Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    রবিবার, ১৬ ফাল্গুন, ১৪৩২ | ১ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ধারাবাহিক উন্নতিতে বাজার মূলধনের উল্লম্ফন

    জুন ২৯, ২০২৫ ৫:২৮ অপরাহ্ণ14
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    ধারাবাহিক মন্দা থেকে উত্তরণের ইঙ্গিত দিয়ে গত সপ্তাহে দেশের পুঁজি বাজার এক প্রকার ইতিবাচক ধারায় ফেরা শুরু করেছে। গত সপ্তাহের মোট ৫ কার্যদিবসের চারটিতেই দেশের পুঁজি বাজারগুলোতে লেনদেন ও সূচকের উন্নতি ঘটেছে। পুঁজি বাজারের এই ইতিবাচক আচরণে ফেরা দীর্ঘদিন ধরে মন্দা আক্রান্ত ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে দিচ্ছে।

    এ দিকে পাঁচ কার্যদিবসের চারটিতে ধারাবাহিক মূল্যবৃদ্ধির সুবাদে বড় ধরনের উল্লম্ফন ঘটেছে দেশের প্রধান পুঁজি বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধনে। গত সপ্তাহে বাজারটির মূলধন বেড়েছে ১০ হাজার কোটি টাকার বেশি। এ সময় বাজারটির মোট মূলধন দাঁড়ায় ৬ লাখ ৬১ হাজার ৫৬৫ কোটি ২১ লাখ টাকা, যা আগের সপ্তাহ অপেক্ষা ১০ হাজার ৮২২ কোটি টাকা তথা ১ দশমিক ৬ শতাংশ বেশি। আগের সপ্তাহে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৫০ হাজার ৭৪৩ কোটি ৪৫ লাখ টাকা। ডিএসই সপ্তাহিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

    বিদায়ী সপ্তাহে বেড়েছে ডিএসইর সব কটি সূচকও। এ সময় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৭৮ দশমিক ৪২ পয়েন্ট বা ১ দশমিক ৬৫ শতাংশ। এ ছাড়া বাজারটির অন্য দু’টি সূচক ডিএসই-৩০ ও ডিএসই শরিয়া সূচকের উন্নতি ঘটেছে যথাক্রমে ৩৭ দশমিক ৯০ পয়েন্ট বা ২ দশমিক ১৩ শতাংশ ও ২১ দশমিক ৪০ পয়েন্ট বা ২ দশমিক ০৬ শতাংশ।

    সূচকের ধারাবাহিক উন্নতির ফলে বাজারের মূল্যস্তর কিছুটা হলেও বেড়েছে ডিএসইর। এতে সপ্তাহান্তে বৃদ্ধি পেয়েছে বাজারটির মূল্য-আয় অনুপাত (পিই)। গত সপ্তাহ শেষে ডিএসইর পিই দাঁড়িয়েছে ৯ দশমিক ৩০, যা আগের সপ্তাহ অপেক্ষা ২ শতাংশ বেশি। আগের সপ্তাহে ডিএসইর পিই ছিল ৯ দশমিক ১৬।

    সূচকের উত্থানের পাশাপাশি ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে এক হাজার ৮১২ কোটি ৮৪ লাখ টাকা, যা আগের সপ্তাহ অপেক্ষা ১১ দশমিক ৪৩ শতাংশ বেশি আগের সপ্তাহে ডিএসইর মোট লেনদেন ছিল এক হাজার ৬২৬ কোটি ৮৬ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন বেড়েছে ১৮৫ কোটি ৯৮ লাখ টাকা। একই হারে বেড়েছে বাজারটির গড় লেনদেনও। গত সপ্তাহে ডিএসইর গড় লেনদেন দাঁড়ায় ৩৬২ কোটি ৬৮ লাখ টাকা। আগের সপ্তাহে বাজারটির গড় লেনদেন ছিল ৩২৫ কোটি ৩৭ লাখ টাকা।

