ায় আন্তর্জাতিক বাজারে কাঁচামালসহ বিভিন্ন উপকরণের মূল্য ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় ঋণগ্রহীতাগণ ঋণের পুরো অংশ পরিশোধে অসুবিধার সম্মুখীন হচ্ছেন, যার কারণে এমন নির্দেশনা দেয়া হয়েছে।

    কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের বিষয়ে একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, 'ব্যাংকগুলো নানান কারণে তারল্য সংকটে রয়েছে। যেসব ব্যাংক মার্কেটে প্রাইম লেন্ডার ছিল, তারাও এখন ঋণের মধ্যে আছে। এর মধ্যে ব্যবসায়ীদের ঋণ পরিশোধে ছাড় দেয়া অযৌক্তিক।'

    তিনি আরও বলেন, 'গত তিন বছর যাবৎ ব্যবসায়ীরা ঋণ পরিশোধে ব্যাপক ছাড় পেয়েছে। এভাবে ব্যবসায়ীরা সুযোগ পেলে ব্যাংকে তারল্য সংকট কাটবে না।'

    কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্ট অনুযায়ী দেখা যায়, চলতি বছরের জানুয়ারি শেষে ব্যাংকখাতে অতিরিক্ত তারল্য রয়েছে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা। আগের বছরের নভেম্বরে এর পরিমাণ ছিল ১ লাখ ৬৯ হাজার কোটি টাকা।

    ব্যবসায়ীরা কোভিডের কারণে ২০২০ সালে কোনো ঋণ পরিশোধ না করলেও তাদের খেলাপি হয়নি। এরপর ২০২১ সালে সকল ধরনের ঋণের মাত্র ১৫ শতাংশ পরিশোধ করে খেলাপি হওয়া থেকে রক্ষা পান ঋণগ্রহীতারা।

    ২০২২ সালে বন্যা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ক্ষতি পুষিয়ে নিতে সেপ্টেম্বর পর্যন্ত ঋণের ৭৫ শতাংশ পরিশোধের ছাড় দেয়া হয়। যদিও পরবর্তীতে এফবিসিসিআই ও বিজিএমইএ এর বিভিন্ন দাবির প্রেক্ষিতে (সেপ্টেম্বর-ডিসেম্বর) পর্যন্ত ঋণের ৫০ শতাংশ পরিশোধে ছাড় দেয়া হয়।

    চলতি বছরের জানুয়ারি থেকে সকল ধরনের ঋণ পরিশোধে বিশেষ ছাড় উঠিয়ে দেয়া হয়েছে। তারপরও ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে ফের এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত বিশেষ ছাড় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

    নতুন এ সার্কুলারে বলা হয়, ছাড় পাওয়া ঋণের অংশ গ্রাহকের বিদ্যমান ঋণের মেয়াদ শেষ হলে পরবর্তী তিন মাসের মধ্যে পরিশোধ করতে হবে। তবে এই সময়ের ছাড় দেয়া ঋণের বিপরীতে কোনরূপ দণ্ড সুদ বা অতিরিক্ত ফি আরোপ করা যাবে না।

    ইসলামী শরীয়াহ্ ভিত্তিক ব্যাংকগুলো তাদের প্রদত্ত বিনিয়োগের ক্ষেত্রে উপরোক্ত নীতিমালা অনুসরণ করে বর্ণিত সুবিধা প্রদান করতে পারবে।

    অকা/ব্যাংখা/সকাল, ২১ জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    তার‌ল্য সংকটের মধ্যে ব্যবসায়ীদের ঋণ পরিশোধে ছাড়

    এই বিষয়ে আরও সংবাদ

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.