Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    তিনদিনেই প্রবাসী আয় ৬০ কোটি ডলার

    জুন ৬, ২০২৫ ৯:৫৩ অপরাহ্ণ19
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    দেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ৭ জুন। আর ঈদ উপলক্ষে প্রবাসীরা সবসময়ই বেশি রেমিট্যান্স দেশে পাঠান। তবে এবার জুনের প্রথম তিনদিনে যে পরিমাণ প্রবাসী আয় দেশে এসেছে, সেটি অতীতে দেখা যায়নি। ৪ জুনও ব্যাংক খোলা ছিল। ওই দিনও প্রবাসীরা রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন। ৫ জুন থেকে টানা ১০ দিন সরকারি ছুটি। আশা করছি, ছুটির পরও প্রবাসীরা বৈধ পথে রেমিট্যান্স পাঠানো অব্যাহত রাখবেন।’

    রেমিট্যান্সের এ উল্লম্ফনের মধ্যেই শুরু হয়েছে টানা ১০ দিনের সরকারি ছুটি। দীর্ঘ এ বন্ধের কারণে ব্যাংক খাতে অর্থ পাঠাতে না পেরে প্রবাসী বাংলাদেশীরা অবৈধ হুন্ডিকে বেছে নিতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। থমকে যেতে পারে দেশের রেমিট্যান্স প্রবাহের উল্লম্ফন। হোঁচট খেতে পারে প্রবাসী আয়ের ওপর ভর করে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর চেষ্টাও।

    ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান তথা গত বছরের ৫ আগস্ট থেকেই দেশে রেমিট্যান্স প্রবাহে চলছে বড় প্রবৃদ্ধি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) দেশে এসেছে ২ হাজার ৭৫১ কোটি বা ২৭ দশমিক ৫১ বিলিয়ন ডলারের প্রবাসী আয়। বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩ লাখ ৩৫ হাজার কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ২১ দশমিক ৩৭ বিলিয়ন ডলার। সে হিসাবে চলতি অর্থবছরে ১১ মাসে প্রবাসীরা ৬ দশমিক ১৪ বিলিয়ন ডলার বেশি পাঠিয়েছেন। এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২৮ দশমিক ৭ শতাংশ।

    রেমিট্যান্সের বড় প্রবৃদ্ধির ধারা অব্যাহত ছিল মে মাসেও। প্রবাসী বাংলাদেশীরা মাসে ২৯৭ কোটি বা ২ দশমিক ৯৭ বিলিয়ন ডলার পাঠিয়েছেন। ২০২৪ সালের মে মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২ দশমিক ২৫ বিলিয়ন ডলার। সে হিসাবে মাসে রেমিট্যান্সের প্রবৃদ্ধি ছিল ৩১ দশমিক ৭ শতাংশ। মে মাসের পর চলতি জুনের প্রথম তিনদিনেই ৬০ কোটি ৪০ লাখ ডলারের রেমিট্যান্স দেশে এসেছে। গত বছরের জুনের প্রথম তিনদিনে যেখানে এসেছিল মাত্র ২৮ কোটি ৫০ লাখ ডলার। সে হিসাবে এ তিনদিনে রেমিট্যান্সের প্রবৃদ্ধি ১১১ শতাংশেরও বেশি ছিল বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

    বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের একজন কর্মকর্তা জানান, ছুটি শুরুর আগের দিন তথা ৪ জুনও দেশে প্রায় ২২ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে। ঈদের আগে অন্তত আরো একদিন ব্যাংক খোলা থাকলে প্রবাসীদের পাশাপাশি দেশের অর্থনীতি উপকৃত হতো। যেসব প্রবাসী ৪ জুনের মধ্যে রেমিট্যান্স পাঠাতে পারেননি, তারা পরিবারের প্রয়োজনে হুন্ডিকেই বেছে নিতে পারেন। ফলে আবারো জমজমাট হয়ে উঠতে পারে সংকুচিত হয়ে আসা অবৈধ এ তৎপরতা।

    ব্যাংক বন্ধ থাকায় হুন্ডির মাধ্যমে দেশে টাকা পাঠানোর উদ্যোগ নেয়া বাংলাদেশীদের একজন সৌদি আরবের জেদ্দায় বসবাসকারী ইকবাল হোসেন। বলেন, ‘বেতন বোনাস পেয়েছি ৫ জুন। এখন দেশে কোরবানির পশু কেনার জন্য টাকা পাঠাতে হবে। কিন্তু দীর্ঘ সময়ের জন্য ব্যাংক বন্ধ। এ কারণে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানোর চেষ্টা করছি। স্বাভাবিক সময়ে আমি মানি এক্সচেঞ্জের মাধ্যমে বৈধ চ্যানেলেই টাকা পাঠাই।’

