সংবাদ বিজ্ঞপ্তি>

সারা দেশের শীর্ষ পরিবেশকদের সম্মাননা দিয়েছে আকিজ বশির কেবলস। সম্প্রতি রাজধানীর শেরাটন ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ‘সেলস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করা হয়। অসাধারণ বিক্রয় সাফল্য এবং প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘদিনের ব্যবসায়িক অংশীদারত্বের স্বীকৃতি হিসেবে নির্বাচিত পরিবেশকদের এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন, পরিচালক (অপারেশনস) মোহাম্মদ ওমর ফারুক, প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শীর্ষ পরিবেশকরা।

অনুষ্ঠানে কোম্পানির ব্যবসা সম্প্রসারণে পরিবেশকদের অবদানের স্বীকৃতি দেওয়া হয়। পাশাপাশি সারা দেশে আকিজ বশির কেবলসের কার্যক্রম ও বাজার উপস্থিতি বাড়াতে তাদের ভূমিকার প্রশংসা করা হয়।

আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন বলেছেন, ‘আমাদের ব্যবসার সাফল্যে পরিবেশকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের পরিশ্রম ও আমাদের সঙ্গে শক্তিশালী অংশীদারত্বের স্বীকৃতি হিসেবেই এই আয়োজন। তাদের সহযোগিতা বাংলাদেশ জুড়ে আমাদের ব্যবসার প্রবৃদ্ধি এগিয়ে নিতে সহায়তা করছে।’

আকিজ বশির এনার্জি লিমিটেডের পরিচালক (অপারেশনস) মোহাম্মদ ওমর ফারুক বলেছেন, ‘আমাদের পরিবেশকদের দীর্ঘদিনের আস্থা, নিষ্ঠা ও অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। তাদের অর্জন উদ্‌যাপনে যারা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, তাদের প্রতিও আমরা কৃতজ্ঞ। এই পুরস্কার পরিবেশকদের আন্তরিক প্রচেষ্টা ও অসাধারণ কাজের প্রতি আমাদের স্বীকৃতি ও কৃতজ্ঞতার প্রকাশ।’

কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, পরিবেশকদের দীর্ঘদিনের আস্থা ও সহযোগিতা প্রতিষ্ঠানের প্রবৃদ্ধির গুরুত্বপূর্ণ ভিত্তি। শক্তিশালী অংশীদারত্ব, পণ্যের মান, গ্রাহকের আস্থা ও নতুনত্বকে তারা ব্যবসার প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানের মাধ্যমে আকিজ বশির কেবলসের পরিবেশক নেটওয়ার্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। একই সঙ্গে নিরাপত্তা, নির্ভরযোগ্যতা ও সর্বোচ্চ কর্মক্ষমতা নিশ্চিতকারী বিশ্বমানের বৈদ্যুতিক কেবল সরবরাহে প্রতিষ্ঠানের প্রতিশ্রুতিও তুলে ধরা হয়।

Leave A Reply

Exit mobile version