অর্থকাগজ প্রতিবেদন ●
ডিজেল ও কেরোসিন তেলের দাম লিটারে এক টাকা কমানো হয়েছে। বিশ্ব বাজারে দাম কমায় দেশেও জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করেছে সরকার। ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

৩১ ডিসেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আব্দুল হালিম স্বারিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশ্ব বাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের ল্েয প্রাইসিং ফর্মুলার আলোকে জানুয়ারি ২০২৫ মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্য জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতকরণের নিমিত্ত ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০৫ টাকা হতে ১ টাকা হ্রাস করে ১০৪ টাকা ও কেরোসিন ১০৫ টাকা হতে ১ টাকা হ্রাস করে ১০৪ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। তবে প্রতি লিটার অকটেন ১২৫ টাকা ও পেট্রোল ১২১ টাকায় অপরিবর্তিত থাকছে। পুনর্নির্ধারিত মূল্য ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। ●

অকা/জ্বালানি/ফর/রাত/৩১ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 1 year আগে

Leave A Reply

Exit mobile version