    প্রায় একই ধরনের তথ্য দিয়েছেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশী ইসমাইল হোসেন। তিনি বলেন, ‘ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠালে ১৫ জুনের আগে তোলা যাবে না। কিন্তু পরিবারের জরুরি ভিত্তিতে টাকা প্রয়োজন। এজন্য হুন্ডির মাধ্যমে পাঠিয়ে দিয়েছি। স্ত্রীর মোবাইল ব্যাংকিং হিসাবে ৫ মিনিটের মধ্যেই সে টাকা চলে গেছে।’

    ঈদের আগে আরো একদিন ব্যাংক খোলা থাকলে রেমিট্যান্সের জন্য ভালো হতো বলে মনে করেন মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল। বর্তমানে দেশে রেমিট্যান্স আনার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখছে মার্কিন এ মানি ট্রান্সফার প্রতিষ্ঠান। বণিক বার্তাকে সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, ‘প্রবাসীরা ৪ জুন পর্যন্ত রেমিট্যান্স পাঠানোর সময় পেয়েছেন। এ সময়ে যে পরিমাণ রেমিট্যান্স দেশে এসেছে, সেটি সন্তোষজনক। তবে ঈদের আগে যদি আরো একদিন ব্যাংক খোলা থাকত, তাহলে প্রবাসী পরিবারের উপকার হতো। ছুটি শেষে ১৫ জুন ব্যাংক খুলবে। সরকারি ছুটি থাকলে ব্যাংকের নস্ট্রো (ব্যাংকের আন্তর্জাতিক লেনদেনের হিসাব) হিসাবের লেনদেনও বন্ধ থাকে।’

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে চলতি অর্থ বছরে। ৩ জুন পর্যন্ত এসেছে ২৮ দশমিক ১১ বিলিয়ন ডলার। এর আগে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২০-২১ অর্থ বছরে। করোনাভাইরাসে সৃষ্ট দুর্যোগের ওই বছরে প্রবাসীরা ২৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলারের রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন। ২০১৯-২০ অর্থবছরে এসেছিল ১৮ দশমিক ২০ বিলিয়ন ডলার। আর ২০২১-২২ অর্থবছরে ২১ দশমিক শূন্য ৩ বিলিয়ন ও ২০২২-২৩ অর্থ বছরে ২১ দশমিক ৬১ বিলিয়ন ডলারের রেমিট্যান্স দেশে আসে। ২০২৩-২৪ অর্থ বছরে প্রবাসী আয়ের প্রবাহ কিছুটা বেড়ে ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলারে উন্নীত হয়। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, চলতি অর্থ বছরে ২৯ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স আসার সম্ভাবনা রয়েছে।

    হুন্ডির তৎপরতা নিয়ন্ত্রণ করা সম্ভব হলে দেশে প্রতি মাসে ৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসবে বলে মনে করেন শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোসলেহ্ উদ্দীন আহমেদ। তিনি বলেন, ‘গত কয়েক মাসে গড়ে ২ দশমিক ৭০ বিলিয়ন ডলারের রেমিট্যান্স দেশে এসেছে। হুন্ডির তৎপরতা নিয়ন্ত্রণ করা গেলে এটি ৩ বিলিয়ন ডলারের ওপরে নিয়ে যাওয়া সম্ভব। রেমিট্যান্সের ওপর ভর করে দেশের বৈদেশিক বাণিজ্যসহ অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। এটি আরো বাড়ানো সম্ভব হলে রিজার্ভ সমৃদ্ধ হবে, ডলার সংকট পুরোপুরি কেটে যাবে।  ●

    অকা/আখা/ফর/রাত/৬ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 9 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    অনিয়মে ধসে পড়া আর্থিক খাত
    ৯টি এনবিএফআই প্রাথমিকভাবে বন্ধের সিদ্ধান্ত

    দুর্বল লিজিং কোম্পানি বন্ধে সরকারের সাহসী পদক্ষেপে আর্থিক খাতে সংস্কারের নতুন বার্তা

    পাঁচ খাতে বিনিয়োগে আগ্রহ সৌদি ব্যবসায়ীদের

    অক্টোবরের প্রথম সাতদিনে প্রবাসী আয় ৮৪৪২ কোটি টাকা

    স্বল্পসুদে ঋণে স্বস্তির শ্বাস নিয়েছেন কৃষকরা

    উচ্চ শুল্কনীতির প্রভাব
    বাংলাদেশের রফতানি আয়ের নেতিবাচক প্রভাব পড়েছে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    কাতারের এলএনজি সংকটে গ্যাস সরবরাহে অনিশ্চয়তা

    ইইউ বাজারে পোশাক রফতানিতে বাংলাদেশের শক্ত অবস্থান

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.