    বিগত সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৬৮টি কোম্পানি ও ফান্ডের, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানি ও ফান্ডের শেয়ার বা ইউনিটের দাম।

    সপ্তাহটিতে (২২ জুন থেকে ২৬ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষ দশের তালিকার উঠে এসেছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি। এ সময় কোম্পানটির প্রতিদিন গড়ে ৩৩ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৯ দশমিক ৩৫ শতাংশ। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড়ে ১৬ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এটি ছিল ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ৫২ শতাংশ। সাপ্তাহিক লেনদেনের তৃতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ১২ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। যা ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ৫৪ শতাংশ। সাপ্তাহিক লেনদেনে শীর্ষে উঠে আসা কোম্পানিগুলোর মধ্যে আরো ছিল সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড হোটেল, বিচ হ্যাচারি, ফাইন ফুড, অগ্নি সিস্টেমস, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, ব্রিটিশ অ্যামেরিকান ট্যোবাকো এবং মিডল্যান্ড ব্যাংক।

    একই সময় দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ৮৬ দশমিক ০২ শতাংশ বেড়েছে। সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা কোম্পানিগুলোর মধ্যে ৩১ দশমিক ৯১ শতাংশ দর বৃদ্ধি পেয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এ ছাড়া ২৪ দশমিক ৯০ শতাংশ দর বৃদ্ধিতে তৃতীয় স্থানে উঠে এসেছে রহিমা ফুডস লিমিটেড।

    সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় উঠে আসা কোম্পানিগুলোর মধ্যে ইয়াকিন পলিমার ২২ দশমিক ৫২ শতাংশ, নিউলাইন কোদিংস ২১ দশমিক ৩১ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ২০ দশমিক ৮৮ শতাংশ, দেশ গার্মেন্টের ১৮ দশমিক ২১ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ১৭ দশমিক ৬৭ শতাংশ, স্ট্যান্ডার্ড ব্যাংকের ১৬ দশমিক ০৭ শতাংশ ও ন্যাশনাল টিউবসের ১৪ দশমিক ৯৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।

    অন্য দিকে কোম্পানিগুলো মাঝে দর পতনের শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ১৯ দশমিক ০৫ শতাংশ কমেছে। সাপ্তাহিক দর পতনের তালিকায় উঠে আসা কোম্পানিগুলোর মধ্যে ১৪ দশমিক ৭১ শতাংশ দর পতনে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড। এ ছাড়া ৯ দশমিক ৬৮ শতাংশ দর পতনে তৃতীয় স্থানে উঠে এসেছে এফএএস ফাইন্যান্স লিমিটেড।

    সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকো সুকুকের ৮ শতাংশ, আইবিবিএল বন্ডের ৭ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৬ দশমিক ৯৮ শতাংশ, পদ্মা লাইফের ৬ দশমিক ৫০ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ৬ দশমিক ২৫ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৬ দশমিক ২৫ শতাংশ এবং রেনউইক যজ্ঞেশ্বরের ৫ দশমিক ৯৯ শতাংশ দর পতন ঘটেছে। ●

    অকা/পুঁবা/ফর/বিকাল/২৯ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 8 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    রমজান ঘিরে আমদানি বাড়লেও বাজারে দামের চাপ

    মধ্য এশিয়ায় ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধির জোয়ার

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ঈদের আগেই ছয় প্রতিষ্ঠানের অবসায়ন শুরু
    এনবিএফআই খাতে অবসায়নের পথে কেন্দ্রীয় ব্যাংক

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    অতিমূল্যায়িত অবকাঠামো ও ঋণঝুঁকির সতর্কবার্তা

    ইউরোপে মূল্যচাপে বাংলাদেশের পোশাক খাত

    এডিপিতে নজিরবিহীন ধীরগতি

    এক দিনের মধ্যেই জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক পরিশোধ

    এলপি গ্যাসে ভ্যাট কমলো – দামে স্বস্তির ইঙ্গিত

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.